এক্সপ্লোর

KK Demise: একই অ্যালবামে কাজ করা সত্ত্বেও আমাদের আলাপ হয়নি কোনওদিন: রূপম

KK Death: 'অবিশ্বাস্য! একই সুপারহিট অ্যালবাম ‘জন্নত’-এ কাজ করা সত্ত্বেও আমাদের আলাপ হয়নি কোনওদিন। অনেকের সঙ্গেই তো হয়েছে। কেকে-র সঙ্গে হয়নি। আজ মনে হচ্ছে আলাপটা হওয়ার ছিল না।'

কলকাতা: গতকাল কলকাতায় অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতশিল্পী কে কে (KK)। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গায়ক রূপম ইসলাম (Rupam Islam)।
 
শোকবিহ্বল রূপম
 
ফেসবুকে পোস্ট করে রূপম ইসলাম লেখেন, 'অবিশ্বাস্য! একই সুপারহিট অ্যালবাম ‘জন্নত’-এ কাজ করা সত্ত্বেও আমাদের আলাপ হয়নি কোনওদিন। অনেকের সঙ্গেই তো হয়েছে। কেকে-র সঙ্গে হয়নি। আজ মনে হচ্ছে আলাপটা হওয়ার ছিল না।
 
খুব কম শিল্পীর গান চার ফর্ম্যাটে সংগ্রহ করে শুনেছি। প্রথমে ক্যাসেট। তারপর সিডি। তারপর ডিজিট্যাল। সব শেষে এল পি রেকর্ড। ‘পল’ অ্যালবামটি এমনই মারাত্মক এফেক্ট ফেলেছিল জীবনে যে ওই অ্যালবামের সব কিছুই সংগ্রহে আছে। এই অ্যালবামের একটি গান একবার ফসিলস-এর হয়ে কাভার করেছিলাম। ’আপ কি দুয়া’। স্ট্রেট ফরোয়ার্ড রক অ্যান্ড রোল। জানি না কোনও শ্রোতার সে কথা মনে আছে কি না। তখনও তো ফসিলস পরিচিত হয়ে ওঠেনি।
 
নজরুল মঞ্চ ওভারক্রাউডেড হয়ে গেলে কী হয়, সে অভিজ্ঞতা আছে। এসি বন্ধ হয়ে যায়। মঞ্চেও সার বেঁধে দর্শক দাঁড়িয়ে থাকলে দম নেওয়ার ফাঁকটুকুও থাকে না। কয়েকদিন আগে এরকমই এক অনুষ্ঠানে রকসংগীত পরিবেশন করেছিলাম। অভ্যেস না থাকলে পারা মুশকিল— এ নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলাম। এখন হয়তো কেউ কেউ বুঝবেন— কতটা শারীরিক কষ্ট সহ্য করে আমাদের পারফর্ম করতে হয়। ঠান্ডার দেশ তো আর নয়!
 
আমি বিদেশে আছি। এইমাত্র সকাল হল। ঘুম ভেঙেই এই খবর। মনে পড়ে এরকমই এক প্রবাসকালে শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার খবর পেয়েছিলাম। পরেরদিন আবার দুঃসংবাদ— প্রয়াত কবিবন্ধু পৌলোমী সেনগুপ্ত।' (অপরিবর্তিত)
 
 
এবিপি আনন্দকে দেওয়া রূপমের প্রতিক্রিয়া
 
এদিন ফোনে ধরা হলে রূপম ইসলাম বলেন, 'নজরুল মঞ্চে অনেক প্রতিকূল পরিস্থিতিতে শো করতে হয়। কিছুদিন আগেই সেখানে গেট ক্র্যাশ হয়েছিল। ফলে শিল্পীর যদি আগে থেকে সেই পরিস্থিতি সম্পর্কে ধারণা না থাকে তাহলে সমস্যা হয়। অডিটোরিয়ামে যত সংখ্যক দর্শক ধরে তার থেকে বেশি দর্শককে ঢুকতে দেওয়া উচিত নয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda
SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget