এক্সপ্লোর

Sreelekha Mitra: 'ছোট থেকে নাচ শিখেছি, এই প্রথম পর্দায় 'আইটেম নম্বর'-এর ডাক পেলাম', বলছেন শ্রীলেখা

Sreelekha Mitra News: শ্রীলেখা নাচ শিখেছেন দীর্ঘদিন ধরে। কিন্তু কোনও অনুষ্ঠানের মঞ্চে, এমনকি পর্দায় তেমনভাবে নৃত্যশিল্পী হিসেবে দেখা যায়নি তাঁকে

কলকাতা: তিনি চিরকালই হাঁটেন নিজের ছন্দে। কাজ করেন নিজের শর্তে। এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারেন যাবতীয় কটাক্ষ, বিরূপ মন্তব্যকে। শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সম্প্রতি নতুন ছবি 'নেগেটিভ' (Negative)-এ একটি ছকভাঙা চরিত্রে তাক লাগিয়েছেন তিনি। বাপ্পার পরিচালনায়, এক বারবণিতার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শ্রীলেখাকে। তাঁর সেই লুকের ছবি প্রকাশ্যে আনল এবিপি লাইভ (ABP Live)। 

শ্রীলেখা নাচ শিখেছেন দীর্ঘদিন ধরে। কিন্তু কোনও অনুষ্ঠানের মঞ্চে, এমনকি পর্দায় তেমনভাবে নৃত্যশিল্পী হিসেবে দেখা যায়নি তাঁকে। এই ছবিতে একটি আইটেম ডান্স করতে দেখা যাবে তাঁকে। এই চরিত্র কত বড় চ্যালেঞ্জ ছিল তাঁর কাছে? শ্রীলেখা বলছেন, 'বাপ্পার সঙ্গে আমার পরিচয় একটি ফিল্ম ফেস্টিভ্যালে। ও 'শহরের উপকথা' ছবিটি নিয়ে এসেছিল। ছবিটা তেমন প্রচার পায়নি বটে, কিন্তু আমার মনে হয়েছিল, ছবিটায় নিশ্চয়ই এমন কিছু রয়েছে যার জন্য ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে। সেই সময়ে ও আমায় কাজের অফার দিয়েছিল। তবে বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। এই ছবিটায় একটি আইটেম সংয়ের জন্য যখন ও আমায় অফার করে, ভীষণ অবাক হয়েছিলাম আমি। গানটা শুনে আমার পছন্দ হয়ে যায়। আমি যে সময়ে কমার্শিয়াল ছবি করতাম, তখন এই ধরণের নাচ হত। তখন এত বিদেশে গিয়ে শ্যুটিং হত না। পর্দায় নাচ করেছি কিন্তু কখনও কেউ নৃত্যশিল্পী হিসেবে আমায় ভাবেনইনি। এই চরিত্রটা চ্যালেঞ্জের মতো লেগেছিল আমার কাছে। কারও কাছে নিজেকে প্রমাণ করার জন্য নয়, নিজের জন্য। আমার পরিচালক আর কোরিওগ্রাফার আমায় যথেষ্ট সাহায্য করেছেন। শ্যুটিং চলাকালীন একবারও মনিটর দেখিনি। বাকিটা দর্শক বলবেন।'

শ্রীলেখার এই চরিত্রে অভিনয় করা নিয়ে পরিচালক বাপ্পা বলছেন, 'প্রথমবার শ্রীলেখাদির সঙ্গে কাজ করলাম আমি, এটা বিশাল বড় প্রাপ্তি আমার। ছোট থেকে যাঁদের কাজ দেখে বড় হয়েছি, তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই আলাদা। শ্রীলেখাদি প্রথমবার আইটেম গানে নাচ করল। তবে কেবল নাচ নয়, শ্রীলেখাদি এমন একটা চরিত্রে অভিনয় করছেন যেটা সিনেমার মোড় ঘুরিয়ে দেবে। সবার সঙ্গে হাত মিলিয়ে কি এনার্জি দিয়ে উনি শ্যুটিংটা করে গেলেন। আবার ওঁর সঙ্গে কাজ করার ইচ্ছা আছে।'

আরও পড়ুন: Anupam Roy: 'এখনও নট আউট'... গায়ক নয়, রবিবাসরীয় সকালে ব্যাট হাতে ছক্কা হাঁকাচ্ছেন অনুপম

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget