এক্সপ্লোর

Shakira Statue: চলতে ফিরতে শাকিরাকে দেখতে পাবেন ভক্তরা, পারবেন ছুঁয়ে দেখতেও !

Shakira Statue Unveiled: কলম্বিয়ায় নিজের দেশের মাটিতেই এক বিশালাকায় মূর্তি উন্মোচিত হল শাকিরার। আর সেই মূর্তির ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তাল নেটপাড়া। কী বললেন শাকিরা ?

Singer Shakira: গ্র্যামি পুরস্কারে ভূষিত জগদ্বিখ্যাত গায়িকা শাকিরা। কলম্বিয়ার বারানকুলায় জন্ম হয় তাঁর। আর সেখান থেকেই বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে তাঁর গানের আবেদন। বিশ্বজুড়ে টপ সেলিং গায়িকাদের মধ্যে শাকিরার নাম সর্বাগ্রে উঠে আসে। এবার সেই শাকিরাই অমর হয়ে গেলেন বিশ্বজোড়া অনুরাগীদের কাছে।  কলম্বিয়ায় নিজের দেশের মাটিতেই এক বিশালাকায় মূর্তি উন্মোচিত হল শাকিরার। আর সেই মূর্তির ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তাল নেটপাড়া।

শাকিরার মূর্তি স্থাপন

শাকিরার বেলি-ডান্সের ভঙ্গিমায় এক বিশাল মূর্তি সদ্য উন্মোচিত হয়েছে কলম্বিয়াতে। বলা হয় শাকিরার এই ভঙ্গিটিই জগদ্বিখ্যাত। বারানকুলায় তাঁর নিজের জন্মভূমিতে নিজের মূর্তি স্থাপিত হল এবার। মূর্তিটির উচ্চতা ৬.৫ মিটার (২১ ফুট)। মঙ্গলবার বারানকুলার ম্যাগডেলেনা নদীর ধারে পার্কের পরিসরের মধ্যেই এই মূর্তিটি স্থাপিত হয়েছে। উপস্থিত ছিলেন শাকিরার পরিবার, বাবা-মা সকলেই।

কীসের প্রতীক

ভাস্কর ইয়োনো মার্কেজের তৈরি এই মূর্তিটি আসলে এক বিশেষ চেতনার প্রতীক হয়ে উঠেছে। শাকিরা এখানে বিশ্বের সমস্ত নারীর প্রতীক যারা নিজেদের স্বপ্নের পিছনে ছুটে চলেন, যারা নিজেদের মত করে নিজেকে গড়ে তুলতে চান, জগতের সামনে কিছু করে দেখাতে চান। এমনটাই মনে করছেন স্থানীয় সঙ্গীত বিশেষজ্ঞরা। মূর্তিটিতে দেখা যায় শাকিরা দুটি হাত মাথার উপরে তুলে কমনীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন। মাথায় তাঁর চিরচেনা কোঁকড়ানো চুল। স্কার্টে অ্যালুমিনিয়ামের কারুকার্য রোদের আলোয় চকচক করছে যেন।

ফলকে প্রশংসা

মূর্তিটির নীচে একটি ফলকে লেখা আছে, 'যে হৃদয়ে লেখা হয় 'হিপস দ্যাট ডোন্ট টেল এ লাই', এক অতুলনীয় প্রতিভা, যে সবসময় শিশু এবং সমাজের কল্যাণের জন্য মিছিলে পা মেলায়...'। ২০২৩ সালে তিন তিনটে লাতিন গ্র্যামি পুরস্কারে ভূষিত হন শাকিরা।

বর্তমানে মিয়ামিতে থাকলেও এক বার্তায় বারানকুলার মেয়রকে শাকিরা জানিয়েছেন, এই মূর্তি স্থাপনের কাজে তিনি যারপরনাই আপ্লুত এবং এভাবে চিরকাল পৃথিবীর যেখানেই তিনি থাকুন না কেন, বারানকুলাই তাঁর আপন হয়ে থেকে যাবে।  

স্পেনের মামলা, স্পেনের পুরস্কার

এই বছরই স্পেনীয় প্রসিকিউটরদের পক্ষ থেকে শাকিরার বিরুদ্ধে কর না দেওয়ার অভিযোগ দায়ের হয়। স্পেনীয় কর্তৃপক্ষের অভিযোগ যে বেশ কিছু সময় স্পেনে থাকলেও শাকিরা সেই সময় উপার্জিত অর্থের বিনিময়ে কোনও কর দেননি স্পেন সরকারকে। ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেই স্পেনে কিছু সময়ের জন্য স্থায়ী হয়েছিলেন শাকিরা, তার আগে সেখানে তিনি স্থায়ী বাসিন্দা ছিলেন না বলেই জানিয়েছেন বিখ্যাত গায়িকা। ২০২২ সালে পিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর পরই এই মামলার বিষয়টি ফের একবার শিরোনামে আসে।  

আরও পড়ুন: Surya Namaskar: ১০৮ জায়গায় সূর্য নমস্কার! বছরের শুরুতেই ভারতের নাম গিনেস বিশ্ব রেকর্ডে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget