এক্সপ্লোর

Ayodhya Ram Mandir: রামলালার দর্শনে অমিতাভ বচ্চন, কী প্রার্থনা জানালেন ?

Amitabh Bachchan: রামমন্দিরে পা রাখলেন অমিতাভ বচ্চন। কড়া নিরাপত্তার বেষ্টনীতে রামলালার দর্শন করলেন তিনি। হাতজোড় করে প্রার্থনা জানালেন অভিনেতা।

নয়াদিল্লি: রামমন্দিরে পা রাখলেন বলিউডের 'বিগ বি' অমিতাভ বচ্চন। শুক্রবার অযোধ্যার রামমন্দিরে রামলালার দর্শন করলেন বচ্চন (Amitabh Bachchan)। প্রাণপ্রতিষ্ঠার দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকলেও তারপরে এই প্রথম আলাদাভাবে মন্দির দর্শনে এলেন অমিতাভ। ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছিল রামমন্দিরের (Ayodhya Ram Mandir), তারপর নতুন মাস পড়তেই রামলালার টানে ছুটে এলেন অভিনেতা।

রামমন্দির দর্শনে অমিতাভ

পিটিআইয়ের একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, কড়া নিরাপত্তার বেষ্টনীতে মন্দিরে ঢুকছেন অভিনেতা (Amitabh Bachchan)। মন্দিরের চারপাশে যেমন নিরাপত্তার বেষ্টনী রয়েছে, তেমনি বিগ বির চারপাশেও সদা ব্যস্ত নিরাপত্তারক্ষীরা। পরপর দাঁড়িয়ে সাদা অ্যাম্বাসাডর। রামমন্দির চত্বরে এভাবেই ঢুকলেন অমিতাভ বচ্চন। রামলালার থেকে আশীর্বাদ নিতে এসেছেন তিনি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রাডিশনাল পোশাকে সেজেছেন অমিতাভ। পরনে সাদা পাজামা, পাঞ্জাবি এবং গায়ে গেরুয়া কোট। রামলালার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিগ বিকে।

উদ্বোধনের দিনেও বচ্চন ছিলেন অতিথি হিসেবে

সূত্রের খবর, উত্তরপ্রদেশেই একটি প্রথম সারির গয়নার ব্র্যান্ডের শো-রুম উদ্বোধনে এসেছিলেন অমিতাভ বচ্চন আর সেই কাজ সেরে সোজা তিনি চলে এসেছেন রামলালার (Ramlalla) কাছে। অমিতাভের জোড় হাতে রামলালাকে প্রণাম করার ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে রামমন্দির উদ্বোধনের দিন বহু আমন্ত্রিত অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়াতারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনও। নিজের এক্স হ্যান্ডলে রামলালার সামনে ছবি তুলে সেই ছবি পোস্টও করেছিলেন অমিতাভ, ক্যাপশনে লিখেছিলেন, 'বোলো সিয়াপতি রামচন্দ্র কি জয় !'

কী লিখেছিলেন অমিতাভ

সেদিন নিজের ব্লগে অমিতাভ (Amitabh Bachchan) লিখেছিলেন, 'ঐশ্বরিক মহিমায় ভরা একটি দিন। অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠা উৎসবের পর ফিরে এলাম। ঐ ঐশ্বর্য, ঐ উৎসবের আয়োজন, ঐ বিশ্বাস রামজন্মভূমির মাটিতে গড়া মন্দিরের দেয়ালে দেয়ালে খোদিত হয়ে আছে। এর বেশি আর কিছু বলার ক্ষমতা নেই আমার। বিশ্বাসের কাছে কোনও বর্ণনাই কার্যকর নয়।'

অযোধ্যায় জমি কিনছেন অমিতাভ

উত্তরপ্রদেশের অযোধ্যায় বাড়ি করতে চান অমিতাভ (Amitabh Bachchan) আর তাই সেখানে বিশালাকায় একটি প্লট কিনে ফেলেছেন তিনি, এমনটাই জানা গিয়েছিল কিছুদিন আগেই। সূত্রের খবরে জানা যাচ্ছে অযোধ্যায় প্রায় ১০ হাজার বর্গফুট জমি কিনেছেন অমিতাভ যার বর্তমান মূল্য প্রায় ১৪.৫ কোটি টাকা। জায়গাটার নাম 'সরযূ'। একরের হিসেবে এর আয়তন ৫১ একরেরও বেশি।

আরও পড়ুন: Richa Chadha-Ali Fazal Baby: একে-একে দুই নয়, তিন ! সোশ্যাল মিডিয়ায় মা-বাবা হওয়ার খবর শেয়ার করলেন আলি ফজল - রিচা চাড্ডা

সেরা শিরোনাম

Durga Puja 2026: গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
Big Boss Bangla: মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget