এক্সপ্লোর

Srabanti Chatterjee TMC Joining Buzz : তৃণমূলে যোগ দিয়েছেন শ্রাবন্তী! বললেন তৃণমূলের এই দাপুটে নেতা। সত্যি?

Srabanti Chatterjee Joining TMC? চার বিধায়কের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চ ছিলেন একদা বিজেপি নেত্রী। আর এনিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর গুঞ্জন। তাহলে কি ঘাসফুল শিবিরে নাম লেখাচ্ছেন শ্রাবন্তী? 

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা : বিজেপি ছেড়েছেন মাত্র ১৯ দিন হয়েছে। এবার তৃণমূলের মঞ্চে দেখা গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। আবার দলের শক্তিশালী নেতা দাবি করে বললেন, শ্রাবন্তী এখন ঘাসফুল শিবিরেরই। 
মাইক হাতে মঞ্চে কখনও গাইলেন। আবার কখনও কচিকাঁচাদের জন্য আওড়ালেন কবিতা। সোমবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর মসজিদবাটিতে ছিল তৃণমূলের চার বিধায়কের সংবর্ধনা অনুষ্ঠান। সেখানেই রীতিমতো খোশমেজাজে দেখা গেল বাংলা ছবির এই তারকা অভিনেত্রীকে। বেললেন, শাসকদলের হাত ধরে হোকও আরও উন্নয়ন।

এরপরই আরও তীব্র হয় জল্পনা। তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও রাজ্য সাধারণ সম্পাদক শওকত মোল্লা জানান, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন শ্রাবন্তী! যদিও এনিয়ে মন্তব্য করতে চাননি অভিনেত্রী। 

আরও পড়ুন :


 বিজেপি-ত্যাগের পর বাসন্তীতে তৃণমূলের মঞ্চে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

 

একুশের মহারণের মুখে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন শ্রাবন্তী। সেই সময় তাঁকে দলে টানতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত ছিল বিজেপি। অভিনেত্রীকে দলে নিয়েই, বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েটের বিরুদ্ধে প্রার্থী করে পদ্ম ব্রিগেড। দোলের দিন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রর সঙ্গে গঙ্গাবক্ষে বিজেপির যে তিনজন তারকা প্রার্থীকে দেখা গিয়েছিল, তার অন্যতম ছিলেন শ্রাবন্তী। 

যে ঘটনাকে কেন্দ্র করে সেই সময় তুঙ্গে ওঠে বিতর্ক। কড়া সমালোচনা করেন বিজেপি নেতা তথাগত রায়। এরপর বিধানসভা ভোটে বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন শ্রাবন্তী। ফলপ্রকাশের ৬ মাস পর গত ১১ নভেম্বর, বিজেপি ছাড়ার ঘোষণা করেন তিনি। 

গত বিধানসভা নির্বাচনে যে দলের হয়ে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। বাংলার উন্নয়নের জন্য বিজেপির কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না, তাদের নিষ্ঠারও অভাব রয়েছে। বিজেপি ছাড়ার আগে ১৩ অগাস্ট অভিনেত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রীর ডাকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কাছে। 

সূত্রের খবর, সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও, এদিন চার বিধায়কের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চ ছিলেন একদা বিজেপি নেত্রী। আর এনিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর গুঞ্জন। তাহলে কি ঘাসফুল শিবিরে নাম লেখাচ্ছেন শ্রাবন্তী? 

 

সেরা শিরোনাম

Ayushmann Khurrana: কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget