এক্সপ্লোর

Sidhu Moosawala SYL Song: 'সরকারি রোষ', ইউটিউব থেকে মোছা হল সিধু মুসেওয়ালার শেষ গান

Sidhu Moosawala SYL Song Controversy: চণ্ডীগড় সংবাদমাধ্যম সূত্রের খবর, সরকারের রোষেই এই গান মুছে ফেলতে হয়েছে ইউটিউব থেকে। কারণ এই গানের শুরুতেই নাকি রাজনীতির উল্লেখ ছিল।

মুম্বই: ফের একবার শিরোনামে সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala)। এবার ইউটিউব থেকে মুছে ফেলা হল, সিধু মুসেওয়ালার শেষ গান। এক মাসে যার দর্শক সংখ্যা ছিল ২৭ মিলিয়নেরও বেশি। কিন্তু সেই গান মুছে ফেলার পিছনে ঠিক কী কারণ ছিল? 

চণ্ডীগড় সংবাদমাধ্যম সূত্রের খবর, সরকারের রোষেই এই গান মুছে ফেলতে হয়েছে ইউটিউব থেকে। কারণ এই গানের শুরুতেই নাকি রাজনীতির উল্লেখ ছিল। সংবাদমাধ্যমের দাবি, পাঞ্জাবে সরকার গঠনের পরে আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য সুশীল গুপ্ত ঘোষণা করেছিলেন, ‘‘২০২৪-এ হরিয়ানায় সরকার গড়ব আমরা। আর ২০২৫-এ জল পৌঁছে যাবে হরিয়ানার প্রত্যেক চাষির কাছে। এটা শুধু প্রতিশ্রুতি নয়, গ্যারান্টি দিচ্ছি।’’ মুসেওয়ালার গানের লাইনগুলির অর্থ ছিল কিছুটা এমন, ‘আমাদের অতীত আর উপজাতি ফিরিয়ে দাও। দিয়ে দাও চণ্ডীগড়, হরিয়ানা, হিমাচল। জল ভুলে যাও, সার্বভৌমত্ব না পেলে এক বিন্দুও দেব না। সেতুর নীচ দিয়ে জল বইবে। তোমরা ভালবাসায় মন জিততেই পারো, কিন্তু আমরা মাথা নত করব না। আমরা জল দেব না তোমাদের, কারণ তোমাদের চাওয়ার ধরণে বড্ড অপমান।’

আরও পড়ুন: Malaika On Arjun's Birthday: প্যারিসের নিভৃত উপকন্ঠে মালাইকার প্রেম মেখে অর্জুনের জন্মদিন উদযাপন

শোনা যাচ্ছে, ভারতের বাইরে এখনও ইউটিউবে পাওয়া যাচ্ছে গানটির ভিডিও। এই গানটিতে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়েছে। শিখ বন্দিদের মুক্তির দাবি থেকে শুরু করে শতদ্রু-যমুনা নদী সংযোগকারী খাল নিয়ে রাজনৈতিক বিতর্ক, বিভিন্ন বিতর্কিত শিখ ব্যক্তিত্ব ও জঙ্গিদের ছবি, পাঞ্জাবে জল বণ্টনের সমস্যা সমস্ত কিছুই সুরের বাঁধনে সোজাসুজি বলা হয়েছে এই গানে। সূত্রের খবর, সেই কারণেই সরকারের তরফে আপত্তি উঠেছে এই গান নিয়ে। 

চলতি বছরের ২৯ মে, পাঞ্জাবের (Punjab) মানসা জেলায়, নিজের গ্রাম জাওয়ারে খুন হয়েছেন সিধু। অন্য দিকন বুলেটপ্রুফ গাড়ি নিয়ে বেরোলেও, এ দিন মহিন্দ্রা থর জিপ নিয়ে বেরিয়েছিলেন তিনি। চালকের আসনে ছিলেন নিজেই। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু। পাঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তায় তিন দিক থেকে তিনটি গাড়ি এসে সিধুকে ঘিরে ফেলে। তার পর এলোপাথাড়ি সাত রাউন্ড গুলি চালানো হয় তাঁকে লক্ষ্য করে। আত্মরক্ষার কোনও সুযোগি পাননি সিধু। গাড়িতেই মৃত্যু হয় তাঁর। গুলিবিদ্ধ হয়েছেন তাঁর দুই বন্ধুও। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget