এক্সপ্লোর

মায়ের কোলে চড়ে দুর্গা প্রতিমা চিনছে ইউভান, ভিডিও শেয়ার করলেন রাজ

কোলে ছোট্ট ইউভান, আর তাকে দুর্গা ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ভিডিও শেয়ার করলেন বাবা রাজ।

কলকাতা: কোলে ছোট্ট ইউভান, আর তাকে দুর্গা ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ভিডিও শেয়ার করলেন বাবা রাজ।

পুজোর সপ্তমীর একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন রাজ। সেখানে দেখা গিয়েছে, ঠাকুরের বেদিতে ছোট্ট ইউভানকে কোলে নিয়ে বসে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অবাক চোখে ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে ইউভান। আর শুভশ্রী তাকে শিখিয়ে দিচ্ছেন, এটা মা দুর্গা.. এটা লক্ষী.. সরস্বতী.. কার্তিক.. গণেশ..। ক্যাপশানে রাজ লিখছেন, 'দুর্গাপুজো বাঙালিদের সবচেয়ে বড় পুজো। আমরা মা দুর্গার বাড়ি আসাকে উদযাপন করি। তোমার অবাক চোখ অনেক প্রশ্ন করছে ইউভান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি সব বুঝে যাবে।'

সদ্য ছুটি কাটিয়ে ফিরেছেন রাজশ্রী জুটি। সম্প্রতি ছোট্ট ইউভান ও স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে মলদ্বীপে পাড়ি দিয়েছিলেন রাজ ইনস্টাগ্রাম স্টোরিতে একটা আলাদা অ্যালবাম করে ফেলেছিলেন শুভশ্রী। সেখানে কেবলই মলদ্বীপে দিনযাপনের ছবি। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই রোদমাখা ছবি আপলোড করতেন শুভশ্রী। মলদ্বীপের সমুদ্রে সময় পরিবারকে নিয়ে সময় কাটানোর ছবি। কম জাননি রাজও। সোশ্যাল মিডিয়ায় নীল সমুদ্রের ধারে এই ছবিটি শেয়ার করেছিলেন রাজ। একদিকে পরিচালনা অন্যদিকে বিধায়কের দায়িত্ব, দুইই সামলাচ্ছেন রাজ। কিন্তু তাঁর ফাঁকেও বের করে নিলেন পারিবারিক সময়। একরত্তি ও স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন সময় কাটাতে। সম্ভবত জীবনের সেরা সময়টি কাটাচ্ছেন শুভশ্রী, একদিকে কাজ অন্যদিকে পরিবার, সব মিলিয়ে নায়িকা এখন ভীষণ ভীষণ খুশি।

কখনও নীল সমুদ্রের ধারে অবাক ইউভান, আবার কখনও মায়ের সঙ্গে মিরর সিলফি, শুভশ্রীর সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে মলদ্বীপের ছবিতে। সুন্দর কটেজে ইউভানের ছবি নিয়ে অনুরাগীদের শুপ্রভাত জানিয়েছিলেন শুভশ্রী। অনুরাগীরাও তাঁদের ভ্রমণের ছবিতে উপচে দিয়েছেন ভালোবাসা। 

এর আগে বাড়ির পুজোর ছবি ও মুহূর্ত ভাগ করে নিয়েছেন শুভশ্রী। ঢাক ও বিভিন্ন আনন্দের ছোট ছোট মুহূর্তের ছবির কোলাজ ভেসে উঠেছে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। আর আজ হলুদ পাঞ্জাবিতে ছোট্ট ইউভানের ছবি শেয়ার করে নিয়েছেন রাজ। তাঁর পিছনে দেখা যাচ্ছে সাবেক প্রতিমা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Neena Gupta: 'অন্তঃসত্ত্বা হওয়ার যখন বয়স ছিল, সেই সময়ে এই গুজব শুনলে ভালোই লাগত', কেন বললেন নীনা গুপ্তা?
'অন্তঃসত্ত্বা হওয়ার যখন বয়স ছিল, সেই সময়ে এই গুজব শুনলে ভালোই লাগত', কেন বললেন নীনা গুপ্তা?
Ambarish Bhattachary Birthday: জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের
জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের
Ambarish Bhattacharya: জন্মদিনে উদযাপন আর ভাল লাগে না, তবে মায়ের হাতের পায়েস বাদ পড়ে না কখনও
জন্মদিনে উদযাপন আর ভাল লাগে না, তবে মায়ের হাতের পায়েস বাদ পড়ে না কখনও: অম্বরীশ
Amitabh Bachchan: 'ও নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে', কাছের মানুষকে হারিয়ে শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন!
'ও নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে', কাছের মানুষকে হারিয়ে শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Financial Planning:  সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
AC Using Tips : গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
Embed widget