এক্সপ্লোর

Sidharth Shukla: পড়েছিলেন 'ইন্টিরিয়র ডিজাইনিং', মডেলিং থেকে অভিনয়, ফিরে দেখা সিদ্ধার্থ শুক্লর কর্মজীবন

Sidharth Shukla Death Anniversary: ২০১৪ সালে বলিউডে পা রাখেন তিনি। সূত্রের খবর, ধর্মা প্রোডাকশনের সঙ্গে নাকি তিনি ৩টি ছবির চুক্তি করেছিলেন, এবং তারই অংশ ছিল 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া'।

নয়াদিল্লি: ২০২১ সালের ২ সেপ্টেম্বর। মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে (cardiac arrest) আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla)। দেখতে দেখতে সেই দিনের ৩ বছর পার। এই বিশেষ দিনে ফিরে দেখা যাক অভিনেতার কর্মজীবনের সফর। 

মাত্র ৪০-এই স্তব্ধ জীবন, ফিরে দেখা সিদ্ধার্থ শুক্লর সফর

বিনোদন দুনিয়ার অন্যতম পরিচিত ও জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্ল। এই জগতে তাঁর লম্বা সফর। ২০০৮ সালে নিজের কর্মজীবন শুরু করেন। যদিও তাঁর সফর খুব মসৃণ বা সুন্দর ছিল না। 

১৯৮০ সালের ১০ ডিসেম্বর মুম্বইয়ে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ শুক্ল। তাঁর বাবা অশোক শুক্ল ও মা রিতা শুক্ল, উত্তরপ্রদেশের এলাহাবাদের মানুষ। ছোটবেলায় বাবা মারা যান তাঁর। দুই দিদির সবচেয়ে ছোট ভাই সিদ্ধার্থ। স্কুলে পড়ার সময় টেনিস ও ফুটবল টিমের অংশ ছিলেন। ইন্টিরিয়র ডিজাইনিংয়ের ডিগ্রি রয়েছে তাঁর। 

টেলিভিশন দুনিয়ায় পা রাখার আগে সিদ্ধার্থ মডেলিং শুরু করেন। 'Gladrags Manhunt 2004'-এ অংশ নেন তিনি। এরপর ২০০৫ সালে তুরস্কে 'Best Model Of The World' খেতাব জেতেন। তিনি প্রথম এশীয় মডেল যিনি ওই খেতাব দেতেন। এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা থেকে অংশ নেওয়া আরও প্রায় ৪০ জন প্রতিযোগীকে হারিয়ে ওই খেতাব জেতেন সিদ্ধার্থ। 

মডেলিং জগতে বেশ নামডাক হয় সিদ্ধার্থের। এরপর তিনি টিভি কমার্শিয়ালের অডিশন দিয়ে সুযোগও পান। 'ফেয়ার অ্যান্ড লাভলি' ক্রিমের বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে। এই বিজ্ঞাপনের হাত ধরেই প্রথম ধারাবাহিকে কাজ পান তিনি। 

'বাবুল কা আঙ্গন ছুটে না' ধারাবাহিকে প্রথম তাঁকে অভিনয় করতে দেখা যায়। চরিত্রের নাম ছিল শুভ রানাওয়াত। এরপর তিনি 'জানে পহচানে সে ইয়ে অজনবি' ধারাবাহিকে কাজ করেন। এছাড়া তাঁকে 'বালিকা বধূ', 'লাভ ইউ জিন্দেগি'র মতো ধারাবাহিকে কাজ করেন তিনি। ২০১৩ সালে অংশ নেন 'ঝলক দিখলা যা ৬'-এ। একাদশ সপ্তাহে বেরিয়ে যান প্রতিযোগিতা থেকে। 

২০১৪ সালে বলিউডে পা রাখেন তিনি। সূত্রের খবর, ধর্মা প্রোডাকশনের সঙ্গে তিনি ৩টি ছবির চুক্তি করেছিলেন, এবং তারই অংশ হিসেবে বরুণ ধবন ও আলিয়া ভট্টের 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' ছবির হাত ধরে পা রাখেন অভিনয় জগতে। সিনেমায় তাঁকে প্রবাসী ডাক্তার অঙ্গদ বেদীর চরিত্রে দেখা যায়। ওই বছরই তিনি জনপ্রিয় 'সাবধান ইন্ডিয়া' ক্রাইম শোয়ের সঞ্চালনা করেন। 

২০১৬ সালে সিদ্ধার্থ 'ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৭'-এ অংশ নেন। অনুষ্ঠানের বিজয়ী হন, একই বছরে 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট'-এর সঞ্চালনার দায়িত্ব সামলান ভারতী সিংহের সঙ্গে।  এরপর বেশ কিছুদিন ছোটপর্দা থেকে হারিয়ে যান সিদ্ধার্থ। তবে ফিরে আসেন সমালোচিত অনুষ্ঠান 'বিগ বস ১৩'-এর অংশ হয়ে। 

আরও পড়ুন: Ritwick on Kanchan: 'ঘাঁটা মল্লিক -চাটা মল্লিক', কাঞ্চনের মন্তব্য নিয়ে বিতর্ক হতেই পোস্ট ঋত্বিকের

অভিনেতাকে নিয়ে বিতর্কও নেহাত কম হয়নি। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে গ্রেফতার হন। পরে জরিমানা দিয়ে ছাড়া পান। এরপর তাঁর বিরুদ্ধে মুখ খোলেন তাঁরই একাধিক সহকর্মী। সেটে দেরি করে পৌঁছনো থেকে 'বিতর্কিত' মন্তব্য করা, খারাপ ব্যবহারের মতো নানা অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এছাড়া একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনও শোনা যায় সিদ্ধার্থের। যদিও শেষ তাঁকে অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে সর্বত্র দেখা যেত, এবং শোনা যায় তাঁরা সম্পর্কে ছিলেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget