এক্সপ্লোর

Srijit Mukherjee Web Series: দুই অনির্বাণ, রাহুল, অঞ্জন ও বাঁধনের সঙ্গে জুটি বেঁধে 'সত্য' খুঁজবেন সৃজিত

প্রথমেই একটা বিমান দুর্ঘটনার ছবি, আর তার পরেই পুরনো বাড়ির মধ্যে দিয়ে ভাঙা পুরনো একটা বাড়ির মধ্যে প্রবেশ করছে এক নারীমূর্তি। আবহের গলা বলছে, সত্য.. পুরো সত্যটা..

কলকাতা: প্রথমেই একটা বিমান দুর্ঘটনার ছবি, আর তার পরেই পুরনো বাড়ির মধ্যে দিয়ে ভাঙা পুরনো একটা বাড়ির মধ্যে প্রবেশ করছে এক নারীমূর্তি। আবহের গলা বলছে, সত্য.. পুরো সত্যটা.. এরপরেই প্রবেশ নিরুপম চন্দ ওরফে রাহুল বোসের। এরপর একে একে টিজারে প্রবেশ বাকি চরিত্রদের। তারা আতর আলি, তপন শিকদার, খরাজ খাসনবিস ও মুসকান জুবেরি।

ফের একবার ওয়েবসিরিজের পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। আজ হইচই-তে মুক্তি পেল পরিচালকের নতুন ওয়েবসিরিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'-র টিজার। এই ছবিতে প্রথমবার সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য।

আজমেরী হক বাঁধন ছাড়াও এই সিরিজে রয়েছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য্য, অনির্বাণ চক্রবর্তী, অঞ্জন দত্ত ও অন্যান্যরা। ১ মিনিট ১৪ সেকেন্ডের টিজারই বলে দেয়, গোটা সিরিজ জুড়ে জাল বুনেছে টান টান রহস্য ও ভয় ধরানো বাঁক।

সম্প্রতি নতুন ছবি 'এক্স=প্রেম' এর কাজে হাত দিয়েছেন সৃজিত। রহস্য রোমাঞ্চ ধাঁচ ছেড়ে পর্দায় প্রেমের গল্প বুনতে প্রস্তুত পরিচালক। সৃজিত বলছেন, 'অনেকদিন ধরেই দর্শকরা অনুরোধ করেছিলেন আমার পরিচালিত কোনও প্রেমের ছবি দেখার। সেইজন্যই 'এক্স=প্রেম' করার সিদ্ধান্ত নিই। একেবারে কলেজ জীবনের প্রেমের গল্পই বলবে এই ছবি। ছবির বিষয়টা খুব পরিচিত হলেও অন্য সমস্ত ছবির গল্পের চেয়ে একেবারে অন্য ধারার। আর এই ছবিতে যাঁরা কাজ করছেন প্রত্যেকেই নতুন আর অসম্ভব গুণী। এঁদের মধ্যে দুজনের ডেবিউ এই ছবির হাত ধরেই। নতুন শিল্পীদের সঙ্গে কাজ করতে সবসময় একটা আলাদা ভালোলাগা কাজ করে।'

পরিচালনার কাজে হাত দিয়েছেন শ্রীজাতও। 'মানবজমিন' নামের একটি ছবি পরিচালনা করবেন তিনি। শোনা গিয়েছে, সেই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়কে। আগামীতে মুক্তি পাবে সৃজিতের নতুন ছবি কাকাবাবুর প্রত্যাবর্তনও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget