এক্সপ্লোর

Rishav Basu Exclusive: 'বুম্বাদা বললেন, 'তোকে ছাড়া অন্য কাউকে এত ভাল মানাবে না', আর কিছু ভাবিনি...'

Actor Rishav Basu Exclusive: 'ভটভটি দেখে বুম্বাদা আমার নাম করেছিলেন। তারপর একটা স্ক্রিনটেস্টও হয়। বুম্বাদা বলেছিলেন, এই চরিত্রের জন্য আমাকেই নাকি সেরা বলে মনে হয়েছে ওঁর'

কলকাতা: তখন অন্য ছবির কাজ চলছিল। সেইসময়ে হঠাৎ ডেকে পাঠালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 'ভটভটি'-র টিজার, ট্রেলার দেখে তাঁর মনে ধরেছিল অভিনেতাকে। তড়িঘড়ি হাজির হলেন তিনি। স্ক্রিনটেস্ট হল.. চিত্রনাট্য নিয়ে আলোচনাও হল। শেষে বুম্বাদা বললেন, 'এই বিয়েটা, থুড়ি ছবিটা তুইই কর। আমি অভিনেতা চাই। তোকে ছাড়া আর কাউকে এই চরিত্রের জন্য আমি দেখতে পাচ্ছি না।'                                     

তারপরে আর ভাবনাচিন্তার জায়গা থাকে না বোধহয়। ছবি ছেড়ে বিয়েটা সেরেই ফেললেন অভিনেতা ঋষভ বসু (Rishav Basu)। পাত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee)। তৈরি হল 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। ছবির নামে যেমন চমক রয়েছে, তেমনই চমক রয়েছে এই ছবির বিষয়বস্তুতেও। ঋষভ বলছেন, 'আমরা যে সময়টা বড় হয়েছি, সেসময়ে বাংলা ছবির সবচেয়ে বড় জুটি বলতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' ছবিটা রমকম হলেও ভীষণ বুদ্ধিদ্বীপ্ত চিত্রনাট্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্তের প্রায় সব ছবি, প্রাক্তন থেকে শুরু করে উৎসব, সব ছবিরই সূত্র ধরে ধরে সংলাপ তৈরি করা হয়েছে। সেইসমস্ত ছবির কিছু কিছু দৃশ্য়ও রয়েছে ছবিতে। সামগ্রিকভাবে বলতে গেলে এই ছবিটা বুম্বাদা আর ঋতুদির জন্য একটা শ্রদ্ধাজ্ঞাপন।'                                                                                       

আরও পড়ুন: Prosenjit Weds Rituparna: নির্ধারিত দিনের আগেই ফাঁস প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের রহস্য!

ছবির অফারটাও বেশ অবাকভাবেই এসেছিল ঋষভের কাছে। অভিনেতা বলছেন, 'ভটভটি দেখে বুম্বাদা আমার নাম করেছিলেন। তারপর একটা স্ক্রিনটেস্টও হয়। বুম্বাদা বলেছিলেন, এই চরিত্রের জন্য আমাকেই নাকি সেরা বলে মনে হয়েছে ওঁর। প্রথম ছবির অফার পেয়ে আমি বলেছিলাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্ত বিয়ে করছে তো আমি সে সেখানে ঘটক হব! তারপর সম্রাটদা (পরিচালক সম্রাট শর্মা) বললেন, বিয়েটা করতে হবে আমাকেই।'

কলকাতাতেই গোটা ছবির শ্যুটিং হয়েছে। ঋষভ বলছেন, 'একটা গোটা নতুন টিম কাজ করেছে, প্রযোজনা করছেন বুম্বাদা। এই অ্যাকশন রয়েছে কিন্তু সেটা অন্যরকম। হিরো রয়েছে, ভিলেন রয়েছে.. সব মিলিয়ে একটা ফ্যামিলি ড্রামা।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget