এক্সপ্লোর

Anirban Bhattacharya Birthday: ৩৭ পূর্ণ করলেন অনির্বাণ, জন্মদিনেও ব্যস্ত শ্যুটিংয়ে

Anirban Bhattacharya: আজ তাঁর জন্মদিন। তবে ওই যে... অভিনেতা 'ওয়ার্কোহোলিক'। আপাতত নতুন ছবি 'পক্ষীরাজের ডিম'-র শ্যুটিংয়ে ব্যস্ত অনির্বাণ।

কলকাতা: তাঁকে ওয়ার্কোহলিক বললে অত্যুক্তি হবে না একেবারেই। বড়পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ, নাটকের মঞ্চ থেকে শুরু করে গান.. সমস্ত জায়গাতেই তিনি 'অনির্বাণ'। 

আজ অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharyya)-র জন্মদিন, তবে তাঁকে কেবল অভিনেতা বললে অবশ্যই সবটা বলা হয় না। যাঁর শিকড় থাকে নাটকের মঞ্চে, তিনি যেমন অভিনয়ে দক্ষতা অর্জন করেন, তেমনই অন্যান্য অনেক অভিজ্ঞতাও সমৃদ্ধ করে তাঁকে। অনির্বাণেরও তেমন হয়েছিল। নাটকের মঞ্চেই প্রথম তাঁর গানের গলা ও পরিচালনার দক্ষতার সঙ্গে পরিচিত হয়েছিলেন মানুষ। 

তাঁর পরিচিতি পাওয়ার পথটা নেহাত কুসুমাস্তীর্ণ ছিল না। পার্শ্বচরিত্রের হাত ধরেই প্রথম বড়পর্দায় পা রেখেছিলেন অনির্বাণ। কাজ করেছিলেন অনেক গুণী পরিচালকদের সঙ্গে। 'আরশিনগর', 'ঈগলের চোখ' পেরিয়ে, প্রথম মুখ্যচরিত্রে নজর কাড়েন 'ধনঞ্জয়' (Dhononjoy)। অনির্বাণের অভিনয় এর আগেই প্রশংসিত হয়েছিল। তবে তিনি যে দুঁদে অভিনেতা, তা চিনিয়ে দিয়েছিল অরিন্দম শীলের (Arindam Sil) এই ছবিটি। এরপরেও একাধিক পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ, তবে প্রত্য়েকটা চরিত্রেই রেখে গিয়েছেন নিজের ছাপ। ছোট চরিত্র হলেও অর্নিবাণ বড়পর্দায় যে নজর কাড়তে জানেন, তা প্রমাণ করেছেন বারে বারে। 

পুজোয় মুক্তি পাচ্ছে অনির্বাণের নতুন ছবি 'দশম অবতার' (Dasham Avatar)। এটি নিয়ে সৃজিতের সঙ্গে নয় নয় করে ৯টি কাজ করে ফেলেছেন অনির্বাণ। এর আগে 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে ব্যোমকেশের একাধিক সিজনে অভিনয় করে ফেলেছেন তিনি। এবার সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত 'দূর্গরহস্য' (Durgo Rohosshyo)-র মুখও তিনি। অনির্বাণকে গানকে প্রথমবার পর্দায় এনেছিলেন সৃজিতই। 'শাহজাহান রিজেন্সি' ছবিতে অনির্বাণের গলায় 'কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া'-র মোহে এখনও মুগ্ধ দর্শক। 

অভিনয়, গানের পরে, পরিচালক অনির্বাণের কথা না বললে, তাঁর কাজ নিয়ে কথা সম্পূর্ণ হয় না। দীর্ঘদিন ধরে নাটক পরিচালনা করেছেন অনির্বাণ। তবে পর্দায় পরিচালনা করার সময় বড়পর্দা নয়, অনির্বাণ তাঁর প্রথম কাজ হিসেবে বেছে নিয়েছিলেন ওয়েব সিরিজকে। 'মন্দার' মুক্তি পাওয়ার পরে যেমন প্রশংসিত হয়েছিলেন সোহিনী, দেবাশীষ.. তেমনই অনির্বাণের পরিচালক সত্ত্বাতে দর্শক দেখেছিলেন নতুন চোখে। এরপরে সম্পূর্ণ ভিন্নধারার ছবি 'বল্লভপুরের রূপকথা' পরিচালনা করে দর্শকদের অনির্বাণ ফিরিয়ে দিয়েছিলেন ছোটবেলার ভূতের গল্পের নস্ট্যালজিয়া। বলিউডেও পা রেখেছেন অনির্বাণ, কাজ করেছেন রানি মুখোপাধ্যায়ের সঙ্গে।

আজ তাঁর জন্মদিন। তবে ওই যে... অভিনেতা 'ওয়ার্কোহোলিক'। আপাতত নতুন ছবি 'পক্ষীরাজের ডিম'-র শ্যুটিংয়ে ব্যস্ত অনির্বাণ। অভিনেতা রয়েছেন কলকাতাতেই। তবে জন্মদিনেও শ্যুটিং রয়েছে তাঁর। নতুন এই ছবিতে বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে অনির্বাণকে। আজকের দিনটাও সেই শ্যুটিংয়ের ব্যস্ততাতেই কাটবে শিল্পীর। তিনি যে অনির্বাণ... যা কখনও নেভে না।

আরও পড়ুন: Lata Mangeshkar: অসুস্থতার মধ্য়েই অযোধ্যা রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্য়ে বিশেষ রাম ভজন রেকর্ড করেন লতা মঙ্গেশকর

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget