এক্সপ্লোর

Jawan Advance Booking: অগ্রিম বুকিংয়েই কেল্লাফতে! মাত্র ১৫ মিনিটেই 'সোল্ড আউট' শাহরুখের নতুন ছবির টিকিট

'Jawan': বিদেশে ইতিমধ্যেই 'জওয়ান' ছবির টিকিটের অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, অস্ট্রেলিয়া, জার্মানি ইত্যাদি জায়গায় প্রবল বিক্রি টিকিটের।

নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি 'জওয়ান' (Jawan)। অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সকলেই অপেক্ষায় ৭ সেপ্টেম্বরের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির টিকিটের অগ্রিম বুকিং (advance ticket booking)। মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় সেই টিকিট। 

অগ্রিম বুকিংয়ে বিপুল সাড়া পেল 'জওয়ান' 

সপ্তাহ দুয়েকেরও কম সময় বাকি 'জওয়ান' মুক্তি পেতে। অপেক্ষার প্রহর গুনছেন অনুরাগীরা। সকলেই অপেক্ষায় ৭ সেপ্টেম্বরের। 

বিদেশে ইতিমধ্যেই 'জওয়ান' ছবির টিকিটের অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র (USA), সংযুক্ত আরব আমিরশাহী (UAE), সৌদি আরব, অস্ট্রেলিয়া, জার্মানি ইত্যাদি জায়গায় প্রবল বিক্রি টিকিটের। ভারতে মুম্বইয়ের কিছু স্থানে অগ্রিম টিকিট বুকিং শুরু করা হয়েছে। আর শুরু হতেই অনুরাগীরা আর সময় নষ্ট করেননি। উল্লেখযোগ্য, ঠাণেতে ১১০০ টাকা দামেরও টিকিট বিক্রি হয়ে যায় নিমেষে। অগ্রিম বুকিং শুরু হওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে যায় 'জওয়ান' ছবির। 

অন্যদিকে এই আবহেই মুক্তি পেয়েছে 'জওয়ান' ছবির তৃতীয় গানের টিজার। আগামীকাল মুক্তি পাবে 'নট রামাইয়া ভস্তাভইয়া' গানটি। প্রকাশ্যে এসেছে তাঁর টিজার। বৈভবী মার্চেন্টের দুর্দান্ত কোরিওগ্রাফিতে অনিরুদ্ধের নতুন গান নিয়ে উত্তেজিত কিং খান নিজেও। বাকি গানগুলির মতোই হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাবে গানটি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

প্রসঙ্গত, দিন কয়েক আগেই খবর মেলে যে সেন্সরের তরফে 'U/A' ছাড়পত্র পেয়েছে কিং খানের 'জওয়ান'। কিন্তু সেই সঙ্গে নাকি কাঁচি চালানো হয়েছে একাধিক দৃশ্য ও সংলাপে। বাদ দেওয়া হয়েছে কিছু রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ সংলাপ, আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে এমন দৃশ্য ও হিংসার ছবি। ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে ব্যবহৃত সংলাপ 'অপ্রয়োজনীয়' হওয়ার কারণে বাদ দেওয়া হয়েছে বলে খবর। মোট ৭টি দৃশ্যে চলেছে কাঁচি। 

আরও পড়ুন: Armaan Malik Engagement: হাঁটু মুড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব গায়ক আরমান মালিকের, পোস্ট করলেন ছবি

এর আগে মুক্তি পেয়েছে 'জওয়ান' ছবির প্রিভিউ ও দুটি গান, 'জিন্দা বন্দা' ও 'চলেয়া'। বিপুল জনপ্রিয়তা লাভ করেছে সেগুলি। 'চলেয়া' গানে চেনা রোম্যান্টিক অবতারে দেখা গেল শাহরুখ খানকে, সেই সঙ্গে প্রথমবার তাঁর বিপরীতে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget