এক্সপ্লোর

Sonakshi Sinha: 'দবং'-এ অভিনয় ছিল শুধুই সমঝোতা? কাজটা নাকি করতেই চাননি সোনাক্ষী?

Sonakshi Sinha and Salman Khan: সলমন ও আরবাজ নিজে আসেন তাঁর বাড়িতে। পরিবারের সবার সামনে বসে চিত্রনাট্য পড়ে শোনান সোনাক্ষীকে

কলকাতা: প্রথমে নাকি এই ছবিটি করতে রাজিই হননি সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha)। ভেবেছিলেন, মজা করা হচ্ছে তাঁর সঙ্গে। কিন্তু তারপরে তিনি যখন সেটে পৌঁছলেন, তাঁর মনে হয়েছিল এ যেন সম্বন্ধ করে বিয়ের মতোই। তাঁর মতামত কেউ জানতে চাননি। কীভাবে সেই মত বদলে গেল? সদ্য করিনা কপূরকে (Kareena Kapoor Khan)-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সেই কথাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী সোনাক্ষী সিংহ। 

সোনাক্ষী সিংহের কেরিয়ারে অন্যতম হিট ছবি ছিল দবং (Dabangg)। এই ছবিতে সোনাক্ষীকে দেখা গিয়েছিল সলমন খানের (Salman Khan) বিপরীতে। সোনাক্ষীকে অমৃতা অরোরার বিয়েতে দেখেছিলেন সলমন খান ও আরবাজ খান। সেই সময়ে তাঁরা সোনাক্ষীর সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। বলেছিলেন, তাঁরা একটি ছবি তৈরি করছেন যেখানে নায়িকার চরিত্রে দারুণ মানাবে তাঁকে। সেই সময়ে সোনাক্ষী মনে করেছিলেন, সলমন ও আরবাজ তাঁর সঙ্গে মশকরা করছেন। বিষয়টায় ততটা পাত্তা দেননি তিনি। 

এরপরে সলমন ও আরবাজ নিজে আসেন তাঁর বাড়িতে। পরিবারের সবার সামনে বসে চিত্রনাট্য পড়ে শোনান সোনাক্ষীকে। সেই সময়ে প্রথমবার সোনাক্ষী বিশ্বাস করেন যে তাঁকে সত্যি সত্যিই ছবিটা অফার করা হচ্ছে। তবে সেই সময়ে তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না এই ছবিটি করার জন্য। তিনি যেন কিছু বুঝে ওঠার আগেই পৌঁছে গিয়েছিলেন দবং-এর সেটে। তবে সেটে পৌঁছেই যেন বদলে যায় সবটা। সোনাক্ষী প্রথমে মনে করে এসেছিলেন, এই ছবিতে অভিনয় করা তাঁদের কাছে অ্যারেঞ্জ ম্যারেজ বা সম্বন্ধ করে বিয়ে করার মতোই। একরকম মানিয়ে নেওয়া। তবে সেটে পৌঁছে সোনাক্ষী বুঝতে পারেন, তিনি এই কাজটাই করতে চান।

এরপরে আর সোনাক্ষীকে পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ভাল অফার পেতে থাকেন সোনাক্ষী। নায়িকা হিসেবে নিজের জায়গা পাকা করে নেন বলিউডে। অন্যদিকে সদ্যই বিবাহ করেছেন সোনাক্ষী। স্বামী জাহির ইকবালের সঙ্গে এখন সুখের সংসার সোনাক্ষীর। পাশাপাশি চলছে তাঁর কাজও। আগামীতে একাধিক কাজ রয়েছে সোনাক্ষীর হাতে। তাঁর নতুন কাজের অপেক্ষায় অনুরাগীরা। 

আরও পড়ুন: Amir Khan: নায়িকাদের হাতে থুতু ফেলেন আমির খান! কারণ প্রকাশ্যে আসতেই চটলেন নেটিজেনরা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা

ভিডিও

Sonam Wangchuk Hunger Strike News: অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
BJP government in West Bengal: এবার আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee News: ‘অবৈধ সাংসদের অবৈধ অফিস ভাঙা হল’, অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববি
Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget