এক্সপ্লোর

Singer KK Death: ওঁর মধ্যে কোনওদিন সামান্য অহঙ্কার দেখিনি: অন্নু মালিক

Singer KK Death: 'আমরা একসঙ্গে এত কাজ করেছি কিন্তু কখনও কোনও অহঙ্কার দেখিনি। যখনই বলা হত যে "কী দারুণ গলা তোমার", সবসময়েই বলতেন, "এ তো ওপরওয়ালার দয়া"।'

কলকাতা: প্রয়াত কৃষ্ণকুমার কুন্নথ (Krishnakumar Kunnath) ওরফে কে কে (KK)। তাঁর আকস্মিক মৃত্যু একটা খালি স্থান তৈরি করেছে শুধু সঙ্গীত বা বিনোদন জগতেই নয়, একইসঙ্গে মানুষ ও শতশত শ্রোতার মনে। শোকস্তব্ধ তাবড় সঙ্গীতশিল্পীরা। শোকবিহ্বল গায়ক ও সঙ্গীত পরিচালক অন্নু মালিক (Anu Malik)। 

শোকস্তব্ধ অন্নু মালিক

প্রতিক্রিয়া জানতে ফোনে ধরা হয় অন্নু মালিককে। স্মৃতিচারণ করে তিনি বলেন, 'অত্যন্ত দুঃখের ঘটনা। এই খবরটা শুনে চোখের জল চোখেই শুকিয়ে গেছে। ওঁর এত কাজ, এত সুন্দর গান গেয়েছেন। ওঁর মতো এত ভাল একজন মানুষ আমি দেখিনি। ভালবাসতেন সকলকে খুব। ভীষণ সহজে যেকোনও গান গাইতেন। খুব পরিশ্রমী ছিলেন। আমাদের একসঙ্গে কাজ 'মুঝে কুছ কহেনা হ্যায়'-এর টাইটেল ট্র্যাক এখনও মানুষের মুখে মুখে ঘোরে। আমরা একসঙ্গে এত কাজ করেছি কিন্তু কখনও কোনও অহঙ্কার দেখিনি। যখনই বলা হত যে "কী দারুণ গলা তোমার", সবসময়েই বলতেন, "এ তো ওপরওয়ালার দয়া"। পরিবারকে খুব ভালবাসতেন, শ্রদ্ধা করতেন। কাজ শেষ করেই বাড়ি ছুটতেন।'

প্রয়াত কৃষ্ণকুমার কুন্নথ 

শোনা যায়, কিংবদন্তি গায়ক কিশোর কুমার ছিলেন কে কে-এর অনুপ্রেরণা। তাঁকে দেখে, তাঁর গান শুনেই মূলত সঙ্গীত জীবনে পা রাখেন কে কে। একাধিক সাক্ষাৎকারে কে কে জানান, তিনি রাহুল দেব বর্মন, মাইকেল জ্যাকসন এবং আরও বেশ কয়েকজন কালজয়ী গায়কের অনুরাগী ছিলেন। দিল্লির বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর মাস ছয়েকের জন্য মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন তিনি। এর কয়েক বছর পর ১৯৯৪ সালে মুম্বই পাড়ি দেন বলিউডে কেরিয়ার গড়ার স্বপ্ন চোখে নিয়ে।

আরও পড়ুন: KK Demise: কে কে-এর প্রয়াণে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু

তাঁর গান একটা গোটা প্রজন্মের প্রেমে পড়া, প্রেম ভাঙা, বন্ধুত্বে হোঁচট খাওয়া, জীবনের পথে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায়। তাঁর মৃত্যুতে একটা গোটা প্রজন্মের ছেলেবেলা যেন স্তব্ধ হয়ে গেল।

সেরা শিরোনাম

Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget