এক্সপ্লোর

AR Rahman: ২৯ লক্ষ টাকা নিয়েও গরহাজির! রহমানের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা মানহানির মামলা শিল্পীর তরফে

AR Rahman Defamation Case: শল্যচিকিৎসদের সংস্থা সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে অভিযোগ করেছেন টাকা নিয়ে অনুষ্ঠানে না আসার। অন্যদিকে, সঙ্গীতশিল্পীর টিমের তরফে জানানো হয়েছে, এমন কোনও ঘটনাই নাকি ঘটেনি

কলকাতা: ফের বিতর্কে সঙ্গীতশিল্পী এ আর রহমান (A R Rahman)। এবার অস্কারজয়ী রহমানের বিরুদ্ধে অভিযোগে সরব চিকিৎসকদের সংগঠন। অভিযোগ, একটি অনুষ্ঠানের জন্য আগাম ২৯ লক্ষ টাকা দেওয়া হয়েছিল তাঁকে, কিন্তু সেখানে গরহাজির ছিলেন রহমান। 

তাঁর কনসার্ট নিয়ে বিতর্ক নতুন নয়। গত সেপ্টেম্বর মাসে চেন্নাইয়ে সঙ্গীতশিল্পীর একটি কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলার কারণে দুর্ভোগের শিকার হয়েছিলেন বহু শ্রোতা এবং অনুরাগী। সেই সময় অভিযোগের আঙুল উঠেছিল রহমানের দিকেও। তবে পরবর্তীতে অনুষ্ঠানের আয়োজকেরা একটি বিবৃতি জারি করে জানান, সমস্ত দোষ তাঁদেরই। এ নিয়ে কোনও বিবৃতি দেননি রহমান। তবে এই ঘটনায় তাঁর টিমের তরফ থেকে রুজু করা হয়েছে একটি মামলা!

শল্যচিকিৎসদের সংস্থা সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে অভিযোগ করেছেন টাকা নিয়ে অনুষ্ঠানে না আসার। অন্যদিকে, সঙ্গীতশিল্পীর টিমের তরফে জানানো হয়েছে, এমন কোনও ঘটনাই নাকি ঘটেনি। নিতান্ত মনগড়া সমস্ত ঘটনা বলে রহমানকে অপমানিত করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে, পাল্টা মানহানির মামলা করে ওই চিকিৎসকের সংস্থার থেকে ১০ কোটি টাকা দাবি করেছেন। 

জ্ঞান হওয়া থেকেই যেন তাঁর জীবন জড়িয়ে গিয়েছিল সঙ্গীতের সঙ্গে। বাবা ছিলেন তামিল সঙ্গীত পরিচালক। মাত্র ৪ বছর বয়স থেকেই বাবার স্টুডিওতে কী বোর্ড বাজাতে শুরু করেন এ আর রহমান। কিন্তু বাবার কাছে বেশি শিক্ষা নেওয়ার সময় পেলেন না তিনি। মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারিয়ে বদলে যায় তাঁর জীবন। সংসারে আর্থিক অনটন, বাবার বাদ্যযন্ত্র ভাড়া দিয়েই পেট চলত তখন। কিছুদিন পর থেকে, সংসার চালাতে নিজেই কাজ শুরু করেন তিনি, কিন্তু এর চূড়ান্ত প্রভাব পড়ে পড়াশোনায়।

স্কুল কামাই হতে থাকে, ক্ষতি হতে থাকে পড়াশোনারও। শেষমেষ পরীক্ষায় অনুতীর্ণ। স্কুল থেকে তাঁর মাকে ডেকে বলা হয়, বাড়ির কাজ নয়, কিশোরের মন দেওয়া উচিত পড়াশোনায়। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর মাকে বলা হয়েছিল তাঁকে যেন স্কুলে না পাঠিয়ে রাস্তায় ভিক্ষা করতে পাঠানো হয়। এরপরে স্কুল পরিবর্তন করে নেন তিনি। নতুন স্কুলে পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্য খাতে বইতে শুরু করে তাঁর জীবন। সঙ্গীত তাঁকে ছেড়ে যায়নি কখনও। বন্ধুদের সঙ্গে মিলে একটি ব্যান্ড তৈরী করেন তিনি। এরপরে মায়ের সঙ্গে পরামর্শ করেই স্কুলে যাওয়া বন্ধ করেন, ডুব দেন সুরের জগতে। প্রথমে কী বোর্ড বাজানো দিয়েই শুরু হয়েছিল তাঁর কেরিয়ার। বিভিন্ন ব্যান্ডের সঙ্গে পিয়ানো বাজাতেন তিনি। ধীরে ধীরে একাধিক বাদ্যযন্ত্রে দক্ষ হয়ে ওঠেন। 

আরও পড়ুন: Gayatri Joshi Car Accident: ইতালিতে গাড়ি দুর্ঘটনা, কেমন আছেন শাহরুখের নায়িকা গায়ত্রী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget