এক্সপ্লোর

Srabanti Chatterjee: নববর্ষে শ্রাবন্তী জানাচ্ছেন, 'ডাকাত পড়েছে', কী হল তারপর?

Srabanti Chatterjee News: অভিনেত্রী ইদানিং অন্য ধারার ছবিতে অভিনয় করে তাঁর জাত চিনিয়েছেন। সামনেই মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'দেবী চৌধুরানী'

কলকাতা: শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)-র 'কোকা কোলা' গানের জমাটি নাচের দৃশ্য, আজও ভুলতে পারেননি কেউই। ২০১১-তে মুক্তি পাওয়া 'ফান্দে পড়িয়া বকা কান্দে রে' ছবিতে শ্রাবন্তীর একটি আইটেম গানের সঙ্গে নাচ ছিল। সেটিই হল 'কোকা কোলা'। দীর্ঘদিন পরে, আবার ২০২৫-এ সেই আইটেম গানেই দেখা গেল শ্রাবন্তীকে। সদ্য মুক্তি পেয়েছে জিৎ চক্রবর্তী পরিচালিত ও মৌসুমী চট্টোপাধ্যায় (Maushumi Chatterjee), নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্তের (Yash Dashgupta) ছবি 'আড়ি'। আর সেই ছবিতেই একটি আইটেম সং-এ নাচ করতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। 

গানটির নাম 'ডাকাত পড়েছে'। ছবিতে এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। শ্রাবন্তী যে এই ছবিতে রয়েছেন, তা এতদিন প্রকাশ্যে আনা হয়নি। ছবি মুক্তির পরে আলাদাভাবে এই গানটির টিজার প্রকাশ্যে এসেছে। আর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শ্রাবন্তীর আবেদনে বুঁদ নেটপাড়া। অভিনেত্রী ইদানিং অন্য ধারার ছবিতে অভিনয় করে তাঁর জাত চিনিয়েছেন। সামনেই মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'দেবী চৌধুরানী'। সেই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করছেন তিনি। তবে 'আড়ি'-তে শ্রাবন্তীকে পাওয়া গেল এক্কেবারে চেনা ছন্দে। মূল ধারার ছবির নায়িকা নাচে গানে একেবারে জমিয়ে দিলেন আসর।

'দেবী চৌধুরানী' ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি 'আমার বস'। এই ছবির হাত ধরে দীর্ঘদিন পরে বাংলা ছবিতে ফিরছেন রাখী গুলজার। আর এই ছবিতেই শিবপ্রসাদের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। এই প্রথম শিবপ্রসাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন শ্রাবন্তী। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির একটি গান, 'মালা চন্দনে বেঁধো না আমাকে'। অনুপম রায়ের গাওয়া এই গানে ধরা পড়েছে শ্রাবন্তী ও শিবপ্রসাদের রসায়ন। 

এছাড়াও মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত ছবি 'হাঙ্গামা ডট কম'। এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল অনেকদিন আগেই। তবে কিছু কারণের জন্য মুক্তির দিন পিছিয়ে যায়। এই সিনেমায় শ্রাবন্তী ছাড়াও রয়েছেন ওম সাহানি (Om Sahani), বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget