এক্সপ্লোর

Zubeen Garg: প্রয়াত গায়ক জুবিন গর্গ, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়েই মৃত্যু?

Zubeen Garg Death: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু। বয়স হয়েছিল ৫২ বছর

মুম্বই: অকস্মাৎ এক মর্মান্তিক খবর। প্রয়াত গায়ক জুবিন গর্গ। জানা গিয়েছে, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় এই গায়কের। বয়স হয়েছিল ৫২ বছর। এই খবরে শোকের ছায়া সঙ্গীত মহলে। 

প্রাথমিকভাবে সংবাদমাধ্যম প্রতিদিন টাইম-এ প্রকাশিত খবর অনুযায়ী, গায়কের এই অকালমৃত্যুর খবর প্রকাশ্যে আসে। অসমিয়া এই গায়কের সুরে বিমুগ্ধ হয়ে থাকত সকল সঙ্গীতপ্রেমীরাই। অবিস্মরণীয় কণ্ঠস্বর আর ভিন্ন গায়কীতে মন জয় করে নিতেন অনুরাগীদের। জুবিনের এই মৃত্যুর খবরে বিশ্বজুড়ে তাঁর অনুরাগী ও ভক্তরা শোকস্তব্ধ। 

প্রকাশিত খবর থেকেই জানা যাচ্ছে, নর্থইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। আজই তাঁর প্রোগ্রাম ছিল। সোশাল মিডিয়ায় এই অনুষ্ঠান নিয়ে একাধিক পোস্টও করেন গায়ক। জানা যায় এর আগে স্কুবা ডাইভিং করতে নেমেছিলেন তিনি। সেখানেই দ্রুত অসুস্থ হয়ে পড়েছিলেন।    

সূত্রের খবর, গায়ক অসুস্থ হয়ে যাওয়ার পরই তাঁকে দ্রুত সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁকে প্রাণে বাঁচানোর চেষ্টা করে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। 

জুবিন গর্গের অকাল মৃত্যু উত্তর-পূর্বের সঙ্গীতের অঙ্গনে বলা যায় এক যুগের সমাপ্তি। লক্ষ লক্ষ মানুষের কাছে তাঁর গান ছিল আবেগ। সুরের সেই জাদু যেন গানের প্রতিটি কথার শিকড়ের সঙ্গে মনকে ছুঁয়ে যাওয়ার সেতু, এক অদৃশ্য মাধ্যম। 

জুবিনের এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক্স পোস্টে তিনি লিখেছেন, 'আজ আসাম তাঁর নিজের প্রিয় ছেলেকে হারিয়ে ফেলল। আমি বাক্যহারা। আসামের জন্য জুবিন কী ছিল তা ভাষায় প্রকাশ করার নয়। অনেক তাড়াতাড়ি চলে গেল। এটা যাওয়ার বয়স নয়। '  

উত্তর-পূর্ব ভারতের সঙ্গীত, সংস্কৃতি আর চলচ্চিত্রে তাঁর অবদান চিরকাল মনে রেখে দেবে সঙ্গীতমহল। বাংলা, হিন্দি থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি ভক্তদের। ‘উত্তর-পূর্বের রকস্টার’-এর মৃত্যু যেন আচমকাই সকলকে নির্বাক করে দিয়েছে। 

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget