এক্সপ্লোর

Sohini Sarkar: জন্মদিনে সমুদ্রতটে বন্ধুদের সঙ্গে সোহিনী, সঙ্গী শোভনও! সম্পর্কের জল্পনা কি সত্যি?

Sohini Sarkar and Sovan Ganguly: শোভনের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সোহিনী। আপাতত কেউই সম্পর্কে নেই বলে দাবি করছেন। তাহলে কী নতুন সম্পর্কে জড়িয়েছেন সঙ্গীতশিল্পী আর বড়পর্দার নায়িকা?

কলকাতা: সদ্য জন্মদিন গিয়েছে সোহিনী সরকারের (Sohini Sarkar)। আর বিশেষ এই দিনটা শহরে নয়, সমুদ্র ধারে কাটাতে গিয়েছিলেন নায়িকা। তবে, সোশ্যাল মিডিয়ায় বিশেষ দিনটার কোনও ছবি শেয়ার করেননি সোহিনী নিজে। তবে বন্ধুদের শেয়ার করা ছবি, শুভেচ্ছাবার্তা ঝলমল করছে তাঁর ওয়ালে। আর সেই ছবিই যেন জল্পনায় শিলমোহর!

বিষয়টা একটু খুলেই বলা যাক। সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় (Shovon Ganguly) -এর সঙ্গে নাকি বর্তমানে সম্পর্কে রয়েছেন সোহিনী। তবে এই বিষয়ে তাঁরা দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। শোভনের সঙ্গে যে সম্পর্ক ভেঙেছে অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)-র, সেই খবর ইতিমধ্যেই সবার জানা। অন্যদিকে, রণজয় বিষ্ণুর (Ronojoy Bishnu)-র সঙ্গেও সম্পর্ক ভেঙেছে সোহিনীর। তিনি আপাতত নিজেকে সিঙ্গল বলেই দাবি করছেন। তাঁর ও রণজয়ের সম্পর্কে সমস্যা চলছিল দীর্ঘদিন ধরেই। তবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে সদ্যই। স্বভাবতই, সোহিনীর জন্মদিনে ছিলেন না রণজয়। 

তবে সদ্যই শোনা যাচ্ছে, শোভনের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সোহিনী। আপাতত কেউই সম্পর্কে নেই বলে দাবি করছেন। তাহলে কী নতুন সম্পর্কে জড়িয়েছেন সঙ্গীতশিল্পী আর বড়পর্দার নায়িকা? সেই উত্তর দেবে সময়। তবে সোহিনীর জন্মদিনের পার্টিতে যে শোভন উপস্থিত ছিলেন, সেই খবর প্রকাশ্যে এল কোথা থেকে? 

এর উত্তর প্রান্তিকের পোস্টে। টলিপাড়ার জুটি প্রান্তিক ও অঙ্কিতার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব সোহিনীর। হামেশাই একসঙ্গে সময় কাটান তাঁরা। জন্মদিনেও সোহিনীর পার্টিতে সামিল ছিলেন এই জুটি। তবে কেবল তাঁরাই নন, একদন বন্ধু মিলে জন্মদিনের দিনটা মিনি ট্রিপে কাটালেন সোহিনী। আর সেখানেই, বন্ধুদের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন প্রান্তিক। তারই একটি ছবিতে দেখা মিলল শোভনের। সবার মুখেই হাসি আর শোভনকে সম্ভবত ঘরের বাইরে বন্ধ করে দেওয়া হয়েছে। কাচের দরজার ওপাড় থেকেই ছবি তুলেছেন শোভন। 

নিজের জন্মদিনে একটি ফেসবুক লাইভ করেছিলেন নায়িকা। সেখানেই শোনা গিয়েছিল, বন্ধু ও পরিবারের সঙ্গে একটি ট্রিপে এসেছেন তিনি। সেই দলেই সামিল ছিলেন শোভন। তবে তাঁদের মধ্যে কেবল বন্ধুত্ব রয়েছে নাকি সম্পর্ক মোড় নিয়েছে প্রেমের বাঁকে, সেবিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তাঁরা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prantik Banerjee (@prantikbanerg)

আরও পড়ুন: AR Rahman: ২৯ লক্ষ টাকা নিয়েও গড়হাজির! রহমানের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা মানহানির মামলা শিল্পীর তরফে

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget