এক্সপ্লোর

Sonu Sood: বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ পদক্ষেপ সনু সুদের

Odisha train accident: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্য়েই মৃত্য়ের সংখ্য়া প্রায় ৩০০ ছুঁইছুঁই।

কলকাতা: বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আতঙ্কিত গোটা দেশ। দুর্ঘটনায় মৃতের সংখ্য়া প্রায় ৩০০, আহত সংখ্য়াও ৯০০ ছাড়িয়েছে। এবার এই মানুষগুলোর পাশে দাঁড়াতে সাহায্য়ের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা সনু সুদ। সম্প্রতি ইন্স্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। যেখানে তিনি ক্ষতিগ্রস্থ মানুষগুলোর  ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন।

সনু সুদ জানিয়েছেন,  “আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে ওড়িশা ট্রেন দুর্ঘটনায় কোন পরিবারগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু লোক তাদের প্রিয়জনকে হারিয়েছে, অন্যরা গুরুতর আহত হয়েছে এবং তারা জানে না কিভাবে এই শোক কাটিয়ে উঠতে হবে।”

অভিনেতা জানান, তাঁর টিম সক্রিয়ভাবে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার জন্য কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যাতে আর্থিকভাবে স্বচ্ছল হতে পারে তারও চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন...

Skin Care with Ice Water: গরমের দিনে বরফ মেশানো জল দিয়ে মুখ ধুলে কী কী উপকার পাবেন?

এর পাশাপাশি, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের শিক্ষার কথা বলেন। এই মর্মান্তিক ঘটনা যাতে শিশুগুলোর জীবন ও ভবিষ্যত নষ্ট করতে না পারে সেই চেষ্টা তিনি করছেন। কারণ এই শিশুগুলোর শিক্ষার দায়িত্ব তিনি নিচ্ছেন বলে জানিয়েছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষ ও তাঁদের পারিবারের পাশে দাঁড়াতে একটি হেল্পলাইন নম্বর চালু করলেন অভিনেতা।  9967567520 নম্বরে একটি এসএমএস পাঠানোর মাধ্যমে, ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ও সাহায্য় চাইতে পারবেন।

প্রসঙ্গত, এই ভয়াবহ দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান একাধিক বলি সেলেবরা। ট্যুইটে শোকপ্রকাশ করেন সলমন খান (Salman Khan), অক্ষয় কুমার (Akshay Kumar), প্রমুখ, বিনোদন দুনিয়ার একাধিক তারকা। সমবেদনা জানান সনু সুদও।

সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন বলিউডের ভাইজান সলমন খান 'দুর্ঘটনার কথা শুনে অত্যন্ত দুঃখিত। মৃতদের আত্মার শান্তি দিন ঈশ্বর, আহত ও নিহতদের পরিবারকে রক্ষা করুন ও শক্তি দিন তিনি।'

দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন অক্ষয় কুমারও। লিখেছেন, 'ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ছবিগুলি হৃদয়বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদন রইল। ওম শান্তি।'

শোকস্তব্ধ রণদীপ হুডা লেখেন, 'মর্মান্তিক দুর্ঘটনা! যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং পরিবারের প্রতি আরও শক্তি রইল এই সময়টা পার করার জন্য।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget