এক্সপ্লোর

Subhashree Ganguly: 'আমিই বিশ্বের সবচেয়ে ভাগ্য়বতী নারী...'কেন এমন লিখলেন শুভশ্রী?

Subhashree Ganguly: আজকের দিনটা স্পেশাল... তাই আজকের দিন স্বামীর জন্য় বিশেষ বার্তা এই সুন্দরীর।

কলকাতা: শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় এইমুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে। কারন তাঁর অভিনীত ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল' -এর ট্রেলার ইতিমধ্য়েই প্রকাশ্য় এসেছে। আর সেখানেই অভিনেত্রীর লুক ও অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। আর এরইমধ্য়ে স্বামী রাজ চক্রবর্তীর জন্মদিনে শুভশ্রীর বিশেষ শুভেচ্ছা পোস্ট সাড়া ফেলল সোশ্য়াল মিডিয়ায়।

রাজের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, “শুভ জন্মদিন পার্টনার। আমি ভাগ্যবতী যে তোমাকে আমার জীবনে পেয়েছি। সুস্থ থাকো, ভাল থাকো, জীবনে সফল হও— এই কামনাই করি। তুমি সেরা।” 

সূত্রের খবর অনুযায়ী, রাজ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষ্য়ে এদিন তাঁদের বাড়িতে হাজির হয়েছিলেন কয়েকজন কাছের বন্ধুও।  মাঝরাতে কেক কেটে বিশেষভাবে জন্মদিন উদযাপনে মেতে উঠেছিলেন রাজ-শুভশ্রী। এই ছবিই আপতত ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।

প্রসঙ্গত, শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় অভিনীত হইচইয়ের আসন্ন ওয়েবসিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল' প্রথম থেকেই চর্চায়। দেশভাগ, ৭০ দশকের নকশালবাড়ি আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা উঠে এসেছিল কল্লোল লাহিড়ির এই উপন্যাসের পরতে পরতে। খুলনার মেয়ে ইন্দুর চরিত্রে এই সিরিজে অভিনয় করেছেন শুভশ্রী  (Subhashree Ganguly)। বালিকা থেকে বৃদ্ধা, ইন্দুর গোটা জীবনের বিভিন্ন অধ্য়ায় উঠে আসবে গল্পে। এই সিরিজে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাহুল বন্দ্য়োপাধ্য়ায়(Rahul Banerjee)।

আরও পড়ুন...

ইতিহাসের পাতা থেকে উঠে এল ইন্দুবালার গল্প, টানটান ট্রেলারে মন কাড়লেন শুভশ্রী

ট্রেলারে উঠে আসছে গ্রাম বাংলার নিবিড় প্রাকৃতিক দৃশ্য়ের কোলাজ। রয়েছে বাংলার অগ্নিগর্ভ ইতিহাসের জানা-অজানা কাহিনিও। গ্ল্যামারাস অবতার থেকে বেরিয়ে এই সিরিজে এক ৭৫ বছরের বৃদ্ধার চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় (Subhashree Ganguly) লুক নিয়ে দর্শকের কৌতুহল ছিল প্রথম থেকেই। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী প্রকাশ্যে এনেছিল শুভশ্রী থেকে ইন্দুবালা হয়ে ওঠার সফর।

শুভশ্রীর এই লুকের পিছনে রয়েছে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর ম্য়াজিক। কারণ টলিউডে এই ধরনের মেকআপকের জন্য সাহায্য নেওয়া হয় প্রস্থেটিকের। আর বাংলা ইন্ডাস্ট্রিতে এই রূপটান একমাত্র জানেন সোমনাথ কুণ্ডুই। প্রস্থেটিক মেকআপের প্রয়োজন হলেই তাঁর ডাক পড়ে। এই প্রথম নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নেতাজি সুভাষচন্দ্র বসু করে তোলা বা গার্গী রায়চৌধুরীকে মহাশ্বেতা দেবী,এসবের পিছনেই রয়েছে সোমনাথ কুণ্ডুর কামাল।

কেবল মুখ নয়,প্রস্থেটিকের যাদুতে বদলাল  শুভশ্রীর হাত পা,তাতে এল বয়সের ছাপ। চামড়া গেল কুঁচকে। নিপুণ হাতে সোমনাথ ফুটিয়ে তুলছিলেন সেই সমস্ত। আর শুভশ্রীর এই লুক প্রকাশ্যে আসতেই তা শোরগোল ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ঢালাও প্রশংসা করেছিলেন সবাই। আর এখন সবাই মুখিয়ে রয়েছেন সিরিজ মুক্তির জন্য।

 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget