এক্সপ্লোর

Benny Dayal: নিজের কনসার্টেই মাথায় ড্রোনের আঘাত পেলেন বেনি দয়াল, শেয়ার করলেন ভিডিও

Benny Dayal Gets Hurt: 'বদতমিজ দিল' গায়ক ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই এই দুর্ভাগ্যজনক ঘটনা বিস্তারে জানান তিনি। ড্রোনের ফ্যান দিয়ে আঘাত পেয়েছেন মাথায় এবং আঙুলে, জানান গায়ক।

নয়াদিল্লি: অনুষ্ঠান চলাকালীন ড্রোনের আঘাত মাথায়, চেন্নাইয়ে আহত সঙ্গীতশিল্পী বেনি দয়াল (Benny Dayal)। তামিলনাড়ুর চেন্নাইয়ে (Chennai) কনসার্ট চলছিল শিল্পীর, সেই অনুষ্ঠানেরই শ্যুট হচ্ছিল ড্রোন (drone) দিয়ে। হঠাৎই তা পড়ে যায় এবং শিল্পীর মাথার পিছন দিকে আঘাত করে বলে জানা গেছে। 

ড্রোন পড়ল মাথায়, নিজের অনুষ্ঠানে আহত বেনি দয়াল

শুক্রবার, 'বদতমিজ দিল' গায়ক ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই এই দুর্ভাগ্যজনক ঘটনা বিস্তারে জানান তিনি। ড্রোনের ফ্যান দিয়ে আঘাত পেয়েছেন মাথায় এবং আঙুলে, জানান গায়ক। তিনি ভিডিওয় বলেন, 'ড্রোনের ফ্যানগুলো, ওগুলো আমার মাথার পিছনে পড়ে ও বেশ খানিকটা কেটে ছোড়েও গেছে। আমার হাতের দুটো আঙুলে খুব বাজেভাবে লেগেছে। কিন্তু বাকি সব ঠিকই আছে। খুব তাড়াতাড়িই এর থেকে সেরে উঠব বলে আশা করছি।'

বেনি দয়াল বাকি সকল শিল্পীদের উদ্দেশে বলেন তাঁরা যেন চুক্তিতে একটি শর্ত যুক্ত করে নেন, ইভেন্ট আয়োজকদের পেশাদার ড্রোন অপারেটর রাখার জন্য অনুরোধ করে। তাঁর অনুরোধ, 'এই থেকে বলার, প্রত্যেক শিল্পী নিজেদের টেকনিক্যাল রাইটারে অবশ্যই একটি শর্ত রাখবেন যে, ড্রোন যেন কোনওভাবেই শিল্পীর পারফর্ম করার সময় খুব কাছে না আনা হয় কারণ কিছুতেই শিল্পীর সঙ্গে ড্রোনের চলাফেরার সামঞ্জস্য বজায় রাখা সম্ভব নয়।' তিনি আরও বলেন, 'দয়া করে, প্রত্যেক কলেজ, সংস্থা, শো ও ইভেন্ট আয়োজকেরা, দয়া করে সার্টিফায়েড ড্রোন অপারেটর আনবেন নয়তো ব্যাপারটা খুবই বিপজ্জনক। ড্রোন চালানোর জন্য সার্টিফায়েড ব্যক্তিই যেন থাকেন।'

সবশেষে তিনি বলেন, 'আমরা সকলে শিল্পী। আমরা কেবল মঞ্চে গান গাইছি। আমরা বিজয় বা অজয় বা সলমান খান বা প্রভাস বা কোনও অ্যাকশন ফিল্ম নই। ওইসব স্টান্ট করার কোনও প্রয়োজন নেই। একটা সাধারণ অনুষ্ঠান করলেই হয়ে যায়। আমাদের কেবল ভাল দেখতে লাগুক এটুকুই চাই। ড্রোনটা ভীষণ কাছে এসে শিল্পীকে আঘাত করার তো প্রয়োজন নেই।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by BENNY DAYAL (@bennydayalofficial)

বেনি দয়ালের ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির অনেকেই কমেন্ট সেকশনে চিন্তা প্রকাশ করেন। অরমান মালিক লেখেন, 'এতো সাংঘাতিক ঘটনা। তাড়াতাড়ি সেরে ওঠো বেন।' শার্লি সেটিয়া লেখেন, 'হায় ভগবান! আমাদের দেখা হওয়ার পরেই ঘটেছে নিশ্চয়ই। খেয়াল রেখো বেনি, খুব তাড়াতাড়ি সেরে ওঠো।'

আরও পড়ুন: Virat Kohli: বিরাটের গলায় রুদ্রাক্ষের মালা, পরনে ধুতি; স্ত্রী অনুষ্কাকে নিয়ে মহাকাল জ্যোতির্লিঙ্গে দিলেন পুজো

প্রসঙ্গত, বলিউডের অজস্র হিট গানের নেপথ্য কণ্ঠ বেনি দয়ালের। তাঁর অত্যন্ত জনপ্রিয় গানের মধ্যে 'লেটস্ নাচো', 'লোচা-এ-উলফত', 'লত লগ গই' ও 'বদতমিজ দিল' অন্যতম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget