এক্সপ্লোর

Vicky Katrina Wedding: বিদেশি ঝাড় লণ্ঠন, কাচের মণ্ডপে সাজছে ভিকি-ক্যাটের বিয়ের আসর

Vicky Katrina Wedding: সিক্স সেন্সেস হোটেলে অতিথিরা যাতে সহজে পৌঁছতে পারেন সেই জন্য রাস্তার উপর নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে ইন্ডিকেটর গাড়ি পার্ক করে রাখা হয়েছে। তারকা জুটির সাত পাক ঘুরবেন হিন্দু মতে।

জয়পুর: রাজস্থানের সাওয়াই-মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বলিউডের সাম্প্রতিককালের সবথেকে চর্চিত জুটি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে বলে কথা। সূত্রের খবর, যে ইভেন্ট কোম্পানিকে এই বিয়ের সমস্ত দায়-দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা বিদেশ থেকে ক্রিস্টাল বল ও ঝাড় লণ্ঠন আনিয়েছেন। বিয়েতে গোটা ব্যাপারটাই রাজকীয় হওয়া চাই, তাই এমন ব্যবস্থা। হোটেলে খুব শীঘ্রই এই সমস্ত জিনিস সাজানো হবে বলে খবর।

সিক্স সেন্সেস হোটেলে অতিথিরা যাতে সহজে পৌঁছতে পারেন সেই কারণে রাস্তার উপর নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে ইন্ডিকেটর গাড়ি পার্ক করে রাখা হয়েছে। তারকা জুটির সাত পাক ঘুরবেন হিন্দু মতে। সেই জন্য কাচের 'মণ্ডপ' তৈরি হয়েছে ইতিমধ্যেই। সেটিকে রাজওয়াড়া ঢঙে সাজানোও হয়েছে। এমনকী সেই মণ্ডপের কাচে এমনই কারুকার্য করা যা হঠাৎ দেখলে দৃষ্টিভ্রম (optical illusion) হবে।

আরও পড়ুন: Vicky Kaushal-Katrina Marriage: বৃহস্পতিতেই বিয়ে! যোধপুরের উদ্দেশে রওনা দিলেন ভিকি-ক্যাট

প্রথম থেকেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা ফোর্ট। চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছে বিয়ে নিয়ে। প্রত্যেক অতিথিকে দেওয়া হয়েছে সিক্রেট কোড (Secret Code), যাতে কোন অতিথি কোন ঘরে থাকছেন তা কোনও মতেই বোঝা সম্ভব নয়।

আগেই খবর পাওয়া গিয়েছিল যে, বিয়ের আসরে কোনও অতিথি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। বিদেশ থেকে চিত্রগ্রাহকদের আনা হয়েছে গোটা বিয়ে শ্যুট করার জন্য। ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিয়ের একাধিক অনুষ্ঠান চলবে। পাহারায় থাকবেন একাধিক বাউন্সার, পুলিশ আধিকারিকেরা।

জয়পুর থেকে প্রায় ১০০ জন বাউন্সারকে নিরাপত্তা ব্যবস্থার খেয়াল রাখতে নিয়োগ করা হয়েছে। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের পোশাক ডিজাইন করা হয়েছে মুম্বইয়ে। সূত্রের খবর, সোমবার রাত ৯টা নাগাদ জয়পুর থেকে গাড়ি করে সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। হোটেল কর্তৃপক্ষের তরফে তাঁদের স্বাগত জানানো হবে।

সোমবারই তারকা জুটির বাড়ির লোকও পৌঁছচ্ছেন হোটেলে। পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য আলাদা আলাদাও যাবেন যদিও। সোমবার দুপুরে ক্যাটরিনার বোন নাতাশা ও বন্ধুরা জয়পুর বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকেই গাড়িতে বিয়ের আসরে যাবেন তাঁরা। বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, চার হাত এক হবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget