এক্সপ্লোর

Happy Birthday Gulzar: জন্মদিনে 'গুলজার সাব'কে শ্রদ্ধা-শুভেচ্ছা সৃজিত মুখোপাধ্যায়ের

Srijit Mukherji Wishes Gulzar: গত ২৪ জুন মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'শেরদিল'। এই ছবির জন্য গান লেখেন গুলজার। সেই গানে কণ্ঠ দেন প্রয়াত গায়ক কেকে।

কলকাতা: তাঁর রচনায় মুগ্ধ হয় আট থেকে আশি। মনের আনন্দ হোক বা গভীরে লুকিয়ে রাখা ক্ষত, অনায়াসে তাঁর কলমে ধরা পড়ে শ্রুতিমধুর শব্দে। তিনি গুলজার (Happy Birthday Gulzar)। সকলের শ্রদ্ধার, আদরের, প্রিয় গুলজার সাব। বয়স বাড়লেও, হাসিতে তিনি চিরযুবক। আজ তাঁর জন্মদিন। আদুরে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। 

'গুলজার সাব'কে সৃজিতের শুভেচ্ছা

যেদিন প্রথম গুলজারের সঙ্গে কাজ করার কথা ঘোষণা করেন সেদিন যেমন শিশুসুলভ অনুরাগী মন ফুটে উঠেছিল তাঁর, তেমনই দেখা মিলল আজকের ছবিতে। 

ছবিতে সৃজিত মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসতে। তাঁর গালে স্নেহের ছোঁয়া গুলজারের। ছবিটি খানিক ঝাপসা হলেও অনুরাগ একেবারে স্পষ্ট। ছবিটি পোস্ট করে ক্যাপশনে সৃজিত লেখেন, 'শুভ জন্মদিন গুলজারসাব। শুধু আপনাকে চেনা, আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া, এবং অবশ্যই আপনার সঙ্গে কাজ করতে পারা আমার স্বপ্ন। এখনও আমি নিজেকে চিমটি কেটে দেখি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

প্রসঙ্গত, গত ২৪ জুন মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'শেরদিল'। এই ছবির জন্য গান লেখেন গুলজার। সেই গানে কণ্ঠ দেন প্রয়াত গায়ক কেকে। গানের রেকর্ডিংয়ের পর তিনজনের একসঙ্গে ছবি পোস্ট করেছিলেন পরিচালক।

আরও পড়ুন: Bigg Boss 16: OMG! 'বিগ বস' সঞ্চালনা করতে জানেন কত টাকা পারিশ্রমিক চাইছেন সলমন খান?

আজ শ্রদ্ধেয়, কালজয়ী লিরিসিস্ট গুলজারের জন্মদিন। ৮৮ বছর পূর্ণ করলেন তিনি। তবে সকলে বলেন তিনি চিরযুবক। তাঁর যেন বয়স বাড়েই না। যেমন তাঁর লেখা কোনওদিনই পুরনো হয় না। গুলজারের পুরো নাম সম্পূরণ সিংহ কালরা (Sampooran Singh Kalra)। ১৯৩৪ সালে বর্তমান পাকিস্তানের ডিনায় জন্মগ্রহণ করেন তিনি।

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget