এক্সপ্লোর

Srijit Mukherji: 'আইরার জন্য গর্বিত', কেন হঠাৎ মিথিলা-তাহসানের প্রশংসায় পঞ্চমুখ সৃজিত?

Srijit Mukherji News: সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি ছবি শেয়ার করে নিয়েছেন সৃজিত। কাঁচা হাতের আঁকায় ফুটে উঠেছে বিদ্রোহের ছবি। যুদ্ধের ছবি। মৃত্যুবরণ করে মাটিতে লুটিয়ে পড়ার ছবি।

কলকাতা: আসন সংরক্ষণ ইস্যুতে জ্বলছে বাংলাদেশ। বর্তমানে পরিস্থিতি একটু শান্ত হলেও, প্রাণ গিয়েছে শতাধিক ছাত্র-ছাত্রীর। আর সেই ছবিই কাঁচা হাতের আঁকায় ফুটিয়ে তুললেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)-র কন্যা আইরা। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন সৃজিত। বললেন, মিথিলা, তাহসান আর আইরার জন্য তাঁর গর্বের কথা। 

সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি ছবি শেয়ার করে নিয়েছেন সৃজিত। কাঁচা হাতের আঁকায় ফুটে উঠেছে বিদ্রোহের ছবি। যুদ্ধের ছবি। মৃত্যুবরণ করে মাটিতে লুটিয়ে পড়ার ছবি। গুলি-গোলা-বন্দুকের ছবি। আর তার উপরে লেখা সায়ান-এর একটি গান, 'মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি'। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে নিয়ে সৃজিত লিখেছেন, 'বর্তমান আমার ছোট্ট রাজকুমারীর আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ছবি। ওর জন্য গর্ব হয়। রাফিয়াত রশিদ-এর জন্য গর্ব হয়। তাহসানের জন্য গর্ব হয়। মায়ুম খান, মিসৌরী, মিম, ইরেশ জাকের, ডলি রশিদ, বেজলুর রাশিদ খান...  এই গ্রামটা আইরাকে বড় সুন্দরভাবে বড় করে তুলছে। 

আইরা তাহসান ও মিথিলার কন্যা। তাহসানের সঙ্গে মিথিলার বিবাহ-বিচ্ছেদ হওয়ার পরে, একমাত্র মেয়ে আইরাকে নিয়েই মিথিলা থাকেন। এরপরে মিথিলা সৃজিতের সঙ্গে বিবাহ করেন। কলকাতা ও ঢাকা মিলিয়েই মিথিলা থাকেন। বেশিরভাগ সময়েই ঢাকায় থাকেন আইরা। দাদু-ঠাকুমার কাছে। মাঝে মাঝে অবশ্য আইরা কলকাতায় আসেন। তবে সুযোগ পেলেই মেয়ের সঙ্গে সময় কাটান সৃজিত। তবে, কন্যার আঁকা দেখে আজ তাঁর মুখে পরিতৃপ্তির হাসি। আইরা খুব ভাল করেই বড় হচ্ছে, এই বিশ্বাস যেন রয়েছে তাঁর। 

আজই মুক্তি পেয়েছে সৃজিতের 'শেখর হোম' সিরিজের ট্রেলার। কে কে মেনন আর রণবীর শোরে রয়েছেন এই সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায়। এছাড়াও এই সিরিজে রয়েছেন দুই বাঙালি অভিনেতা। কৌশিক সেন ও রুদ্রনীল ঘোষ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

আরও পড়ুন: Srijit Mukherji: সৃজিতের 'শেখর হোম'-এ চমক কৌশিক-রুদ্রনীল, ট্রেলার প্রকাশ্যে আসতেই কী প্রতিক্রিয়া?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget