এক্সপ্লোর

Aditya Singh Rajput: মাদক ওভারডোজে মৃত্য়ু স্প্লিটসভিলা খ্যাত আদিত্য সিং রাজপুতের, বাথরুম থেকে উদ্ধার নিথর দেহ

Aditya Singh Rajput: কেরিয়ারের শুরুতেই থেমে গেল স্প্লিটসভিলা খ্যাত অভিনেতা-মডেল আদিত্য সিং রাজপুতের জীবন।

কলকাতা: থমকে গেল স্প্লিটসভিলা খ্যাত আদিত্য সিং রাজপুতের জীবন। আজ ১১ তলা বিল্ডিং-এর বাথরুম থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। আদিত্যকে মৃত অবস্থায় দেখতে পান তাঁর বন্ধু। তখনই বিল্ডিং-এর নিরাপত্তারক্ষীকে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আদিত্যকে। হাসপাতালেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালের রির্পোট অনুযায়ী, অতিরিক্ত মাদক সেবনের জন্য়ই মৃত্য়ু হয়েছে  আদিত্য সিং রাজপুতের।

প্রসঙ্গত, দিল্লি থেকে এসে মুম্বইয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা।  মডেল হিসাবেই জীবন শুরু করেছিলেন তিনি। 'ক্রান্তিবীর' এবং 'ম্যায় গান্ধী কো নাহিন মারা'র মত ছবিতে কাজ করেন আদিত্য়। 

তিনি প্রায় ৩০০টি বিজ্ঞাপনে কাজ করেছেন। স্প্লিটসভিলার মত একাধিক রিয়েলিটি শোতে সক্রিয়ভাবে দেখা গেছে তাঁকে। এর পাশাপাশি, 'লাভ', 'আশিকি', 'কোড রেড', 'আওয়াজ সিজন 9', 'ব্যাড বয় সিজন 4'-এর মত একাধিক জনপ্রিয় শো'তে কাজ করেছেন।

আদিত্য সিং রাজপুতের ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায় যে তিনি গত রাতে তাঁর বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন। সেই পার্টির একাধিক ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্টও করেন তিনি।  তাঁর আকস্মিক প্রয়াণে ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন...

Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

প্রসঙ্গত, গতকালই বরানগরে (Baranagar) লরির ধাক্কায় (Lorry Accident) মৃত্যু হয় টেলি অভিনেত্রী (Telly Actress) সুচন্দ্রা দাশগুপ্ত (Suchandra Dasgupta)। শ্যুটিং সেরে অ্যাপ বাইকে (app bike) ফেরার পথে দুর্ঘটনা ঘটে। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শ্যুটিং সেরে অ্যাপ বাইকে চড়ে বাড়িতে ফিরছিলেন ওই অভিনেত্রী। তাঁর বাড়ি সোদপুরে। বরানগর থানার সামনে ঘোষপাড়া রোডে বেপরোয়া এক লরি বাইকের পিছনে এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তর। ঘাতক লরির চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'গৌরী এলো'তে সহ অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতেন সুচন্দ্রা। দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বরানগর ঘোষপাড়া এলাকায়।

উল্লেখ্য়, গত ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় জনপ্রিয় ইউটিউবার অমিত মণ্ডলের (Amit Mondal)। হাঁটাচলার সামর্থ্য ছিল না। যদিও সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি সেই শারীরিক প্রতিবন্ধকতা। কিন্তু সাফল্য ছুঁয়ে দেখেও, নিজের পরিশ্রমের সুফল পুরোপুরি উপভোগ করতে পারেননি ২২ বছরের তরুণ। বরং পথ দুর্ঘটনায় বেঘোরে মৃত্য়ু হয় ভিন্ন ভাবে সক্ষম ইউটিউব তারকা অমিত মণ্ডলের।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget