এক্সপ্লোর

Ankush Birthday: অঙ্কুশের জন্মদিনে মজাদার ভিডিও পোস্ট শুভশ্রীর, হেসে খুন নেটিজেনরা

অভিনব কায়দায় অভিনেতা অঙ্কুশ হাজরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যা দেখে হেসে খুন নেট নাগরিকরা।

কলকাতা: আজ জন্মদিন বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush Hazra)। নেট দুনিয়ায় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভরে যাচ্ছে। শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। এবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনব কায়দায় অঙ্কুশ হাজরাকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, অভিনেত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে। আর  অনেক মানুষের মধ্যে তাঁকে ধরে রয়েছেন অঙ্কুশ। ভিডিও পোস্ট করে শুভশ্রী লিখেছেন, 'কখনও কখনও আমি তোমায় পছন্দ করি। কারণ তোমার যত্নশীল ব্যবহারের জন্য। যখন আমার পা ভেঙে গিয়েছিল। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অঙ্কুশ। তুমি জানো আমি তোমাকে কতটা ঘৃণা করি।' আমরা কিছুদিন আগেই জেনেছিলাম যে, শ্যুটিংয়ে গিয়ে পা ভেঙেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই সময় সেট থেকে তাঁকে নিয়ে যাওয়ার সময় অঙ্কুশ যেভাবে অভিনেত্রীকে সাহায্য করেন, তাতে মুগ্ধ শুভশ্রী।

আরও পড়ুন - Kangana Ranaut Update: 'গাঙ্গুবাঈ'কে নকল করা খুদেকে কটাক্ষ কঙ্গনা রানাউতের

প্রসঙ্গত, অঙ্কুশ হাজরা তাঁর জন্মদিনে তিনটি ছবির ঘোষণা করেছেন। তার মধ্যে একটি পাখি। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নতুন ছবি 'পাখি'র পোস্টার শেয়ার করেছেন অঙ্কুশ। সঙ্গে লিখেছেন, 'একজন অন্ধ মানুষের অন্ধ বিশ্বাসের গল্প নিয়ে আসছে 'পাখি'। আপনাদের জন্য আজকের তৃতীয় চমকদার ঘোষণা। গরমেই আসছে এই ছবি।' বাবা যাদবের পরিচালনায় এই ছবিতে অঙ্কুশ ছাড়াও থাকতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন জিত গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির পোস্টার শেয়ার করেছেন।

অন্যদিকে, ঘড়ির কাঁটার ১২টা বাজার পরেই সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট শেয়ার করেন ঐন্দিলা। দেওয়ালের সোনালি সাজের ওপর বেলুনের হরফে লেখা, শুভ জন্মদিন অঙ্কুশ (Happy Birthday Ankush)। পাশে পড়ে অনেক বেলুন।  আর সামনে বার্থ ডে বয় অঙ্কুশকে আদরে জড়িয়ে ধরে রয়েছেন ঐন্দ্রিলা। ক্যাপশানে ঐন্দ্রিলা লিখেছেন, 'শুভ জন্মদিন আমার জীবনের সেই মানুষটাকে যে চিরকালের জন্য আমার হৃদয় অধিকার করে রেখেছে। যতটা সম্ভব, ততটাই ভালো একটা জন্মদিন কাটুক। তুমি আমার হীরের মত অঙ্কুশ।' ছবিতে দেখা যাচ্ছে, ঐন্দ্রিলার কপালে চুম্বন করছেন অঙ্কুশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget