এক্সপ্লোর

Shilajit on RG Kar Issue: বাবা মারা যাওয়ার পরেও শো করেছি, তিলোত্তমার ক্ষেত্রে পারিনি: শিলাজিৎ

Silajit Majumder on RG Kar Protest: শিলাজিৎ বলছেন, 'আমরা শিল্পীরা শেষে গিয়ে খুব সাধারণ মানুষ। আমাদেরও একটা পেশা রয়েছে। প্রত্যেকের মতো আমরাও কাজ করি।'

কলকাতা: ছবির প্রচার থেকে শুরু করে অনুষ্ঠানের খবর... আরজি কর আবহে বারে বারে আক্রমণের শিকার হচ্ছেন শিল্পীরা। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে একাধিক শিল্পীরা নিজেদের কাজের কথা পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন। এবার এই সমস্ত বিষয় নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী অভিনেতা শিলাজিৎ মজুমদার (Silajit Majumder)।

শিলাজিৎ বলছেন, 'আমরা শিল্পীরা আমাদের কাজগুলোর কথা জানালে খুব অসুবিধা হয়ে যাচ্ছে দেখছি। কিছু কথা বলতেই আজকে আমার এই ভিডিওটা করা। আমরা শিল্পীরা শেষে গিয়ে খুব সাধারণ মানুষ। আমাদেরও একটা পেশা রয়েছে। প্রত্যেকের মতো আমরাও কাজ করি। আমাদেরও একটা গান, বাজনা অভিনয়ের দোকান রয়েছে। সেই দোকানটা চললেই আমাদের সংসার চলে। কিন্তু আমরা শিল্পীরা যখনই তাঁদের কাজের কথা কিছু বলছেন, যেমন স্বস্তিকা জানাচ্ছেন তাঁর সামনে একটা ছবি রয়েছে, কৌশিক গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন তাঁর একটা ছবি চলছে, লোপামুদ্রা, শ্রীকান্ত যখনই তাঁদের কাজের কথা জানাচ্ছেন বা করতে যাচ্ছেন.. তখন আপনারা অনেকেই না বুঝে ট্রোলিং করে ফেলছেন। যাঁরা ট্রোলার, তাঁরা তো করবেনই ট্রোলিং। কিন্তু যাঁরা সাধারণ মানুষ, যাঁরা আমাদের অনুরাগী, দেখছি তাঁরাও ট্রোলিং করছেন'।

শিলাজিৎ আরও বলছেন, '১৪ তারিখে আমাদের একটা কনসার্ট আছে। এই কনসার্টটা আমাদের ২ তারিখে করার কথা ছিল। এটার জন্য আমরা মুখিয়ে বসেছিলাম। আমরা মানসিকভাবে এতটাই খারাপ অবস্থায় ছিলাম যে ২ তারিখ শো-টা করতে পারিনি। কেন পারিনি সেটা গোটা পৃথিবী জানে। আমি আমার বাবা মারা যাওয়ার পরের দিন শো করেছি। কিন্তু তিলোত্তমার ক্ষেত্রে পারিনি। আমরা বিভিন্ন জায়গায়, মিছিলে পথে নেমেছি। স্লোগান দিয়েছি। আমরাও আপনাদের মতোই বিচার চাই। কিন্তু শো আছে, কনসার্ট রয়েছে। সেটা পিছিয়ে দিয়েছি। আপনারা কি মনে করেন কবি যদি না খেতে পেয়ে, টিবি হয়ে মারা না যান, তিনি কবি নন? প্রত্যেকে তো যে যার মতো কাজ করছেন.. যেমন বিজ্ঞাপন না হলে নিউজটা দেখতে পাবেন না, তেমনই অনুষ্ঠান না করলেও আমাদের পেট চলবে না।'

আরও পড়ুন: Swastika and Shilajit: ছবির প্রচার করতেই স্বস্তিকাকে বয়কটের ডাক! পাশে দাঁড়ালেন শিলাজিৎ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget