এক্সপ্লোর

Sridevi Birth Anniversary : কত বছর বয়স থেকে অভিনয় শুরু? জন্মদিনে শ্রীদেবীর অজানা ১০ তথ্য

বিনোদনের জগতে শ্রীদেবী নিঃসন্দেহে বড় একটা নাম। আজ জন্মদিন শ্রীদেবীর। জন্মদিনে অভিনেত্রীর সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নিন এক ঝলকে

মুম্বই: শ্রীদেবী। নামটাই যথেষ্ট চোখের সামনে তাঁর চেহারাটা ভেসে ওঠার জন্য। প্রয়াত অভিনেত্রী নামের পাশে যত বিশেষণ ব্য়বহার করা যায়, তত কম হবে। বলিউডের এই অভিনেত্রী তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তাঁই বিনোদনের জগতে শ্রীদেবী নিঃসন্দেহে বড় একটা নাম। আজ জন্মদিন শ্রীদেবীর। জন্মদিনে অভিনেত্রীর সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নিন এক ঝলকে-

১. ছবির জগতে তিনি জনপ্রিয় শ্রীদেবী নামে। কিন্তু অভিনেত্রীর আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পন। প্রথম মহিলা সুপারস্টার হিসেবে তাঁকেই মনে করা হয়।

২. স্টিভেন স্পিলবার্গের 'জুরাসিক পার্ক' ছবিটি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এটা কি জানেন সেই জুরাসিক পার্কেই অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর? শোনা যায়, 'জুরাসিক পার্ক'-এ একটি ছোট চরিত্রে অভিনয়ের জন্য শ্রীদেবীকে প্রস্তাব দিয়েছিলেন স্টিভেন স্পিলবার্গ। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। কারণ হিসেবে তাঁর মনে হয়েছিল যে, সেই চরিত্রে তাঁর বিশেষ কিছু করার ছিল না।

৩. ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে 'না জানে কাঁহা সে আয়ি হ্যায়' ছবির  শ্যুটিং করেছিলেন শ্রীদেবী।

৪. অনিল কপূর অভিনীত ছবি 'বেটা'-তে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল শ্রীদেবীকে। কিন্তু সেই অফার তিনি ফিরিয়ে দেন। অনিল কপূরের সঙ্গে ততদিনে বহু ছবিতে অভিনয় করে ফেলেছিলেন বলেই এমন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন বলে শোনা যায়।

৫. স্বামী বনি কপূরের প্রযোজিত ছবি 'জুদাই' এবং 'হমারা দিল আপকে পাস হ্যায়'-র চরিত্রের নামে নিজের দুই মেয়ের নামও রেখেছিলেন শ্রীদেবী।

৬. শুধু অভিনয়ই নয়। গানেও সমান পারদর্শী ছিলেন শ্রীদেবী। 'সদমা', 'চাঁদনি' প্রভৃতি ছবিতে প্লেব্যাক গায়িকার ভূমিকাতেও দেখা গিয়েছিল শ্রীদেবীকে।

৭. দক্ষিণ ভারতের মানুষ হওয়ায় সঠিকভাবে হিন্দি বলতে বেশ সমস্যায় পড়তেন শ্রীদেবী। 'আখরি রাস্তা' ছবিতে শ্রীদেবীর জন্য ডাবিং করেন রেখা। রেখা ছাড়াও শ্রীদেবীর বিভিন্ন ছবিতে অভিনেত্রীর জন্য ডাবিং করতেন অভিনেত্রী নাজ।

৮. শ্রীদেরবীর যখন মাত্র ১৩ বছর বয়স। তখনই তিনি 'মুনড্রু মুড়িচু' ছবিতে রজনীকান্তের সৎ মায়ের ভূমিকায় অভিনয় করে নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরেন।

৯. মাত্র ৪ বছর বয়সেই অভিনয়ে অভিষেক হয় শ্রীদেবীর।

১০. শাহরুখ খান অভিনীত 'শক্তি : দ্য পাওয়ার' ছবিটি প্রযোজনা করেন শ্রীদেবী। ছবিতে তাঁরও অভিনয় করার কথা ছিল। কিন্তু তখন তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। তাই এই ছবিতে অভিনয় করা হয়নি শ্রীদেবীর।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget