এক্সপ্লোর

Anupam Roy Marriage: 'আমি সম্পর্কে আশাবাদী, হঠাৎই বিয়ের সিদ্ধান্ত নিই', মার্চেই ভালবাসার সফর শুরু অনুপমের

Anupam Roy Marriage: 'পরিকল্পনা ছিল না বিয়ে করার। হঠাৎ করেই সিদ্ধান্ত নিই। আমি এখনও সম্পর্কে আশাবাদী'

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: তিনি শিল্পী.. হয়তো তাই, ভালবাসায় চিরবিশ্বাসী। যাঁর কলমে-কন্ঠে অবিরত ফুটে ওঠে প্রেম, যাঁর গানের সুরে প্রেমে পড়েছে কত শত প্রেমিক-প্রেমিকা, মনখারাপে যাঁর গান নিভৃতে সঙ্গী হয়েছে অনেকেরই.. সেই মানুষ ভালবাসায় বাঁচবেন, সেটাই তো স্বাভাবিক। সেই প্রেমে, ভালবাসায় বিশ্বাস রেখেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অনুপম রায় (Anupam Roy)। পাত্রী? তিনিও সঙ্গীতশিল্পী। প্রস্মিতা পাল (Prashmita Paul)।

চলতি বছরের ২ মার্চ আইনি বিয়ে সারবেন অনুপম রায় (Anupam Roy)। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী বলছেন, 'পরিকল্পনা ছিল না বিয়ে করার। হঠাৎ করেই সিদ্ধান্ত নিই। আমি এখনও সম্পর্কে আশাবাদী। ২ মার্চ, খুব ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারকে নিয়ে বিয়ে করব আমরা। খুব ছোট্ট করে অনুষ্ঠান করব। একেবারেই খুব বেশি আয়োজন চাইছি না। দেখা যাক..'

অনুপমের জীবনে ওঠাপড়া কম আসেনি। সম্পর্ক ভেঙেছে, গড়েছে। বিবাহবিচ্ছেদও সহ্য করেছেন তিনি। তবে তাঁর গানের মতোই অনুপম বাঁচতে জানেন, জানেন ভাল থাকতে। পাত্রী প্রস্মিতাও সঙ্গীত জগতের মানুষ। আর তাইব, তাঁদের সাঁকো গড়েছে সুরই। কখনও নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেননি প্রস্মিতা বা অনুপম কেউই। সমাজমাধ্যমে দুই সঙ্গীতশিল্পীই বেশ সক্রিয়। তবে একসঙ্গে কখনও ছবি শেয়ার করেননি তাঁরা। হঠাৎ তাঁদের বিয়ের খবরে যেমন অবাক তাঁদের অনুরাগীরা, তেমন খুশিও। 

অনুপমের গান চিরকালই ভালবাসার গল্প শুনিয়েছে তাঁর অনুরাগীদের। কেবল গান নয়, অনুপমের লেখনীও যথেষ্ট জনপ্রিয়। এবারের বইমেলাতেই মুক্তি পেয়েছে অনুপমের নতুন বই। তাঁর তরুণ অনুরাগীর সংখ্যা অগনিত। অনুপম যেন নতুন প্রজন্মের ভালবাসার কথা, মনের কথাই বলেন। তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়তে, খুশি অনেকেই। ২০১৫ সালে বিয়ে হয় অনুপমের। এরপরে ২০২১ সালে বিবাহবিচ্ছেদ। জীবনের খারাপ সময় পেরিয়ে এসেছেন অনুপম, সঙ্গী হয়েছে তাঁর লেখনী, গান আর অনুরাগীদের ভালবাসা। শিল্পী স্বপ্ন দেখতে শুরু করেছেন নিজের শর্তেই। তবে কখনও প্রেমে পড়া, সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি তিনি। সেই খবর প্রকাশ্যে আসতেই, শুভেচ্ছায় ভাসছেন অনুপম।

আরও পড়ুন: Ishaa Saha Birthday: বড়পর্দা থেকে সিরিজ, তিনি এখন পরিচালকদের অন্যতম পছন্দ.. জন্মদিনে ইশার সফর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
Durga Puja 2026: গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget