এক্সপ্লোর

'Tilottoma' Trailer Out: চেনা শহর কলকাতার জানা-অজানা ভালবাসার গল্প বলবে 'তিলোত্তমা', প্রকাশ্যে ট্রেলার

'Tilottoma': ‘তিলোত্তমা‘ মানেই কি শুধু এই শহরের গল্প? তা হয়তো একেবারেই নয়। সাধারণ মানুষের জীবনের গল্প,  একে অপরের প্রতি ভরসার গল্প,  অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্প।

কলকাতা: মার্চ মাসে মুক্তি পাচ্ছে ‘তিলোত্তমা’ ('Tilottoma' Trailer Out)। প্রকাশ্যে এল সৌম্যজিৎ আদক (Soumajeet Adak) ও টিম পরিচালিত এই ছবির ট্রেলার। মুখ্য ভূমিকায় একঝাঁক চেনা মুখ। রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়েও (Paran Banerjee)।

প্রকাশ্যে ‘তিলোত্তমা’ ছবির ট্রেলার

‘তিলোত্তমা‘ মানেই কি শুধু এই শহরের গল্প? তা হয়তো একেবারেই নয়। সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্প। এবার এই শহরকে কেন্দ্র করেই এক নিঃস্বার্থ ভালবাসার গল্প বলতে আসছে সৌম্যজিৎ আদক পরিচালিত ‘তিলোত্তমা‘। প্রেমের সপ্তাহে, ভালবাসার দিনেই ধুমধাম করে মুক্তি পেল ট্রেলার, হল ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tilottoma - তিলোত্তমা (@tilottoma.movie)

এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে, যিনি ‘তিলোত্তমা‘ নামে একটি অনাথ আশ্রম চালান। বেশ কিছু অনাথ শিশুদের মাথার ছাদ ও শিক্ষা দেন তিনি। এর পাশাপাশি সিঙ্গল মাদারের বা একলা মায়ের চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে। একজন সঙ্গীতশিল্পীর চরিত্রে দেখা যাবে নীল ভট্টাচার্যকে। বড়পর্দায় একসঙ্গে রয়েছেন এই তারকা দম্পতি, তবে পর্দায় জুটি বাঁধছেন না নীল-তৃণা। 

 

আরও পড়ুন: National Film Awards: বাদ গেল ইন্দিরা গাঁধী, নার্গিসের নাম, পরিবর্তনের হাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও

নীল ও তৃণা ছাড়াও এই ছবিতে আরও দুই বিশেষ চরিত্রে রয়েছেন ঋতব্রত ও রাই। নীল-তৃণার প্রেম না থাকলেও প্রেমের ছোঁয়া রয়েছে ঋতব্রত ও রাইয়ের চরিত্রে। ঋতব্রত এক জন অ্যাকাউন্ট্যান্ট, যাঁর লিভ ইন পার্টনার রাই। পেশায় সে একজন কস্টিউম স্টাইলিস্ট। এছাড়াও ছবিতে রয়েছেন রজত গঙ্গোপাধ্যায়, পূষণ দাসগুপ্ত, পূজা সরকার, রুপদীপ্তা মুখোপাধ্যায়, শিশুশিল্পী আকর্ষিণী শেঠ-সহ আরও অনেকে। এই সব কটা চরিত্র কীভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে, কীভাবে জীবনের চড়াই উতরাই পেরিয়ে আসে, এই আশ্রমের শ্যামাপদবাবু কীভাবে সবাইকে জীবনের নতুন দিশা খুঁজে পেতে সাহায্য করেন, সেই নিয়েই ‘তিলোত্তমা‘র গল্প। ‘অঞ্জনা প্রেজেন্টস‘-এর প্রযোজনায় বড়পর্দায় আগামী ১৫ মার্চ, বড়পর্দায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget