এক্সপ্লোর

Paroma Banerjee Health: করোনার পার্শ্বপ্রতিক্রিয়ায় দৃষ্টিশক্তি হারাতে বসেছেন শিল্পী পরমা!

করোনার কবলে পড়ে হারাতে বসেছেন দৃষ্টিশক্তি! বৃহস্পতিবার রাতে করা পরমা বন্দ্যোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ফের একবার বুঝিয়ে দিল, কি ভয়াবহ ক্ষতি করতে পারে এই মারণ ভাইরাস!

কলকাতা: করোনার কবলে পড়ে হারাতে বসেছেন দৃষ্টিশক্তি! বৃহস্পতিবার রাতে করা পরমা বন্দ্যোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ফের একবার বুঝিয়ে দিল, কি ভয়াবহ ক্ষতি করতে পারে এই মারণ ভাইরাস!

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একটি পোস্ট করেন সঙ্গীতশিল্পী ও সঞ্চালক পরমা বন্দ্যোপাধ্যায়। ছবিতে দেখা যায়, তাঁর এক চোখে বিশাল বড় করে বাঁধা ব্যান্ডেজ, মুখে মাস্ক। পরমা লিখছেন, সামান্য জ্বর ও সর্দিকাশিতে ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শ মত প্রয়োজনীয় সমস্ত টেস্টও করান। কিন্তু তাতে কোনও সংক্রমণ পাওয়া যায়নি। নিয়মমতো ওষুধের কোর্সও শেষ করেন। কিন্তু কিছুদিন পর থেকেই হঠাৎ তাঁর বাঁ দিকের চোখ ঝাপসা হয়ে যেতে থাকে। এরপর ৮০ শতাংশ দৃষ্টিই চলে যায়। পরমা বলছেন, ‘চোখে কোনও ব্যথা নেই। চোখ থেকে জল পড়া নেই। বাড়তি কোনও কষ্টও ছিল না। কেবল চোখটা যেন ভারী হয়ে আছে। সেই সঙ্গে ক্রমশ আবছা হয়ে যাচ্ছে দৃষ্টিশক্তি।’ 

এরপর দেরি না করেই চিকিৎসকের পরামর্শ নেন পরমা। রেটিনা বিশেষজ্ঞের কাছে গিয়ে সমস্ত পরীক্ষা করান তিনি। রিপোর্ট দেখে বেশ চিন্তায় পড়ে যান চিকিৎসক। পরমাকে প্রশ্ন করেন, 'কি করে এটা বাঁধালে বলো তো।' রেটিনা বিশেষজ্ঞ জানান, VKH Syndrome নামের এক অসুখে ভুগছেন তিনি।

পরমা লিখছেন, 'আমি এখনও জানি না আমার স্বাস্থ্যের কী অবস্থা। জানি না আদৌ সেরে উঠব কিনা।' সেইসঙ্গে পরমা সবাইকে সাবধান থাকতে বলেছেন। অনুরাগীদের সাবধানেও থাকতে বলেছেন তিনি। করোনা যে অঙ্গহানির কারণ হতে পারে সেই বিষয়েও সতর্ক করেছেন তিনি। পরমা বার্তা দিয়েছেন সমস্ত অনুরাগীদের পাশে থাকার। সোশ্যাল মিডিয়া অনুরাগীরাও সুস্থতা কামনা করেছেন পরমার।

ক্যাপশানে পরমা মজা করে লিখছেন, 'চিনতে পারছেন মিস্টার বোস?' ক্যাপশান জুড়ে নিজের অভিজ্ঞতার কথা বিস্তারিত শেয়ার করেছেন শিল্পী। তাঁর পোস্ট অনুরাগীদের মনে ভয় ধরাচ্ছে বৈ কী!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget