এক্সপ্লোর

Subhasish Mukhopadhyay: 'নেক্রোফিলিয়া' নিয়ে থ্রিলার ওয়েব সিরিজ, গুরুত্বপূর্ণ ভূমিকায় শুভাশিস-অর্ণ

Subhasish Mukhopadhyay and Arna Mukherjee: সদ্য মুক্তি পেয়েছে 'ফ্রাইডে' অ্যাপটি। আর সেই সঙ্গে এসেছে এক গুচ্ছ নতুন ওয়েব সিরিজ যেগুলি দেখা যাবে শুধুমাত্র 'ফ্রাইডে' অ্যাপটিতে

কলকাতা: নেক্রোফিলিয়া। এই রোগ সম্পর্কে বর্তমানে অনেকেই অবগত। এটি একটি মানসিক রোগ এবং এই রোগে আক্রান্ত রোগীদের মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রবণতা থাকে। আর এই রোগকে নিয়েই এবার একটি গোটা ওয়েব সিরিজ তৈরি করেছেন দীপ মোদক। নতুন ওয়েব সিরিজ 'নেক্রো' (Necro)-র ট্রেলার মুক্তি পেল রবিবার।

এই ওয়েব সিরিজের অন্যতম চমক শুভাশিষ মুখোপাধ্যায় (Subhasish Mukhopadhyay)। এই প্রথম একটি ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukherjee)। একজন পুলিশের চরিত্রে দেখা যাবে তাঁকে। গল্পের প্রেক্ষাপট কিছুটা এমনই যে, শহরে একের পর এক হয়ে চলেছে খুন। আর এক নেক্রোফিলিয়া রোগী রয়েছে এই সমস্ত খুনের মূলে। একের পর এক নারী হত্যা এবং হত্যার পরে ধর্ষণ.. এটাই খুনের ধাঁচ। এই খুনিকে ধরতেই গোটা শহর তোলপাড়। গোটা শহরে ছড়িয়েছে আতঙ্ক। কিন্তু কে সেই নেক্রোফিলিয়া আক্রান্ত মানুষ, ট্রেলারে তা স্পষ্ট হয় একেবারেই। তবে শুভাশিস গল্পের বেশ অনেকটা জুড়েই রয়েছেন সেটা আন্দাজ করা যায়। একটি ধূসর চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতাকে। এর আগে এমন চরিত্রে শুভাশিসকে দেখা যায়নি বলে দর্শকেরা কার্যত নতুনভাবে আবিষ্কার করতে পারবেন অভিনেতাকে।

সদ্য মুক্তি পেয়েছে 'ফ্রাইডে' অ্যাপটি। ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার তরফে আনা হয়েছে নতুন এই অ্যাপটি। আর সেই সঙ্গে এসেছে এক গুচ্ছ নতুন ওয়েব সিরিজ যেগুলি দেখা যাবে শুধুমাত্র 'ফ্রাইডে' অ্যাপটিতে। এই  সিরিজগুলির মধ্যে একটি হল, 'নেক্রো'। ওয়েব প্ল্যাটফর্মের নির্মাতারা জানাচ্ছেন, প্রথমে ৭টি নতুন ওয়েব সিরিজ নিয়ে শুরু হবে এই প্ল্যাটফর্ম। এর মধ্যে রয়েছে অরিন্দম শীল (Arindam Shil) পরিচালিত 'উনিশে এপ্রিল'। এছাড়াও থাকছে সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত 'লেডি চ্যাটার্জি', অরিন্দম চক্রবর্তী পরিচালিত, 'আমি নন্দিনী', আবু হায়াত মামুদ পরিচালিত 'ভালবাসা', কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'নাইট অফ ক্রাইম', দীপ মোদক পরিচালিক 'নেক্রো' ও কৌশিক কর পরিচাসিত, 'ফটাশ'।

শুধু এই কয়েকটি নয়, গোটা বছরের জন্যই দর্শকদের একাধিক অরিজিনাল ওয়েব সিরিজ উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Fridaay (@fridaaysocial)

আরও পড়ুন: Rahool Mukherjee Tollywood: রাহুলকে টেকনিশিয়ানদের ‘বয়কট' করার প্রতিবাদে, আজ থেকে কর্মবিরতির ডাক পরিচালকদের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget