এক্সপ্লোর

Devi Chowdhurani: শ্রাবন্তী শ্যুটিং ফ্লোরে নামতেই ভিড় সামলাতে হিমশিম, কী ঘটেছিল পুরুলিয়ায়?

Devi Chowdhurani: সুষ্ঠুভাবেই মিটেছে গোটা শ্যুটিং.. তবে তারকাদের ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুভ্রজিৎ বলছেন..

কলকাতা: প্রথম শ্যুটিং শিডিউল শেষ হয়েছে, টিম নিয়ে কলকাতায় ফিরে এসেছেন পরিচালক। এরপরে কলকাতা ও বোলপুরে শ্যুটিং বাকি.. তবে কিছুটা সময় বাকি। পুরুলিয়ায় 'দেবী চৌধুরানি'-র শ্যুটিং কেমন হল? ক্যামেরার পিছনে তৈরি হল কী কী গল্প? প্রথম শিডিউল ছেড়ে, কলকাতায় ফিরে এবিপি লাইভকে (ABP Live) সেই হদিশ দিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। 

এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থাকলেও, তিনি এই শিডিউলে ছিলেন না। পুরুলিয়ায় মূলত শ্যুটিং ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) ও অন্যান্যদের। সুষ্ঠুভাবেই মিটেছে গোটা শ্যুটিং.. তবে তারকাদের ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুভ্রজিৎ বলছেন, 'শ্যুটিং করার একটা বড় অংশ ভিড় সামলানো। শ্যুটিংয়ের জায়গায় পুলিশ থাকলেও শ্রাবন্তী বা বিবৃতিকে দেখতে ভিড় জমাচ্ছেন গ্রামের মানুষেরা। মানুষদের সুষ্ঠুভাবে শ্যুটিং দেখার ব্যবস্থা করে, তারপরে চিত্রনাট্যে নজর দেওয়া বেশ কঠিন।'


Devi Chowdhurani: শ্রাবন্তী শ্যুটিং ফ্লোরে নামতেই ভিড় সামলাতে হিমশিম, কী ঘটেছিল পুরুলিয়ায়?

একদিনের কথা মনে পড়ে শুভ্রজিতের। বলছেন, 'আমাদের একইদিনে ২টো লোকেসনে শ্যুটিং ছিল। পাহাড়ের ওপরে একটা দৃশ্য শ্যুটিং করার কথা বিকেলের দিকে। হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করল। আমাদের তখনও দিনের আলো চাই বেশ কিছুক্ষণ। পুরুলিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে গাড়ি ছোটানো হল কার্যত কনভয় করে। গাড়ির মধ্যেই পোশাক পরিবর্তন করে, মেক আপ বদলাচ্ছে শ্রাবন্তী-বিবৃতি... যেন দক্ষযজ্ঞ। শেষমেষ শ্যুটিংটা করতে পারি। এখন বলতে ভাল লাগলেও, ভীষণ টেনশনে কেটেছিল সময়টা।'

রাতে শ্যুটিং থেকে ফিরতে হত জঙ্গলের মধ্যে দিয়ে। শুভ্রজিৎ বলছেন, ' শ্যুটিংয়ের সময় পুলিশ থাকলেও, জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি ফেরার সময় কোনও পুলিশ থাকত না। সুরক্ষার জন্য আমি একটা আইনি বন্দুক কিনেছিলাম। অনেক অল্পবয়স থেকেই বন্দুক চালাতে জানি আমি। জন্মদিনে ওটা নিজেকে নিজেই উপহার দিলাম।'


Devi Chowdhurani: শ্রাবন্তী শ্যুটিং ফ্লোরে নামতেই ভিড় সামলাতে হিমশিম, কী ঘটেছিল পুরুলিয়ায়?

পরিচালক জানিয়েছেন, এখনও এই ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর প্রাথমিক লুক সেট হয়ে গিয়েছে। তাতেও বেশ চমক রয়েছে। সামনেই শুরু হবে 'বুম্বাদা'-র সঙ্গে তাঁদের শ্যুটিং। এই ছবিতে অস্ত্রের ব্যবহার রয়েছে ফলে অভিনেতা অভিনেত্রীদের সবাইকেই তলোয়ার চালানো শিখতে হয়েছে। শিখতে হয়েছে ঘোড়ায় চড়াও। এখন পর্দায় এই ছবি দেখার অপেক্ষায় দর্শকেরা। 

আরও পড়ুন: Ayodhya Ram Mandir: রামলালার দর্শনে অমিতাভ বচ্চন, কী প্রার্থনা জানালেন ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget