এক্সপ্লোর

Subhasree-Dev: রুক্মিণীকে পাশে নিয়ে শুভশ্রীকে এড়িয়ে গেলেন দেব, তাকালেন না নায়িকাও!

Subhasree-Dev-Rukmini: উপস্থিত রইলেন একই পার্টিতে, কিন্তু যেন এড়িয়ে গেলেন ২জন, ২জনকে। এক ফ্রেমে ধরা দিলেন না দেব-শুভশ্রী

কলকাতা: 'অযোগ্য'(Ajogyo)-র স্পেশাল স্ক্রিনিংয়ে যেন হাজির গোটা টলিউডই। নায়ক-নায়িকা থেকে শুরু করে পরিচালকেরা.. কে নেই শেখানে। তবে তার মধ্যেই কি তৈরি হল নতুন গল্প? সেই গল্প বন্ধুত্বের নাকি বিচ্ছেদের?

একসময়ে দেব আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র যে প্রেমের সম্পর্ক ছিল, সে-কথা অজানা নয় কারও। টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যেত, দেব-শুভশ্রীর প্রেমের গুঞ্জন। এও শোনা গিয়েছিল, তাঁদের বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছে। তবে ভেঙে যায় শুভশ্রী ও দেবের সেই প্রেম। বর্তমানে দুজনেই জীবনে এগিয়ে গিয়েছেন। প্রায় সাত বছর ধরে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব। অন্যদিকে, পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র বৈবাহিক সম্পর্কে রয়েছেন তিনি। এক পুত্র ইউভান ও এক কন্যা ইয়ালিনিকে নিয়ে ভরা সংসার শুভশ্রীর। কিন্তু 'অযোগ্য'-র প্রিমিয়ারে পাশাপাশে প্রাক্তন-বর্তমান। রাজের হাত ধরে প্রিমিয়ারে হাজির হলেন শুভশ্রী। অন্যদিকে দেব এলেন রুক্মিণীর সঙ্গে। 

উপস্থিত রইলেন একই পার্টিতে, কিন্তু যেন এড়িয়ে গেলেন ২জন, ২জনকে। এক ফ্রেমে ধরা দিলেন না দেব-শুভশ্রী। বরং দেবকে দেখা গেল পরিচালক অভিজিতের সঙ্গে গল্প করতে। রুক্মিণীর 'বুমেরাং' ছবিটি নিয়েও সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কথা বললেন দেব। বললেন, ইশা আর নিশার মধ্যে তাঁর সবচেয়ে ভাল লেগেছে রুক্মিণীকে। অন্যদিকে, সম্পূর্ণ অন্য জায়গায় দেখা গেল শুভশ্রী-রাজকে। এদিন পুত্র বা কন্যা কাউকেই সঙ্গে আনেননি তাঁরা। এদিন রাজকে দেখা গেল অঙ্কুশের সঙ্গে মজার ছলে হাতাহাতিতে জড়িয়ে পড়তে। মজা বুঝে নীরব দর্শক হয়েই রয়ে গেলেন শুভশ্রী আর ঐন্দ্রিলা।

এদিন স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-ও। তিনি দেব, জিৎ, সোহম, আবির সবাইকে এক ফ্রেমে নিয়ে ছবি তোলেন। টলিউড ইন্ডাস্ট্রির প্রায় সব তারকাদের একসঙ্গে দেখে ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। এদিন ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-ও। চড়কাণ্ডের পরে এই প্রথম দেখা হল দেব ও সোহমের। তাঁদের দেখা গেল একসঙ্গে কথা বলতে। রুক্মিণীর উত্থান রাজের হাত ধরেই, এদিন একসঙ্গে কথা বলতে দেখা যায় তাঁদের। তবে একে অপরকে এড়িয়েই গেলেন দেব-শুভশ্রী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

আরও পড়ুন: Jeet: জিৎ মানেই মূলধারার ছবি, এই ধারণা বদলাতে চান প্রযোজক-অভিনেতা?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Anupam Kher: রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও
রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও
Jhilam Gupta: 'প্রতিদিন এত আঘাত! মানসিক অবসাদ গ্রাস করছে..', বিগ বস থেকে ফিরে কোন পরিস্থিতিতে ঝিলাম গুপ্ত?
'প্রতিদিন এত আঘাত! মানসিক অবসাদ গ্রাস করছে..', বিগ বস থেকে ফিরে কোন পরিস্থিতিতে ঝিলাম গুপ্ত?
Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget