এক্সপ্লোর

Nirmala Mishra Demise: প্রয়াত নির্মলা মিশ্র, শেষ শ্রদ্ধাজ্ঞাপন রবীন্দ্রসদনে, কেওড়াতলায় শেষকৃত্য

Nirmala Mishra Last Rites: পরিবার সূত্রে খবর, ২০১৫ সালে সেরিব্রাল অ্যাটাকের পর থেকেই শয্যাশায়ী ছিলেন শিল্পী। এরপর থেকে একের পর এক নানান অসুখে ভুগছিলেন। ১৯৩৮ সালের ২১ অক্টোবর নির্মলা মিশ্রর জন্ম।

ঝিলম করঞ্জাই ও হিন্দোল দে, কলকাতা: আজই সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রর (Nirmala Mishra Last Rites) শেষকৃত্য সম্পন্ন হবে। গতকাল রাত ১২টা ৫ মিনিটে চেতলার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮৪ বছরের শিল্পীর। রাতে দেহ রাখা হয় সাদার্ন অ্যাভিনিউয়ের একটি নার্সিংহোমে। সেখান থেকে সকালে মরদেহ নিয়ে আসা হবে বাড়িতে।

সঙ্গীতজগতে নক্ষত্রপতন

একের পর এক শিল্পীর মৃত্যু। সেই তালিকা যেন দীর্ঘ হয়েই চলেছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে 'ঝিনুকের খোঁজে' পরলোকে পাড়ি দিলেন সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র (Nirmala Mishra Demise)। গতকাল রাত ১২টা ৫ মিনিটে ইহ জগতের মায়া ত্যাগ করেন শিল্পী। শেষকৃত্য সম্পন্ন হবে আজ। শিল্পীর মরদেহ নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে আসা হবে প্রথমে। এরপর সেখান থেকে 'রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি' ঘুরে মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। সেখানে শেষ শ্রদ্ধাজ্ঞাপনের পর কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

পরিবার সূত্রে খবর, ২০১৫ সালে সেরিব্রাল অ্যাটাকের পর থেকেই শয্যাশায়ী ছিলেন শিল্পী। এরপর থেকে একের পর এক নানান অসুখে ভুগছিলেন। ১৯৩৮ সালের ২১ অক্টোবর নির্মলা মিশ্রর জন্ম। বাবা মুরারীমোহন মিশ্র ছিলেন মূলত রাগাশ্রয়ী গানের গায়ক। বাবার কাছেই সঙ্গীত শিক্ষার হাতেখড়ি হলেও, প্রথাগত তালিম হয়নি তাঁর। গানের পাশাপাশি ভাল তবলাও বাজাতে পারতেন প্রয়াত নির্মলা মিশ্র।

১৯৬০ সালে পা রাখেন সঙ্গীত জগতে। সলিল চৌধুরী, নচিকেতা ঘোষ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক সুরকারের সঙ্গে কাজ করেছেন। সঙ্গীত পরিচালক বালকৃষ্ণ দাস তাঁকে ‘শ্রী লোকনাথ’ ছবিতে গান গাওয়ার সুযোগ দেন। তিনি যেসব ছবির গানে কণ্ঠ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল 'স্ত্রী', 'অভিনেত্রী', 'অনুতাপ' ইত্যাদি। ছবির গানের পাশাপাশি তিনি গেয়েছেন অসংখ্য আধুনিক বাংলা গান। 'এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না', 'ও তোতাপাখি রে', 'বলো তো আরশি তুমি মুখটি দেখে', 'কাগজের ফুল বলে', 'সবুজ পাহাড় ডাকে' ছাড়াও একাধিক কালজয়ী গান রয়েছে নির্মলা মিশ্রর কণ্ঠে।

আরও পড়ুন: 'Aporajeyo' Trailer Out: 'শত্রুর দমন করতে' বড়পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক, প্রকাশ্যে 'অপরাজেয়' ছবির ট্রেলার

প্রসঙ্গত উল্লেখ্য, এই বছরেই মৃত্যু হয়েছে আরও তিন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পীর। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এর কয়েকদিন পরেই ১৫ ফেব্রুয়ারি মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় সুরকার এবং সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর। এরপর প্রয়াত হন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget