এক্সপ্লোর

Yuvaan: আধো বুলিতে চলছে 'পড়া পড়া খেলা', শুভশ্রীর পোস্টে মন জয় ইউভানের

Subhashree Ganguly Post: সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে বিছানায় ঠাকুমার পাশে বসে রয়েছে ইউভান। চলছে পড়াশোনা।

কলকাতা: দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে পুঁচকে ইউভান (Yuvaan)। গড়গড় করে বলে চলেছে পড়া। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। 

খেলার ছলে পড়াশোনায় ব্যস্ত ইউভান

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে বিছানায় ঠাকুমার পাশে বসে রয়েছে ইউভান। হলুদ টি-শার্ট, ডেনিম হাফ-প্যান্ট, সুন্দর করে আঁচড়ানো চুল। চলছে পড়াশোনা। একের পর এক প্রাণীর ছবি দেখে তাদের নাম মনে করে বলে চলেছে খুদে। অ্যান্ট হোক বা অক্টোপাস বা ডলফিন, ছবি দেখার সঙ্গে সঙ্গে আধো আধো বুলিতে সব একের পর এক নাম বলে চলেছে ইউভান, একেবারে নির্ভুল। আর খুদেকে উৎসাহ দিতে বাড়ির সকলেই হাততালি দিয়ে চলেছেন। ছেলের কীর্তিতে স্বভাবতই উচ্ছ্বসিত রাজ চক্রবর্তীও (Raj Chakraborty)। শোনা যাচ্ছে তাঁর উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। মা একবার বললেনও সকলে হাততালি দাও'। অভিনেত্রীর পোস্টে ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

আরও পড়ুন: Pushpa 2: শ্যুটিং স্থগিত অল্লু অর্জুনের 'পুষ্পা ২' ছবির? কেন?

ছোট থেকেই ইউভানের একাধিক কীর্তির ভিডিও পোস্ট করে থাকেন শুভশ্রী। ফলে তাঁর এদিনের পোস্ট দেখেই বোঝা যাবে বেশ অনেকটাই বড় হয়েছে ইউভান। ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'ভীষণ তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে।' যে কোনও মা-বাবার কাছেই সন্তান প্রিয়। তাই তো নিজেদের অত্যন্ত ব্যস্ত শিডিউল থেকেও সময় বের করে ছেলে ও পরিবারের সঙ্গে সময় কাটান অভিনেত্রী-পরিচালক জুটি। মজার বা আনন্দের মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গেও। ইউভান বড় হোক, ভাল মানুষ হয়ে উঠুক, সেই কামনাই রইল।

কাজের দিক থেকে সম্প্রতি ওটিটিতে ডেবিউ করেছেন শুভশ্রী। 'হইচই'-এ মুক্তি পেয়েছে 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhaater Hotel)। সমালোচক থেকে দর্শক, সকলেই প্রশংসায় ভরিয়েছে এই সিরিজ। শুভশ্রীকে একেবারে অন্য ধরনের চরিত্রে পেয়েছেন দর্শক। অন্যদিকে ফিরছে 'প্রলয়', তবে বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে। রাজ চক্রবর্তীর হাত ধরে আসছে 'আবার প্রলয়' (Abar Proloy)। এরই শ্যুটিংয়ের সময় প্রথম সেটে হাজির ছিল খুদে ইউভান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget