এক্সপ্লোর

Soumitrisha on Durga Puja: 'উৎসবে ফিরছি না' বলে কিছু মানুষকে জীবিকা থেকে বঞ্চিত করতে পারব না: সৌমিতৃষা

Soumitrisha Kundoo News: সৌমিতৃষা বলছেন, 'প্রতিবাদ আর পুজোর মধ্যে কোনও বৈরিতা নেই। আমি প্রতিবাদের পোস্ট ও শেয়ার করেছি'

কলকাতা: পুজোর মুখেই তাঁর নতুন ওয়েব সিরিজের শ্যুটিং চলছে পুরোদমে। সারাদিন ব্যস্ত, ফোনের দিকে প্রায় তাকানোর সুযোগই পাচ্ছেন না। তবে সময় পেলে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিচ্ছেন শ্যুটিংয়ের। তবে পুজোর সময় কেমন করে সময় কাটবে তাঁর? আরজি কর পরিস্থিতিতে এবারের পুজো-পরিস্থিতি কিছুটা হলেও অন্যরকম। পুজোর ভিড় অল্পবিস্তর শুরু হলেও এখনও রাস্তায় বেরোচ্ছে বিভিন্ন মিছিল। আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে এখনও পথে নামছেন মানুষ। আর সেই আবহেই, কাজ সামলে এই বছর পুজোয় কী করছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)? খোঁজ নিল এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)। 

সৌমিতৃষা কোনও বছরই পুজোয় মণ্ডপে মণ্ডপে ঘোরা পছন্দ করেন না। অভিনেত্রী বলছেন, 'আমার এবার পুজোর বিশেষ কোনও পরিকল্পনা নেই। বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাব। হয়তো বাইরে কোথাও একটু খেতে যাব। আর কিছু পুজোর উদ্বোধন রয়েছে। সেখানে যেতে হবে।' আরজি করের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন সৌমিতৃষাও। বিভিন্ন পোস্ট তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন। আরজি করের ঘটনা তার ওপর গভীর প্রভাব ফেলেছে বলেই কী এত অনাড়ম্বর পুজো-পরিকল্পনা? 

সৌমিতৃষা বলছেন, 'প্রতিবাদ আর পুজোর মধ্যে কোনও বৈরিতা নেই। আমি প্রতিবাদের পোস্ট ও শেয়ার করেছি। তবে তাই বলে পুজোকে অস্বীকার করতে পারি না। পুজোর সঙ্গে কত মানুষের জীবিকা জড়িয়ে থাকে। কত মানুষ হয়তো বাড়ির ওষুধ কিনবেন, ছেলে-মেয়েদের পড়াশোনার বইটা কিনে দেবেন। সারা বছরের জীবিকা নির্ভর করে পুজোর ওপর, এমন অনেক মানুষই রয়েছে। উৎসবে না ফেরা আর উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা মানুষকে জীবিকা থেকে বঞ্চিত করা এই দুটো আলাদা।অনেক মানুষ এই পুজোটার দিকে তাকিয়ে থাকেন। আমি পুজোর বিপক্ষে নই। তবে অবশ্যই বিচার চাই।'

কাজে ফিরেছেন সৌমিতৃষা। 'হইচই'-এর একটি ওয়েব সিরিজের শ্যুটিং করছেন তিনি। অভিনেত্রী বলছেন, 'যাঁরা প্রতিবাদ করছেন তাঁরা কেউ কাজ বন্ধ করে বসে নেই। আমরাও তাই। প্রতিবাদও চলছে, কাজও। আমাদের কাজের সঙ্গে অনেক টেকনিশিয়ানরা জড়িয়ে রয়েছেন। তাঁদের রোজগার জড়িয়ে রয়েছে। সেই সমস্ত মানুষদের বঞ্চিত করতে পারব না।' পুজোয় প্রত্যেক বছরের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে একটি শাড়ি উপহার পেয়েছেন সৌমিতৃষা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করে নিয়েছেন উচ্ছ্বসিত অভিনেত্রী। বললেন, 'শাড়িটা ভীষণ সুন্দর রঙের। এক্কেবারে অন্যরকম। ইচ্ছা আছে একটা পুজোর উদ্বোধনের দিন এই শাড়িটা পরব।'

আরও পড়ুন:Swastika Mukherjee: এই প্রথম নয়, অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন চৈতী, চান্দ্রেয়ী, রুপাঞ্জনাও: স্বস্তিকা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget