এক্সপ্লোর

'আমায় শিখণ্ডি করে কেন সম্পর্কের চিড় প্রকাশ্যে! অভিনয় করি বলে সস্তা, ঘরভাঙানি নই', বিস্ফোরক শ্রীময়ী

গোটা দিন তোলপাড়, পুলিশে অভিযোগ। বিধায়ক কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের সমীকরণ নিতে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে বিনোদন দুনিয়া। স্ত্রীকে হেনস্থার অভিযোগ উঠল কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। অভিনেতার বিরুদ্ধে, গাড়ি থেকে জোর করে টেনে নামানোর চেষ্টার অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। অন্যদিকে, স্ত্রী বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করেছেন অভিনেতা-বিধায়ক। আর এই সবের মধ্যে জড়িয়ে গেল আরেক অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের নামও। কাঞ্চনের সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগ করছেন পিঙ্কি।

কলকাতা: গোটা দিন তোলপাড়, পুলিশে অভিযোগ। বিধায়ক কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের সমীকরণ নিতে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে বিনোদন দুনিয়া। স্ত্রীকে হেনস্থার অভিযোগ উঠল কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। অভিনেতার বিরুদ্ধে, গাড়ি থেকে জোর করে টেনে নামানোর চেষ্টার অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। অন্যদিকে, স্ত্রী বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করেছেন অভিনেতা-বিধায়ক। আর এই সবের মধ্যে জড়িয়ে গেল আরেক অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের নামও। কাঞ্চনের সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগ করছেন পিঙ্কি।

গতকাল একে অপরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, পিঙ্কিকে জোর করে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেছেন শ্রীময়ী ও কাঞ্চন। পাল্টা অভিযোগ দায়ের করেছেন কাঞ্চনও। আজ সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে মুখ খোলেন শ্রীময়ী। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের বক্তব্য রাখেন তিনি। 

শ্রীময়ী বলছেন, 'অনেক মানুষ আমার নামে খারাপ কথা বলছেন, আবার অনেকেই আমার শুভাকাঙ্খী। যাঁরা আমায় কাছ থেকে দেখেছেন, তাঁরা জানেন আমি খুব হাসিখুশি একটা মেয়ে। পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও আমি মানুষ হিসাবে নেতিবাচক নই। কাঞ্চন মল্লিক ও আমায় জড়িয়ে যে বিতর্ক ছড়িয়েছে তাতে একদিকে যেমন আমার মানসিক চাপ বেড়েছে, তেমনই ক্ষতি হবে আমার কাজেরও। আমার পরিবারের সবাইও ভীষণ অবাক। আমি যে পরিবারে বড় হয়েছি, সেখানে কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। পরিবারের দিক থেকে আমার কোনও শিরদাঁড়া নেই। তবু আমি বলব সত্যি সামনে আসবেই। আমি কখনও কারও সংসার ভেঙে পরকীয়া করতে চাই না। বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করার মত নৈরাশ্য আমার নেই।'

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের নাম না করে শ্রীময়ী বলেছেন, 'যিনি এই ধরনের কুৎসা করলেন তার কী উদ্দেশ্য আমি জানি না। কিন্তু যে অভিযোগের ভিত্তিতে উনি এফআইআর করেছেন, তার সত্যতা পুলিশ যাচাই করবে। তবে আমার খারাপ লাগছিল যে আমায় শিখণ্ডি খাড়া করে তাঁদের দীর্ঘ বৈবাহিক জীবনের চিড়কে কেন সামনে আনা হচ্ছে! কাঞ্চনদা আর আমার ছবি অনেক জায়গায় পোস্ট হয়েছে সেটা কাজের সূত্রে। আমরা অভিনয় করি বলে এত সস্তা, ঘরভাঙ্গানি নই। আমার রক্তে এটা নেই। তবে আমি আইনি ব্যবস্থা নিয়েছি। আমি কথা বলেছি। আমার সম্পর্কে যা যা অভিযোগ করা হয়েছে তা সব মিথ্যে। আমি স্পষ্ট করে কথা বলতে গিয়েছিলাম। এত নোংরামি, কাদা ছোঁড়াছুড়ি আমি চাইনি। আমার কপাল খারাপ পিঙ্কিদি রঙ চড়িয়ে মিথ্যে কথা বলেছেন।'

শ্রীময়ী আরও বলেছেন, 'কাঞ্চনদার সঙ্গে আমার স্নেহের সম্পর্ক, উনি আমার মেন্টর। খরাজদা, বিশ্বনাথদায়ের মত কাঞ্চনদাও আমাদের নবীন প্রজন্মের শিক্ষাগুরু। তাদের সম্পর্কে খারাপ কথা রটানো হলে খারাপ লাগে। আমি এইভাবে খ্যাতি চাইনি। আমি কোনও নোংরামো বা ধান্দাবাজি করেছি কি না, ভবিষ্যতে সেইদিকে নজর রাখুন। আমি পিঙ্কিদির সঙ্গে পরামর্শ করেই কথা বলতে গিয়েছিলাম। একটা মেয়ে যদি সত্যি পরকীয়া সম্পর্কে থাকত তাহলে সত্যি বলার সাহস পেত না।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget