এক্সপ্লোর

Siddharth Summoned : সাইনাকে মানহানিকর মন্তব্যের জন্য 'রং দে বাসন্তী' অভিনেতা সিদ্ধার্থকে সমন পাঠাল পুলিশ

সম্প্রতি পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাস্তা যেভাবে আটকান হয়, তাতে কেন্দ্র করে নিজের মত জানিয়েছিলেন অলিম্পিক্সে পদকজয়ী ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।

চেন্নাই: তামিলনাড়ুর পুলিশের পক্ষ থেকে সমন পাঠানো হল 'রং দে বাসন্তী' অভিনেতা সিদ্ধার্থকে (Siddharth)। সম্প্রতি পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাস্তা যেভাবে আটকান হয়, তাতে কেন্দ্র করে নিজের মত জানিয়েছিলেন অলিম্পিক্সে পদকজয়ী ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal)। সেই প্রেক্ষিতেই সাইনা নেহওয়ালকে একহাত নিতে গিয়ে মানহানিকর মন্তব্য করে বসেন অভিনেতা সিদ্ধার্থ। তারপরই অবস্থা পৌঁছল থানায়। 

চেন্নাই পুলিশ কমিশনার শঙ্কর জিওয়াল জানিয়েছেন, 'হায়দরাবাদ পুলিশ যে মামলা করেছিল, তার প্রেক্ষিতেই সমন পাঠানো হয়েছে অভিনেতা সিদ্ধার্থকে। তবে এটা অভিনেতার বিরুদ্ধে কোনও অপরাধমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নয়। শুধুমাত্র তাঁর মানহানিকর মন্তব্যের মামলায় স্টেটমেন্ট রেকর্ড করার জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে।'

আরও পড়ুন - Kajol On Instagram: নয়ের দশকের ছবি শেয়ার করে কী বার্তা দিলেন কাজল?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি পঞ্জাবে গিয়ে কৃষক বিক্ষোভের সম্মুখীন হন। তাঁর গাড়ি আটকে রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ। এরপর সোশ্যাল মিডিয়ায় সাইনা নেহওয়াল লেখেন, 'যে দেশে স্বয়ং প্রধানমন্ত্রীকে এরকম নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?' এই মন্তব্যের পাল্টা বলতে গিয়ে সীমা অতিক্রম করেন অভিনেতা সিদ্ধার্থ। তাই গত ১২ জানুয়ারি হায়দরাবাদ সাইবার পুলিশ অভিনেতা সিদ্ধার্থের বিরুদ্ধে একটি মামলায় দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির ৫০৯ নং ধারায় (মহিলাকে অপমানজনক মন্তব্য ও হেনস্থা) এবং তথ্য সম্প্রচার আইনের ৬৭ নং ধারা অনুযায়ী অভিনেতার নামে মামলা দায়ের করা হয়। হায়দরাবাদ পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম বিশেষজ্ঞ অতিরিক্ত ডিসিপি কেভিএম প্রসাদ এএনআইকে বলেছেন, 'প্রেরণা নামে এক ভদ্রমহিলা সাইবার ক্রাইম বিভাগে একটি মামলা দায়ের করেছেন অভিনেতা সিদ্ধার্থের বিরুদ্ধে। ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের নামে টুইটার হ্যান্ডলে আপত্তিকর মন্তব্যের জন্য সিদ্ধার্থের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।' প্রসঙ্গত, সিদ্ধার্থ অবস্থা এতদূর গড়ানোর আগেই সামাজিক মাধ্যমে প্রকাশ্যে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। সাইনা নেহওয়ালও এই বিষয়ে আর এগোননি, যেহেতু সিদ্ধার্থ প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। যদিও পুলিশের পক্ষ থেকে প্রেরণার দায়ের করা মামলার প্রেক্ষিতে সিদ্ধার্থকে সমন পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bikram Chatterjee: সিরিজের শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট, শয্যাশায়ী বিক্রম! সাময়িকভাবে স্থগিত শ্যুটিং
সিরিজের শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট, শয্যাশায়ী বিক্রম! সাময়িকভাবে স্থগিত শ্যুটিং
Oscars 2026: অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম' তালিকায় নেই ধর্মেন্দ্রর নাম! ক্ষোভপ্রকাশ ভারতীয়দের
অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম' তালিকায় নেই ধর্মেন্দ্রর নাম! ক্ষোভপ্রকাশ ভারতীয়দের
Shreya Ghoshal: অরিজিতের সিদ্ধান্তকে বাহবা দিয়েছিলেন, এবার একই পথে হাঁটছেন শ্রেয়া ঘোষালও?
অরিজিতের সিদ্ধান্তকে বাহবা দিয়েছিলেন, এবার একই পথে হাঁটছেন শ্রেয়া ঘোষালও?
Nick-Priyanka: অস্কারের রেড কার্পেটে পা রাখার আগেই বিপত্তি, বেসামাল নিক-প্রিয়ঙ্কার গাড়ি! দুর্ঘটনা এড়াতে..
অস্কারের রেড কার্পেটে পা রাখার আগেই বিপত্তি, বেসামাল নিক-প্রিয়ঙ্কার গাড়ি! দুর্ঘটনা এড়াতে..

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget