এক্সপ্লোর

Raj-Subhashree: মাস চারেকের অপেক্ষা! অবশেষে মেয়ে ইয়ালিনীর ছবি শেয়ার করলেন শুভশ্রী

Yaalini Chakraborty: ৩০ নভেম্বর, ২০২৩ সালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে রাজ জানান যে তাঁদের কোলে এসেছে কন্যা সন্তান, দাদা হয়েছে ইউভান। সেদিনই মেয়ের নামও পোস্ট করে জানান পরিচালক।

কলকাতা: গত নভেম্বরে কোলে এসেছে একরত্তি। দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সুখবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেও একরত্তির কোনও ছবি তাঁরা প্রকাশ্যে আনেননি। যদিও তাঁদের দু'জনের সোশ্যাল মিডিয়া পেজজুড়ে রাজত্ব করে ছেলে ইউভান (Yuvaan)। এবার সেখানে এক ঝলক দেখা মিলল ইয়ালিনীরও (Yaalini)। বয়স এখন তার প্রায় মাস চারেক। 

প্রকাশ্যে রাজ-শুভশ্রীর মেয়ের ছবি

প্রায় সাড়ে তিন-চার মাসের অপেক্ষা, অবশেষে কি ভক্তদের অনুরোধ রাখলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রবিবার নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। এমনিতেই তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তবে হঠাৎ তাঁর এমন স্টোরির আশা বোধ হয় কেউই করেননি। 

ইউভানের জন্মের পরপরই তাঁর ছবি প্রকাশ্যে এনেছিলেন তারকা দম্পতি। তবে ইয়ালিনির ক্ষেত্রে এমনটা করেননি তাঁরা। ৩০ নভেম্বর, ২০২৩ সালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে রাজ জানান যে তাঁদের কোলে এসেছে কন্যা সন্তান, দাদা হয়েছে ইউভান। যদিও এরপর প্রায়ই তাঁদের অনুরাগীরা একরত্তির ছবি দেখতে চেয়েছেন। বলা ভাল সেই অনুরোধ রেখেই হয়তো মেয়ের এক ছোট্ট ঝলক স্টোরিতে পোস্ট করেন অভিনেত্রী, যা অবশ্যই ২৪ ঘণ্টা পর মুছে যাবে। যে ছবি পোস্ট করলেন সেখানেও মুখ দেখা যাচ্ছে না ইয়ালিনীর। শুধু বোঝা যাচ্ছে মাস চারেকেই বসতে শিখে গেছে তারকা কন্যা। মাথার চুলে মিষ্টি ঝুঁটিও কাড়বে নজর। ছবিতেই হার্ট ইমোজি দিয়ে মেয়ের নাম লেখেন মা। তার আগেই আকৃতি কক্করের সঙ্গে এক খুদেকে কোলে নিয়ে ছবি পোস্ট করেন শুভশ্রী। সেই একরত্তি অবশ্য গায়িকার ছেলে। তিনিও কিছুদিন আগেই মা হয়েছেন। 


Raj-Subhashree: মাস চারেকের অপেক্ষা! অবশেষে মেয়ে ইয়ালিনীর ছবি শেয়ার করলেন শুভশ্রী

আরও পড়ুন: Top Social Post: পরম-পিয়ার ছুটিযাপন, ছুটির দিনে অচেনা অবতারে অনুপম, দেখে নিন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বরই, নিজের মেয়ের নাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করেন পরিচালক রাজ চক্রবর্তী। একটি মিষ্টি পোস্ট করে লেখেন, 'উই আর ব্লেসড উইথ এ বেবি গার্ল। আমাদের পৃথিবীতে স্বাগত ইয়ালিনী চক্রবর্তী (Yaalini Chakraborty)।' ইয়ালিনী নামের আক্ষরিক অর্থ 'সুরেলা'। অন্যদিকে দেবী সরস্বতীর অপর নাম ইয়ালিনী। এর আগে, ওইদিন দুপুরেই ট্যুইটারে পোস্ট করেন পরিচালক, খবর দেন পরিবারে 'রাজকন্যা' এসেছে। তাঁদের পোস্টে মৌনি রায়, রানা সরকার, মনামী ঘোষ, সায়নী গুপ্ত, পূজা বন্দ্যোপাধ্যায়, আকৃতি কক্কর, রুকমা রায়, সৌরভ দাস প্রমুখ তারকারা জানান শুভেচ্ছা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget