এক্সপ্লোর

Nirmala Mishra Death: 'শেষের দিকে ভীষণ কষ্ট পাচ্ছিলেন, এবার নির্মলা দির শান্তি', স্মৃতিচারণায় হৈমন্তী শুক্লা

Nirmala Mishra Demise: 'কোনও গম্ভীর পরিবেশে নির্মলা দি যেই আসতেন পরিবেশটাই বদলে যেত। মুখে আঙুল দিয়ে শিস দেওয়া থেকে নেলপালিশ দিয়ে চশমা রং, সব করতেন।'

কলকাতা: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র (Nirmala Mishra)। শেষ জীবনে ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে। বয়স হয়েছিল ৮৪ বছর। গায়িকার স্মৃতিচারণায় অপর কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লা (Haimanti Shukla)। 'শেষ বয়সে কষ্ট পাচ্ছিলেন, শান্তি প্রয়োজন ছিল,' এবিপি আনন্দকে ফোনে জানালেন তাঁর প্রতিক্রিয়া।

নির্মলা মিশ্রের প্রয়াণে হৈমন্তী শুক্লার স্মৃতিচারণা

এদিন গায়িকা হৈমন্তী শুক্লা বলেন, 'সবাই চলে গেলেই আমাদের মন খারাপ হয়। নির্মলা দির জন্যও ভীষণ কষ্ট হচ্ছে। তবে শেষের দিকটায় উনি এত বেশি কষ্ট পাচ্ছিলেন যে আমরা ভাবতাম, ঠাকুর আর কষ্ট দিও না, এবার নিয়ে নাও। এবার নির্মলা দি শান্তি পেয়েছেন। নির্মলা দির মতো শিল্পীদেরই 'ইনবর্ন আর্টিস্ট' বলে। যখন যা গেয়েছেন তাই দুর্দান্ত। আসলে এটা খানিক বংশ থেকেও আসে। ওঁর বাবা জাত শিল্পী ছিলেন। ওঁর দাদা, মুরারী স্মৃতি সঙ্গীত প্রতিযোগিতা হত। সেখান থেকে আমরা সকলেই বেরিয়েছি। আমি তখনও খুবই ছোট্ট। যেতাম, গান করতাম। নির্মলা দি খুব আনন্দ পেতেন। নির্মলা দি ভাল গাইয়েকে খুব সম্মান দিতেন। আমার একটা গান উনি সব জায়গায় গাইতেন। খুব ভাল লাগত। নির্মলা দির সঙ্গে আমার ছোটবেলা থেকে অনেক স্মৃতি আছে। একবার চেতলায় গান গাইতে গিয়েছিলাম। নির্মলা দি সেখানে আমার তবলচিকে সরিয়ে বলেন যে আমার সঙ্গে তিনি বাজাবেন। সেই ছবিও আমার কাছে আছে।'

মজার কিছু মুহূর্ত মনে করে তিনি আরও বলেন, 'কোনও গম্ভীর পরিবেশে নির্মলা দি যেই আসতেন পরিবেশটাই বদলে যেত। মুখে আঙুল দিয়ে শিস দেওয়া বা একবার আমি বললাম তোমার চশমা এমন রং হল কীকরে! বলল, জানিস না, আমি নেলপলিশ দিয়ে রং করে নিয়েছি। এরকম মজাদার মানুষ ছিলেন নির্মলা দি। ওঁর মৃত্যুতে সত্যিই কষ্ট পাওয়ার থেকে এটা ভাবছি যে শেষমেশ শান্তি পেলেন। সারাজীবন এত গান করেছেন, এত মানুষের ভালবাসা পেলেন কিন্তু শেষ জীবনটা খুব মর্মান্তিক। যাই হোক! ঈশ্বর ওঁকে কোলে করে নিয়েছেন। যেখানেই থাকুন সুরে সুরে থাকুন। এটুকুই বলব। নির্মলা দিকে অনেক প্রণাম জানাচ্ছি। শেষের দিকে ওঁর ছবি দেখে এত খারাপ লাগত যে যেতে কষ্ট হত, ওঁর প্রতি প্রণাম।'

আরও পড়ুন: Nirmala Mishra Demise: প্রয়াত নির্মলা মিশ্র, শেষ শ্রদ্ধাজ্ঞাপন রবীন্দ্রসদনে, কেওড়াতলায় শেষকৃত্য

আজই সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রর শেষকৃত্য সম্পন্ন হবে। গতকাল রাত ১২টা ৫ মিনিটে চেতলার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮৪ বছরের শিল্পীর। রাতে দেহ রাখা হয় সাদার্ন অ্যাভিনিউয়ের একটি নার্সিংহোমে। সেখান থেকে  সকালে মরদেহ নিয়ে আসা হয় বাড়িতে। এরপর রবীন্দ্রসদনে শেষশ্রদ্ধা জানানো হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lopamudra Mitra: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget