এক্সপ্লোর

Shah Rukh Khan: পঞ্চাশেরও বেশি শহরে 'চেন্নাই এক্সপ্রেস'-এর বিশেষ স্ক্রিনিং, শুরু 'জওয়ান' ছবির 'গ্র্যান্ড' প্রচারপর্ব

Chennai Express: মহাতারকা শাহরুখ খানের সবচেয়ে বড় ফ্যানক্লাব 'এসআরকে ইউনিভার্স'। শাহরুখ খানের যে কোনও ছবির প্রচার বিশালাকারে প্রচার করার নিত্য নতুন উপায় তারা ঠিক খুঁজে বের করেন।

নয়াদিল্লি: ৯ অগাস্ট এক দশক পার করবে শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত জনপ্রিয় ছবি 'চেন্নাই এক্সপ্রেস' (Chennai Express)। আর এর প্রায় ১ মাসের মাথায়, ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাদশাহর বহু প্রতীক্ষিত ছবি 'জওয়ান' (Jawan)। সেই ছবিতেও দেখা মিলবে দীপিকার, যদিও ক্যামিও চরিত্রে। কিন্তু 'জওয়ান' নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। আর সেই উত্তেজনা আরও বাড়িয়ে তুলল শাহরুখ খানের জাতীয় ফ্যানক্লাব 'এসআরকে ইউনিভার্স' (SRK Universe)। 

'এসআরকে ইউনিভার্স' আয়োজন করল 'চেন্নাই এক্সপ্রেস' ছবির বিশেষ প্রদর্শনী

মহাতারকা শাহরুখ খানের সবচেয়ে বড় ফ্যানক্লাব 'এসআরকে ইউনিভার্স'। শাহরুখ খানের যে কোনও ছবির প্রচার বিশালাকারে প্রচার করার নিত্য নতুন উপায় তারা ঠিক খুঁজে বের করেন। 'পাঠান' ছবির বিপুল সাফল্যের পর এবার তাঁদের পাখির চোখ 'জওয়ান'। স্বভাবতই এই ছবির প্রচারেও কোনও খামতি তারা রাখতে চায় না। সেই সূত্রেই কিং খানের হিট ছবি 'চেন্নাই এক্সপ্রেস'-এর বিশেষ স্ক্রিনিং দিয়ে শুরু হবে 'জওয়ান' ছবির গ্র্যান্ড প্রোমোশন।

তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয়েছে 'চেন্নাই এক্সপ্রেস' ছবির বিশেষ প্রদর্শনীর ব্যাপারে। 'চেন্নাই এক্সপ্রেস' ছবির দশ বছর পূর্তি উপলক্ষে এই টিমের তরফে আয়োজন করা হয়েছে দেশজুড়ে এই ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ের। আগামীকাল অর্থাৎ ৯ অগাস্ট, দেশজুড়ে ৫০টিরও বেশি শহরের পিভিআরে আয়োজন করা হয়েছে এই শোয়ের। 

 

২০১৩ সালের ৮ অগাস্ট বিদেশে এবং ৯ অগাস্ট ভারতে মুক্তি পায় রোহিত শেট্টি পরিচালিত 'চেন্নাই এক্সপ্রেস'। সেই সময়েই বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। ব্লকবাস্টার ঘোষণা করা হয় এই ছবিকে। এখনও এই ছবি দর্শক তারিয়ে উপভোগ করেন। ফের সেই ছবি বড়পর্দায় দেখতে পাওয়ার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। আরও আকর্ষণীয় ব্যাপার যে এই ছবি ফ্যানেরা দেখতে পাবেন একেবারে বিনামূল্যে। 

উল্লেখ্য, 'পাঠান' মুক্তির মাস গুই আগে 'এসআরকে ইউনিভার্স' শাহরুখ ও দীপিকা জুটির 'ওম শান্তি ওম' ছবিরও স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিল সেই ছবির ১৫ বছর পূর্তি উপলক্ষে। বিপুলভাবে সাফল্য লাভ করে তাদের সেই ক্যাম্পেইন। 'চেন্নাই এক্সপ্রেস' স্ক্রিনিং হতে চলেছে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, পুনে, কলকাতা, আহমেদাবাদ, শ্রীনগর, পটনা, ইনদওর, ভোপাল, নাগপুরের মতো প্রায় ৫২টি শহরে। 

আরও পড়ুন: Pushpa The Rule Poster: ফাহাদ ফাসিলের জন্মদিনে চমক 'পুষ্পা ২' টিমের, প্রকাশ্যে অভিনেতার লুক পোস্টার

প্রসঙ্গত, দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত 'জওয়ান' মুক্তি পাচ্ছে ৭ সেপ্টেম্বর। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে নয়নতারা, বিজয় সেতুপতিকে। ছবিতে একাধিক লুকে দেখা যাবে শাহরুখ খানকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget