এক্সপ্লোর

অভিনেত্রী হতে নিষেধ, বাবা-মার অনুমতি আদায় করতে অনশন করেছিলেন এই বলিউড নায়িকা

ছোট থেকেই ইচ্ছা ছিল, অভিনেত্রী হবেন। লুকিয়ে দেখতে যেতেন শ্যুটিং। টানত অভিনয়ের আদব কায়দা। বাবা মার কাছে আবদারও করেছিলেন, কিন্তু রাজি হয়নি। নাছোড় কিশোরী। অনুমতি পেতে বসলেন অনশনে। অবশেষে জেদের কাছে হার মানলেন মা-বাবা। শুরু হল সিমি গাড়ওয়ালের অভিনয় জীবন।

মুম্বই: ছোট থেকেই ইচ্ছা ছিল, অভিনেত্রী হবেন। লুকিয়ে দেখতে যেতেন শ্যুটিং। টানত অভিনয়ের আদব কায়দা। বাবা মার কাছে আবদারও করেছিলেন, কিন্তু রাজি হয়নি। নাছোড় কিশোরী। অনুমতি পেতে বসলেন অনশনে। অবশেষে জেদের কাছে হার মানলেন মা-বাবা। শুরু হল সিমি গাড়ওয়ালের অভিনয় জীবন। ১৯৬২ সালে পা রেখেছিলেন বলিউডে। দর্শক তাঁকে চিনেছেন 'দো বাতে', 'মেরা নাম জোকার', 'সিদ্ধার্থ', 'কর্জ' সহ একাধিক ছবির মধ্যে দিয়ে। তিনি সিমি গাড়ওয়াল। গতকালই ৭৩ বছরে পা দিলেন বর্ষীয়াণ এই অভিনেত্রী। বলিউডে পা রাখেন ফিরোজ খানের সঙ্গে ডেবিউ করেন তিনি। 'টারজান গোজ টু ইন্ডিয়া' ছবিতে তাঁর অভিনীত চরিত্র জনপ্রিয় হয় দর্শকদের মধ্যে। পঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া এই অভিনেত্রীর জীবনের গল্পটাও বেশ আকর্ষণীয়। লুধিয়ানাতে জন্ম হলেও ইংল্যান্ডে বড় হয়েছিলেন সিমি। ছোটবেলা থেকেই সিনেমার ওপর আগ্রহ ছিল তাঁর। শ্যুটিং দেখতে যেতেন তিনি ছোটবেলা থেকেই। একটু বড় হওয়ার পর বাবা-মার কাছে অভিনেত্রী হওয়ার ইচ্ছার কথা জানান তিনি। কিন্তু মা-বাবা রাজি হননি। অভিনেত্রী হওয়ার জন্য অনশন শুরু করেন সিমি। শেষপর্যন্ত সিমির জেদের কাছে হার মানেন বাবা-মা। সিমি অনুমতি পান অভিনেত্রী হওয়ার। সিমির ব্যক্তিগত জীবনও মসৃণ ছিল না। ১৭ বছর বয়সে প্রথম প্রেমের সম্পর্কে জানান তিনি। একটা সময় মনসুর পতৌদি আলি খানের সঙ্গেও সম্পর্ক ছিল তাঁর। তখনও মনসুরের জীবনে আসেননি শর্মিলা ঠাকুর। রবীমোহনের সঙ্গে বিয়ে হয় সিমির। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। সারা জীবনে বহুবার শিরোনামে থেকেছেন সিমি। একবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'আমার সাদা রঙ ভীষণ প্রিয়। ছোটবেলায় আমার একটা পার্টিতে পরার সাদা পোশাক ছিল। সাদা পোশাক আমার মন ভালো করে দেয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget