এক্সপ্লোর

Sonu Sood on IAS Coaching: আইএএস পরীক্ষার প্রস্তুতি? বিনামূল্য কোচিং ক্লাসের ব্যবস্থা করলেন সোনু সুদ

করোনায় অনাথ শিশুদের শিক্ষার দায়িত্ব সরকারকে নিতে বলা থেকে শুরু কর সমস্ত মানুষের পড়াশোনার প্রয়োজনীয়তার কথা একাধিকবার উঠে এসেছে সোনু সুদের মুখে। আর এবার পড়ুয়াদের দিকে আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ। আর্থিক অভাবের জন্য যে সমস্ত পড়ুয়ারা আইপিএস পরীক্ষার জন্য তৈরি হতে পারছেন না, তাঁদের জন্য় বিনামূল্যে কোচিং ক্লাসের বন্দোবস্ত করলেন সোনু সুদ।

মুম্বই: করোনায় অনাথ শিশুদের শিক্ষার দায়িত্ব সরকারকে নিতে বলা থেকে শুরু কর সমস্ত মানুষের পড়াশোনার প্রয়োজনীয়তার কথা একাধিকবার উঠে এসেছে সোনু সুদের মুখে। আর এবার পড়ুয়াদের দিকে আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ। আর্থিক অভাবের জন্য যে সমস্ত পড়ুয়ারা আইপিএস পরীক্ষার জন্য তৈরি হতে পারছেন না, তাঁদের জন্য় বিনামূল্যে কোচিং স্কলারশিপের বন্দোবস্ত করলেন সোনু সুদ।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সোনু সুদ। সেখানে তিনি লেখেন, 'আইএএস -এর জন্য নিজেকে তৈরি করতে চান? আপনার সমস্ত দায়িত্ব নেব আমরা। আমার খুব ভালো লাগছে 'সম্ভবম' এক বিষয়ে আপনাদের জানাতে। সোনু সুদ চ্য়ারিটি ফাউন্ডেশান ও দিয়া দিল্লি সংস্থার উদ্য়োগে এই কাজটি শুরু করা হচ্ছে।'

প্রয়োজন আছে এমন পড়ুয়াদের বিনামূল্যে কোচিং ক্লাসের বন্দোবস্ত করা হবে এই উদ্যোগে। আবেদন জানাতে হবে অনলাইনে। শেষ দিন ৩০ জুন। আজ সোশ্যাল মিডিয়ায় সমস্ত তথ্য শেয়ার করেছেন সোনু সুদ নিজে। সোনুর এই নতুন উদ্যোগ ফের একবার মুগ্ধ করেছে তাঁর অনুরাগীদের।

এপ্রিল মাসের শেষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন সোনু সুদ। সেখানে তিনি তুলে ধরেছিলেন এক গভীর সমস্যার কথা। দেশে ক্রমশই গুরুতর হচ্ছে করোনা পরিস্থিতি। অনেকেই ভাইরাস প্রকোপে হারিয়েছেন প্রিয়জনকে। এদের মধ্যে রয়েছে শিশুরাও। তাঁদের কথা উঠে এল সোনু সুদের কথায়। ভিডিওতে সোনু বলেছেন, ' আমি আজ সরকার ও যাঁরা সাহায্য করতে এগিয়ে আসতে চান এমন মানুষদের কাছে একটা অনুরোধ করতে চাই। আমরা দেখেছি, করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেকেই তাঁদের প্রিয়জনকে হারিয়ে ফেলেছেন। কেউ মা কে হারিয়েছে, কেউ বাবা কে। কেউ আবার উভয়কেই। এদের মধ্যে কারও বয়স ৮, কারও ১২ বা তারও কম। আমার বার বার মনে হয় এই সমস্ত শিশুদের ভবিষ্যতের কী হবে?'

সোনু যোগ করলেন, 'আমার মনে হয়, এমন একটি নিয়ম হওয়া উচিত যাতে এই সমস্ত শিশুদের পড়াশোনা নিখরচায় হয়। সরকারি, বেসরকারি যে যেই বিদ্যালয়েই পড়ুক না কেন তাঁদের পড়াশোনা নিখরচায় হোক। এমনকি মেডিক্যাল থেকে শুরু করে তাদের ক্ষেত্রে যে কোনও ক্ষেত্রেই শিক্ষায় অর্থ খরচ হওয়া উচিত নয়। 'অনেক পরিবারই এমন রয়েছেন যাঁরা পরিবারের মাথাকে হারিয়েছেন। অর্থাৎ একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়েছেন। তাঁদের জন্য এমন কিছু নিয়ম হওয়া উচিত যাতে সেইসব সংসারগুলো চলে যায়।'

সোনু শেষ করেন এই বার্তা দিয়ে যে, 'যাঁরা ক্ষমতার অধিকারী বা যাঁরা সত্যিই নিয়ম বানাতে পারেন, তাঁদের কাছে আমি অনুরোধ করব এগিয়ে আসার জন্য। তাঁরা যেন এই সমস্ত পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা ভাবেন।'

সেরা শিরোনাম

Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
Dhruv Rathee: গতকাল আটক, আজ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হল ইউটিউবার ধ্রুব রাঠিকে
গতকাল আটক, আজ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হল ইউটিউবার ধ্রুব রাঠিকে

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget