এক্সপ্লোর

Tollywood News: এই কিশোরীই এখন টলিউডের প্রথম সারির নায়িকা, ছোটবেলার ছবি দেখে চিনতে পারছেন?

Srabanti Chatterjee: ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে শ্রাবন্তী ও শুভ্রজিতের আগামী ছবিও। 'কালমৃগয়া' ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে

কলকাতা: বর্তমানে পরিচালকদের অন্যতম পছন্দ তিনিই। পিরিয়ড ড্রামা থেকে শুরু করে বর্তমান সিনেমা, সব চরিত্রেই সমান সাবলীল তিনি। আর আজ, সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার একটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। কোঁকড়ানো চুল, ভাসা চোখ, ঠোঁটে হালকা হাসি.. এই বালিকাই এখন টলিউডের প্রথম সারির এক অভিনেত্রী। তাঁর লাস্যে ঘায়েল আট থেকে আশি। আপনি চিনতে পারছেন কি এই নায়িকাকে?

আন্দাজ করা অবশ্য তেমন কঠিন নয়। ইনি শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। অনেকটা অল্পবয়স থেকেই অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত শ্রাবন্তী। আজ ছোটবেলার এই ছবি শেয়ার করে নিয়ে ক্যাপশানে শ্রাবন্তী লিখেছেন, 'ছোটবেলা'। সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর এই ছবি প্রকাশ হতেই ভাইরাল। অনেকেই ভালবাসা উপচে দিয়েছেন নায়িকাকে। অনেকেই প্রশংসা করেছেন তাঁর ছোটবেলার সরল-সৌন্দর্য্যের। 

বর্তমানে, নিজের নতুন ছবি দেবী চৌধুরানি (Devi Chowdhurani) মুক্তির অপেক্ষায় রয়েছেন শ্রাবন্তী। শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra) পরিচালনায় এই ছবিটির নামভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর পরিচালনা ও প্রযোজনায় 'আমার বস' (Amar Boss) ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী। রাখি গুলজার (Rakhi Gulzar) দীর্ঘদিন পরে বাংলা ছবিতে ফিরছেন এই ছবির হাত ধরেই। আর এই ছবিতে, শিবপ্রসাদের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে।

ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে শ্রাবন্তী ও শুভ্রজিতের আগামী ছবিও। 'কালমৃগয়া' ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। এই প্রথম থ্রিলার জঁরের ছবিতে হাত দিচ্ছেন শুভ্রজিৎ। এর আগে, তাঁর পরিচালিত 'অভিযাত্রিক' ছবিটির সঙ্গে যোগসূত্র ছিল 'পথের পাঁচালি'-র। 'দেবী চৌধুরানি' সম্পূর্ণ ঐতিহাসিক ছবি। আর এবার, শুভ্রজিতের গল্পে রহস্য সমাধান হবে এক মার্ডার মিস্ট্রির।

এর আগে মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত ছিল 'সাদা রঙের পৃথিবী' (Sada Rong ar Prithibi)। আর এই ছবিতে দ্বৈতভূমিকায় দেখা গিয়েছিল শ্রাবন্তীকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srabanti Gintu Chatterjee (@srabanti.smile)

আরও পড়ুন: Subhasree-Dev: রুক্মিণীকে পাশে নিয়ে শুভশ্রীকে এড়িয়ে গেলেন দেব, তাকালেন না নায়িকাও!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget