এক্সপ্লোর

Srijit Mukherjee: বড় মেয়েকে চিনিয়ে দিলেন সৃজিত ! ছবি দেখেই চোখ কপালে নেটিজেনদের

Srijit Mukherjee Python: গতকালের পোস্ট করা ছবিতে দেখা যায় হলুদ টি শার্ট পরে গলায় সাপ জড়িয়ে বসে আছেন সৃজিত মুখোপাধ্যায়। পোস্টের ক্যাপশনে লিখেছেন তিনি যে এটা তাঁর বড় মেয়ে নাগিনী।

কলকাতা: সৃজিত মিথিলার সংসারে একসঙ্গে চার-চারজন নতুন অতিথি এসেছেন, এ খবর জানা গিয়েছিল অনেক আগেই। এর আগেও এই অতিথিদের একজনের ছবি শেয়ার করেছিলেন সৃজিত। অতিথি বলতে চারটে বল পাইথন। এর মধ্যে একটির ছবি আগে সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee Python)। তার নাম দিয়েছিলেন 'উলূপী'। গলায় সেই আস্ত সাপ জড়িয়ে আগের মত এবারেও ছবি দিলেন সৃজিত। তবে উলূপী নন, ইনি অন্য একজন। সৃজিত ছবির নিচে কমেন্টে জানালেন, ইনিই তার বড় মেয়ে। আর এই ছবি দেখে ফের একবার আঁতকে উঠল নেটপাড়া।

গতকাল বুধবার নিজের সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর সেই ছবিতেই (Srijit Mukherjee Python) দেখা যায়, গলায় একটি পাইথন সাপকে জড়িয়ে ক্যাজুয়াল মেজাজে রয়েছেন তিনি। তবে এই পাইথন আগের 'উলূপী' নন। 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবির শ্যুটিংয়ের জন্য লোকেশন রেইকি করতে গিয়েও একটি বল পাইথন গলায় জড়ানো অবস্থায় দেখা গিয়েছিল তাঁকে। তার আগে প্রথম নিজের ঘরের বিছানায় চাদরের তলা থেকে প্রথম বেরিয়ে আসতে দেখা গিয়েছিল তাঁর আদরের 'উলূপী'কে।

গতকালের পোস্ট করা ছবিতে দেখা যায় হলুদ টি শার্ট পরে গলায় সাপ জড়িয়ে বসে আছেন সৃজিত মুখোপাধ্যায়। পোস্টের ক্যাপশনে লিখেছেন তিনি যে এটা তাঁর বড় মেয়ে নাগিনী। পোস্ট দিতেই কমেন্টের বন্যায় ভেসে যায় সৃজিতের (Srijit Mukherjee Python) সমাজমাধ্যমের পাতা। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই নাকি সাপ পোষার ইচ্ছে ছিল সৃজিতের। আর এবার সেই সাধই পূরণ করছেন তিনি। নিজের বাড়িতে স্বাগত জানিয়েছেন চার-চারজন নতুন অতিথিকে।

সৃজিত পত্নী মিথিলাও এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন সৃজিতের সাপ পোষার কথা। তিনি জানতেন একটি সাপ পুষেছেন সৃজিত, কিন্তু শ্যুটিং সেরে বাড়ি ফিরে দেখেন একটি নয়, চার-চারটি বল পাইথন। আজ থেকে তিন মাস আগে প্রথম বল পাইথন ঘরে এনেছিলেন সৃজিত। নিজের ফেসবুক প্রোফাইলে জানিয়েছিলেন, 'উলূপীকে এই বাড়িতে স্বাগত। আমাদের জীবন এবার থেকে সম্পূর্ণ বদলে গেল।' এই উলূপীই আসলে সৃজিতের প্রথম পাইথন। এই পোস্টের পর স্বাভাবিকভাবেই কে এই উলূপী তাঁকে ঘিরে জল্পনা শুরু হয়েছিল নেটিজেনদের মধ্যে। পরে সেই ছবি প্রকাশ্যে আনেন সৃজিত।

আরও পড়ুন: Menstrual Hygiene: ঋতুস্রাব নিয়ে সচেতনতা বাড়াতে গান বাঁধলেন শ্রেয়া-সুনিধি, বার্তা দিলেন জনসাধারণকে

সেরা শিরোনাম

Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...

ভিডিও

Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget