এক্সপ্লোর

Pushpa 2: শ্যুটিং স্থগিত অল্লু অর্জুনের 'পুষ্পা ২' ছবির? কেন?

'Pushpa 2' Shooting: সুকুমারের লেখা ও পরিচালিত 'পুষ্পা: দ্য রাইজ' ছবিটি মুক্তি পায় ২০২১ সালে। লাল চন্দন চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে উঠে আসা একজন কুলির যাত্রাকে দেখানো হয় ছবিতে।

নয়াদিল্লি: অল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত ব্লকবাস্টার 'পুষ্পা'র (Pushpa) দ্বিতীয় অংশের অপেক্ষায় অনুরাগীরা বহুদিন ধরেই। তবে তাঁদের হয়তো অপেক্ষা করতে হবে আরও বেশি দিন। বিভিন্ন সূত্র মারফত খবর, আপাতত শ্যুটিং বন্ধ রয়েছে 'পুষ্পা: দ্য রুল' (Pushpa: The Rule) ছবির। ফলে অনুরাগীদের উৎকণ্ঠা বাড়ছে। 

'পুষ্পা ২'-এর শ্যুটিং স্থগিত?

অল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ' ঝড় তুলেছিল গোটা দেশের বক্স অফিসে। এই ছবির মুক্তির পর থেকেই দ্বিতীয় অংশের অপেক্ষায় অনুরাগীরা। শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে ছবির। কিন্তু শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত ছবির যতটা অংশ শ্যুট হয়েছে তাতে বিশেষ সন্তুষ্ট নন পরিচালক সুকুমার। ফলে তিনি নাকি এখনের ফুটেজ মুছে ফেলে নতুন করে শুরু থেকে শ্যুটিং করার কথা ভাবছেন। 

অন্যদিকে, অপর এক সূত্র মারফত খবর, 'পুষ্পা ২'-এর শ্যুটিং শুরু হবে অন্তত মাস তিনেক পর। ফলে বোঝাই যাচ্ছে ছবির মুক্তির তারিখও পিছিয়ে যাবে। অন্তত এই বছরে ছবির মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে। তবে ছবির শ্যুটিং স্থগিত হওয়া বা বন্ধ হওয়ার ব্যাপারে, বা মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার ব্যাপারে, নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

সুকুমারের লেখা ও পরিচালিত 'পুষ্পা: দ্য রাইজ' ছবিটি মুক্তি পায় ২০২১ সালে। লাল চন্দন চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে উঠে আসা একজন কুলির যাত্রাকে দেখানো হয় ছবিতে। প্রথম ছবির মতোই এই ছবিতেও দেখা যেত অর্জুন ও রশ্মিকাকে, শোনা যাচ্ছিল দ্বিতীয় ছবিতে তাঁদের সঙ্গে যোগ দিতে চলেছেন সাই পল্লবীর। গত মাসে বিভিন্ন সূত্র মারফত শোনা গিয়েছিল, সুকুমার কোনও প্রথম সারির বলিউড অভিনেতাকে 'পুষ্পা ২'-এ নেওয়ার কথা ভাবছেন, হয় তিন খানেক কেউ বা অজয় দেবগণ। তবে এই ব্যাপারেও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। 

আরও পড়ুন: Sam Manekshaw: স্যাম মানেকশর ১০৯তম জন্মবার্ষিকী, বিশেষ পোস্টে শ্রদ্ধা ভিকি কৌশলের

প্রসঙ্গত, আগামী ৮ এপ্রিল অল্লু অর্জুনের জন্মদিন। শোনা যাচ্ছিল অভিনেতার জন্মদিনেই এই তেলুগু ব্লকবাস্টারের দ্বিতীয় পর্বের প্রথম টিজার প্রকাশ্যে আসবে। তবে এখন তাতেও বড় প্রশ্নচিহ্ন জুড়ল। এবারের ছবির গল্প আগের ছবি যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হওয়ার কথা। আগের ছবির শেষেই ফাহাদ ফাসিলের উত্থান দেখানো হয়েছিল। এবং বলাই বাহুল্য 'পুষ্পা ২' ছবিতে অল্লু অর্জুনের জীবনপথে কাঁটা হয়ে দাঁড়াবেন ফাহাদ ফাসিলই।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
Sara Tendulkar Marriage: সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
Sadhak Bamakhyapa: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে সমাধানসূত্র? হিন্দি ছবির দাপটে 'সাধক বামাক্ষ্যাপা'-কোণঠাসা, ফুঁসছে টলিপাড়া
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে সমাধানসূত্র? হিন্দি ছবির দাপটে 'সাধক বামাক্ষ্যাপা'-কোণঠাসা, ফুঁসছে টলিপাড়া
Sadhak Bamakhyapa: সপ্তাহান্তেই সমস্ত সিনেমাহল থেকে সরে যাচ্ছে সব্যসাচীর 'সাধক বামাক্ষ্যাপা'? হিন্দি ছবির দাপটেই চূড়ান্ত সিদ্ধান্ত?
সপ্তাহান্তেই সমস্ত সিনেমাহল থেকে সরে যাচ্ছে সব্যসাচীর 'সাধক বামাক্ষ্যাপা'? হিন্দি ছবির দাপটেই চূড়ান্ত সিদ্ধান্ত?

ভিডিও

Municipal Elections | পুরভোট নিয়ে অনিশ্চয়তা, সুপ্রিম কোর্টে মামলা, হাওড়া নিয়ে পিছিয়ে গেল শুনানি
Sukanta Majumdar|
SC on SIR | ট্রাইব্যুনালকে তালিকায় নাম তোলার আবেদন শোনার ক্ষেত্রে গুরুত্ব দিতে বলল সুপ্রিম কোর্ট
UP Bus Accident | স্কুলবাসে ট্রাকের ধাক্কা, ৪ পড়ুয়ার মৃত্যু, আহত আরও ৩৫
Supreme Court | ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget