এক্সপ্লোর

মলদ্বীপের সমুদ্র সৈকতে নৈশভোজ রাজ-শুভশ্রীর, সঙ্গী ইউভান

রাজের কাঁধে মাথা রাখছেন শুভশ্রী, কখনও আবার বন্ধুদের সঙ্গে মগ্ন হচ্ছে আড্ডায়। নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল তাঁদের মলদ্বীপের ছুটিযাপনের ছবি।

কলকাতা: টেবিলে জ্বলছে মোমবাতি। মলদ্বীপের সমুদ্র তীরে নৈশভোজের এলাহি আয়োজন। আদরে রাজের কাঁধে মাথা রাখছেন শুভশ্রী, কখনও আবার বন্ধুদের সঙ্গে মগ্ন হচ্ছে আড্ডায়। নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল তাঁদের মলদ্বীপের ছুটিযাপনের ছবি।

সপরিবারে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই একরত্তি ইউভানের সঙ্গে বিমানবন্দরে তাঁদের সময় কাটানোর মুহূর্ত ক্যামেরাবন্দি করে পোস্ট করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। এরপর মলদ্বীপে পৌঁছে ঘনঘন নিজেদের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করছেন রাজ-শুভশ্রী। কখনও যুগলে একান্তে তো কখনও খুদে ইউভানের কীর্তির ভিডিও, আবার কখনও বন্ধুদের সঙ্গে হুল্লোড়ের ছবি। 

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় 'ফ্লোটিং ব্রেকফাস্ট'-এর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। নীল জলে লাস্যময়ী অভিনেত্রী। পরের ছবিতে দেখা গিয়েছে রাজ চক্রবর্তীকেও। 

ইনস্টাগ্রাম স্টোরিতে একটা আলাদা অ্যালবাম করে ফেলেছেন শুভশ্রী। সেখানে কেবলই মলদ্বীপে দিনযাপনের ছবি। আজ সকালেও সোশ্যাল মিডিয়ায় রোদমাখা একটি ছবি আপলোড করেছেন শুভশ্রী। মলদ্বীপের সমুদ্রে সময় কাটাচ্ছেন তিনি। কম জাননি রাজও। সোশ্যাল মিডিয়ায় নীল সমুদ্রের ধারে এই ছবিটি শেয়ার করেছেন রাজ। একদিকে পরিচালনা অন্যদিকে বিধায়কের দায়িত্ব, দুইই সামলাচ্ছেন রাজ। কিন্তু তাঁর ফাঁকেও বের করে নিলেন পারিবারিক সময়। একরত্তি ও স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন সময় কাটাতে। সম্ভবত জীবনের সেরা সময়টি কাটাচ্ছেন শুভশ্রী, একদিকে কাজ অন্যদিকে পরিবার, সব মিলিয়ে নায়িকা এখন ভীষণ ভীষণ খুশি।

কখনও নীল সমুদ্রের ধারে অবাক ইউভান, আবার কখনও মায়ের সঙ্গে মিরর সিলফি, শুভশ্রীর সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে মলদ্বীপের ছবিতে। সুন্দর কটেজে ইউভানের ছবি নিয়ে অনুরাগীদের শুপ্রভাত জানিয়েছিলেন শুভশ্রী। অনুরাগীরাও তাঁদের ভ্রমণের ছবিতে উপচে দিয়েছেন ভালোবাসা। 

সম্প্রতি প্রকাশ পেয়েছে দুর্গারুপে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি। সেখানে কখনও তিনি মমতাময়ী আবার কখনও রুদ্ররুপী। মহালয়ার দিন জি বাংলার 'নানা রুপে মহামায়া' অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনীর ভূমিকায় অভিনয় করবেন টলিউডের প্রথম সারির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget