এক্সপ্লোর

Saheb Chatterjee on Durga Puja: পুজোর অন্য়তম ভাললাগা হল প্য়ান্ডেলে গিয়ে ঢাক বাজানো, ছোটবেলার পুজোর স্মৃতি এখনও উজ্জ্বল সাহেব চট্টোপাধ্য়ায়ের মনে

Durga Puja 2023: ছোটবেলায় কার্তিক-গণেশের লরিতে উঠে একেবারে ভাসান অব্দি যাওয়ার আনন্দ ছিল সর্বকালের সেরা অনুভূতির মধ্যে অন্য়তম।

কলকাতা: কিছুদিন আগেই ডেঙ্গির (Dengue) জন্য় নিজের বোনকে হারিয়েছেন অভিনেতা সাহেব চট্টোপাধ্য়ায় (Saheb Chatterjee)। তাই এবারের পুজোয় কোনও আনন্দ-উচ্ছাস নেই। তবুও উমার বাপেরবাড়ি আসার এই কটা দিন কেমনভাবে কাটান অভিনেতা, সেকথাই এবিপি লাইভের (ABP Live) সঙ্গে শেয়ার করে নিলেন তিনি। 

বালিগঞ্জ কালচারাল দুর্গোৎসব (Durga Puja 2023) তাঁর পাড়ার পুজো। ফলে বছরের এই পাঁচ দিন বাড়ির সামনেটা থাকে একাবারে জমজমাট। মানুষের ভিড়, খাবারের স্টল, রাস্তার ধারে ধারে ব্য়ানার, সবমিলিয়ে সাজো সাজো রব। আগে মাঝেমধ্য়ে শোয়ের কারণে কলকাতার (Kolkata) বাইরে যেতে হলেও এই শহরের পুজোর সঙ্গে তাঁর যোগ নাড়ির। ফলে গত কয়েকবছর ধরে কলকাতাতেই পুজো কাটে 'হৃৎপিন্ড' অভিনেতার। পাড়ায় বসে পুজো উপভোগ করতে বেশ ভালবাসেন তিনি। শহরের বাইরে থাকার সময় বন্ধুদের ভিডিও কল করে পুজো দেখানোর অনুরোধ করতে হত তাঁকে। কথায় কথায় বোনের সঙ্গে পুজো কাটানোর কথাও উঠে এল। বোনের সঙ্গে কাটানো সময়ের কথা তাঁর স্মৃতিতে একেবারে উজ্জ্বল। 

আরও পড়ুন...

'কলকাতার পুজোর সবচেয়ে বড় আকর্ষণ খাওয়াদাওয়া', মুম্বইয়ে কীভাবে পুজো কাটান 'বন্দিশ ব্য়ান্ডিট' অভিনেতা?

কেমন ছিল ছোটবেলার পুজো?

পুজোয় তাঁর অন্য়তম ভালবাসা হল জমিয়ে ঢাক বাজানো। কারণ অভিনয় ও গান গাওয়ার পাশাপাশি ঢাক বাজানোও অভিনেতার পছন্দের কাজ। ছেলেবেলায় ঢাকিদেরকে চা খাইয়ে তাদের সঙ্গে ব়্যাপো করে তাদের ঢাক নিয়ে বাজাতে ভালবাসতেন তিনি। আর এই স্মৃতিকে এতটুকু মলিন হতে না দিয়ে এখনও মাঝে মধ্য়েই প্য়ান্ডেলে গিয়ে ঢাক বাজান অভিনেতা। এর পাশাপাশি ছোটবেলায় পাড়ার প্য়ান্ডেলে ভলেন্টিয়ারের দায়িত্ব সামলাতেন ছোট্ট সাহেব। তবে ঠাকুর দেখতে আসা লোকজন তাঁকে খুব একটা পাত্তা দিত না। তা নিয়ে বেশ মনখারাপও হত 'দত্তা' অভিনেতার। তবে পুজোর সময় ঠাকুর নামানো থেকে ঠাকুর তোলা সবেতেই তিনি সদা হাজির থাকতেন। ছোটবেলায় কার্তিক-গণেশের লরিতে উঠে একেবারে ভাসান অব্দি যাওয়ার আনন্দ ছিল সর্বকালের সেরা অনুভূতির মধ্যে অন্য়তম।

এসবের মধ্য়েই নিজের কাজ নিয়েও কথা বললেন অভিনেতা সাহেব চট্টোপাধ্য়ায়। 'উনিশে এপ্রিল' নামক সিরিজের কাজ সদ্য়ই শেষ করেছেন তিনি। পাশাপাশি গ্রাম্য় পটভূমিকায় একটি গানের শ্য়ুটিংও শেষ করেছেন অভিনেতা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Srijla-Nandini: 'সত্যিটা বল.. চিঠিতে I Love You লেখা'... সৃজলা ফেরার পরে একান্তে এসে কী বললেন নন্দিনী? প্রকাশ্যে সবটা..
'সত্যিটা বল.. চিঠিতে I Love You লেখা'... সৃজলা ফেরার পরে একান্তে এসে কী বললেন নন্দিনী? প্রকাশ্যে সবটা..
Swara Bhaskar: ওজন বৃদ্ধি নিয়ে লাগাতার কটাক্ষের শিকার, 'মোটা' লেখা পোশাক পরে এসে নীরব প্রতিবাদ স্বরার
ওজন বৃদ্ধি নিয়ে লাগাতার কটাক্ষের শিকার, 'মোটা' লেখা পোশাক পরে এসে নীরব প্রতিবাদ স্বরার
Big Boss Bangla: 'দুর্নিবার, তনুশ্রী, ঝিলাম সবাই...', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথমবার মুখ খুললেন সায়ক! কী জানালেন?
'দুর্নিবার, তনুশ্রী, ঝিলাম সবাই...', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথমবার মুখ খুললেন সায়ক! কী জানালেন?
Big Boss Bangla: 'এই দিনটার জন্যই চেয়েছিলাম, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাই...', হঠাৎ এ কথা কেন বললেন সায়ক?
'এই দিনটার জন্যই চেয়েছিলাম, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাই...', হঠাৎ এ কথা কেন বললেন সায়ক?

ভিডিও

Sukanta Majumdar News: ‘এটা ওদের ঘরের বিষয়, ওদের স্বামী-স্ত্রীর মধ্যে লড়াই’, বললেন সুকান্ত মজুমদার
Ritabrata Banerjee: সরকার তদন্ত করে দেখুক যে উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কি না : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Kunal Ghosh Car Demolished |
Agnimitra Paul |
Humayun Kabir News : 'সেটাকে সুশাসন বলে না, কুশাসন বলে, অত্যাচারীর শাসন বলে', বললেন হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Embed widget