এক্সপ্লোর

Sonu Nigam Covid Positive: করোনা আক্রান্ত সোনু নিগম, সংক্রমিত স্ত্রী-পুত্রও

করোনা আক্রান্ত হলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। তিনি, তাঁর স্ত্রী মধুরিমা এবং ছেলে নিভানও করোনা আক্রান্ত। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করে করোনা সংক্রমিত হওয়ার খবর দিয়েছেন।

মুম্বই: করোনার (Coronavirus) তৃতীয় ঢেউ এসে গিয়েছে। আর এই তৃতীয় ঢেউয়ে (Covid19) সংক্রমিত হচ্ছেন সাধারণ মানুষের পাশাপাশি একের পর এক তারকা। ইতিমধ্যেই আমরা জেনেছি করোনা আক্রান্ত হয়েছেন সস্ত্রীক জন আব্রাহাম, একতা কপূর, সুমনা চক্রবর্তী, অর্জুন কপূর, ম্রুণাল ঠাকুর। সস্ত্রীক করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। এবার প্রায় বলতে গেলে সপরিবারেই করোনা আক্রান্ত হলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম (Sonu Nigam)। তিনি, তাঁর স্ত্রী মধুরিমা এবং ছেলে নিভানও করোনা আক্রান্ত। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করে করোনা সংক্রমিত হওয়ার খবর দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রায়ই ভ্লগ শেয়ার করে থাকেন সোনু নিগম। এদিন তিনি ভিডিও শেয়ার করে বলেন, 'আমি এখন দুবাইয়ে রয়েছি। আমার ভারতে ফেরার কথা ছিল বিভিন্ন জায়গায় পারফর্ম করার জন্য এবং বেশ কিছু রিয়েলিটি শোয়ের শ্যুটিংয়ের জন্য। কিন্তু আমি করোনা আক্রান্ত। আমি পরীক্ষা করাই। রিপোর্ট পজেটিভ আসে। ফের পরীক্ষা করাই। ফের রিপোর্ট পজেটিভ আসে। তাই আমার মনে হয়, মানুষকে এটার সঙ্গেই বাঁচতে হবে। আমি কোভিড পজেটিভ। কিন্তু মারা যাইনি। আমার গলা আগের থেকে ভালো আছে। মাঝে বেশ খারাপ হয়েছিল। আমার তাঁদের কথা ভেবে খুব খারাপ লাগছে, আমার জন্য যাঁদের অনেক ক্ষতি হয়ে গেল। শ্যুটিংয়ের জন্য বেশ কিছু জায়গায় যাওয়ার ছিল। কিন্তু কীকরে যাব। আমি কোভিড পজেটিভ।'

আরও পড়ুন - Kartik Aaryan: বাড়ির সামনে তাঁর নাম ধরে দুই মহিলার চিৎকার! তারপর যা করলেন কার্তিক আরিয়ান

সোনু নিগম আরও বলেন, 'এটা খুবই দ্রুত ছড়াচ্ছে। আমার খারাপ লাগছে এটা ভেবে যে সবে কিছু কাজ আমরা শুরু করেছিলাম। ছবির জগতের সঙ্গে যাঁরা জড়িয়ে রয়েছেন, তাঁদের জন্যও খুব খারাপ লাগছে। কারণ, গত দুটো বছর ধরে চলছে এই করোনা পরিস্থিতি। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। ফের সংক্রমণ বাড়ায় নানা জায়গায় সিনেমাহল বন্ধ হচ্ছে। তারপরও আশা করছি সবকিছু ফের একদিন ঠিক হয়ে যাবে।'

ভিডিওর শেষে সোনু নিগম জানান যে, তিনি একাই নন, তাঁর সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী মধুরিমা, ছেলে নিভানও।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget